তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সুরা আল-বাকারাহ ২৭৩ €১১১) তারা বলে, ইহুদী অথবা খৃস্টান ব্যতীত কেউ জান্নাতে যাবে না । এটা তাদের মনের বাসনা । বলে দিন, তোমরা সত্যবাদী হলে, প্রমাণ উপস্থিত কর। (১১২) হ্যা, যে ব্যক্তি নিজেকে আল্লাহ্‌র উদ্দেশ্যে সমর্পণ করেছে এবং সে সৎকর্মশীলও বটে, ভার জন্য তার পালনকর্তার কাছে পুরষ্কার রয়েছে। তাদের ভয় নেই এবং তারা টিত্তিতও হবে না। (১১৩) ইহুদীরা বলে, খৃস্টানরা কোন পথেই' নয় এবং খুষ্টানরা বলে, ইহুদীরা কোন পথেই নয় । অথচ সবাই খোদায়ী কিতাব পাঠ করে । এমনিভাবে যারা মৃর্থ, তারাও তান্দের মতই উক্তি করে । অতএব আল্লাহ্‌ কিয়ামতের দিন তাদের মধ্যে নির্দেশ দেবেন, যে বিষয়ে তারা মতবিরোধ করছিল । তফসীরের সার-সংক্ষেপ , ইহুদী ও খৃষ্টানরা বলে যে, বেহেশতে কখনও কেউ যেতে পারবে না ; কিন্তু যারা ইহুদী (তাদের ব্যতীত) অথবা খৃষ্টান (খৃষ্টানদের ছাড়া অন্য কেউ যেতে পারবে না)। আল্লাহ্‌ তা“আলা তাদের উক্তি খণ্ডন করে বলেন, এগুলো তাদের কল্পনাবিল্াস (প্রকৃতপক্ষে কিছুই নয়)। আপনি তাদের একথা বলে দিন, তোমরা (এ দাবিতে) সত্যবাদী হলে প্রমাণ উপস্থিত কর। (কিন্তু তারা কন্মিনকালেও পারবে না। কারণ এর কোন প্রমাণ নেই। এখন আমি এর বিপক্ষে প্রথমে দাবি করছি যে, অন্য লোকেরাও বেহেশতে যাবে । অতঃপর এর প্রমাণ উপস্থিত করছি যে, সকল আসমানী ধর্মের অনুসারীদের স্বীকৃত আমার আইন এই যে,).যে কোন ব্যক্তি স্বীয় মুখমণ্ডল আল্লাহ্‌র দিকে নত করে দেয় (অর্থাৎ বিশ্বাস ও কাজকর্মে আনুগত্য অবলম্বন করে) এবং তেৎসঙ্গে শুধু বাহ্যিক আচার অনুষ্ঠানই নয়, আন্তরিকভাবেও) সৎকর্ম করে, সে তার আনুগত্যের প্রতিদান তার প্রতিপালকের কাছে পৌছে পাবে । কিয়ামতের দিন তাদের কোন ভয় নেই এবং তারা (সে দিন) চিস্তিতও হবে না। (কারণ, ফেরেশতারা তাদের সুসংবাদ শুনিয়ে নিশ্চিন্ত করে দেবেন)। (এ যুক্তির সারমর্ম এই যে, যখন 'এ আইনটি সর্বজনস্বীকৃত, তখন শুধু দেখে নাও যে, আইন অনুযায়ী কারা জান্নাতে যেতে পারে ? পূর্ববর্তী মনসূখ নির্দেশের ওপর আমল করাই যাদের সম্বল, তারা আনুগত্যশীল হতে পারে না। এ হিসাবে ইহুদী ও খৃ্টানরা আল্লাহ্‌র অনুগত নয়। বরং পরবর্তী নির্দেশ পালন করাই হবে আনুগত্য । এ দিক দিয়ে মুসলমানরাই অনুগত । কারণ তারা শরীয়তে-মুহাম্মদীকে কবৃল করেছে। সুতরাং তারাই জান্নাতে প্রবেশকারীরূপে, গণ্য হবে। 'আন্তরিকভাবে' শর্তটি যুক্ত হওয়ায় মুনাফিকরা বাদ পড়ে গেল। কারণ, শরীয়তের পরিভাষায় তারা. কাফিরদেরই অন্তর্ভুক্ত এবং জাহান্নামের উপযুক্ত । [একবার কয়েকজন ইহুদী ও কয়েকজন খৃষ্টান একত্রিত হয়ে ধর্মীয় বিতর্কে প্রবৃত্ত হয়৷ ইহুদীরা স্বীয় বিশ্বাস অনুযায়ী খৃষ্ট ধর্মকে মিথ্যা বলে এবং হযরত ঈসা (আ)-এর নবুয়ত ও ইঞ্ীলকে অস্বীকার করতে থাকে । পক্ষান্তরে খৃন্টানরাও একগুয়েমির বশবর্তী হয়ে ইহুদী ধর্মকে ভিত্তিহীন ও মিথ্যা বলে এবং মূসা (আ)-এর তফসীরে মা'আরেফুল কোরআন (১ম খণ্ড) __ ৩৫ ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।