তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আল-বাকারাহ্‌ ২৬৭ মুসলিম টীকাকার এ বিষয়ে একমত যে, আয়াতে 'নস্থ' শব্দ দ্বারা বিধি-বিধান.দূর করা অর্থাৎ রহিত করা বোঝানো হয়েছে। এ কারণেই হাদীস ও কোরআনের পরিভাষায় এক বিধানের স্থলে অন্য বিধান প্রবর্তন করাকে 'নস্খ' বলা হয়। “অন্য বিধানটি' কোন বিধানের বিলুপ্ত ঘোষণাও হতে পারে, আবার এক বিধানের পরিবর্তে 'অপর বিধান বলে দেওয়াও হতে পারে । আল্লাহ্‌র বিধানে নস্থের স্বরূপ £ জগতের রাষ্ট্র ও আইন-আদালতে এক নির্দেশকে রহিত করে অন্য নির্দেশ জারি করার ব্যাপারটি সর্বজনবিদিত । রচিত আইনে “নস্খ" বিভিন্ন কারণে হয়ে থাকে । (১) ভূল ধারণার উপর নির্ভর করে প্রথমে যদি কোন আইন প্রবর্তন করা হয়, তবে পরে বিষয়টির প্রকৃত স্বরূপ উদঘটিত হলে পূর্বেকার আইন পরিবর্তন করা হয়। (২) ভবিষ্যৎ অবস্থার গতি-প্রকৃতি জানা না থাকার কারণে কোন কোন সাময়িক আইন জারি করা হয়। পরে অবস্থার পরিবর্তনের সাথে সাথে সে আইনও পরিবর্তন করা হয়। কিন্তু এ ধরনের নস্খ আল্লাহ্র আইন হতে পারে বলে ধারণা করা যায় না। তৃতীয় প্রকার 'নসৃখ' এরূপ £ আইন-রচয়িতা আগেই জানে যে, অবস্থার পরিবর্তন হবে এবং তখন এই আইন আর উপযোগী থাকবে না; অন্য আইন জারি করতে হবে । এরূপ জানার পর সাময়িকভাবে এই আইন জারি করে দেন, পরে পূর্বজ্ঞান অনুযায়ী যখন অবস্থার পরিবর্তন ঘটে, তখন পূর্বসিদ্ধাত্ত অনুযায়ী আইনও পরিবর্তন করেন। উদাহরণত রোগীর বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে চিকিৎসক ব্যবস্থাপত্র দেন। তিনি জানেন যে, এই ওষুধ দু'দিন সেবন করার পর রোগীর অবস্থার পরিবর্তন হবে এবং তখন অন্য ব্যবস্থাপত্র দিতে হবে। অবস্থার এহেন পরিবর্তন জানার ফলেই চিকিৎসক প্রথম দিন এক ওষুধ এবং পরে অন্য ওমুধ দেন। অভিজ্ঞ চিকিৎসক প্রথম দিনেই পরিবর্তনসহ চিকিৎসার পূর্ণ প্রোগ্রাম কাগজে লিখে দিতে পারে যে, দু'দিন এই ওষুধ, তিন দিন অন্য ওষুধ এবং এক সপ্তাহ পর অমুক ওষুধ সেব্য। কিন্তু এরূপ করা হলে রোগীর পক্ষে জটিলতার সম্মুখীন হওয়ার আশংকা থাকে এবং এতেও ভুল বোবাবুঝির কারণে ক্রটিরও আশংকা থাকে । তাই ডাক্তার প্রথম দিনেই পূর্ণ বিবরণ প্রকাশ করেন না। '” আল্লাহর আইনে এবং আসমানী গ্রন্থসমূহে শুধু তৃতীয় প্রকার নস্খই হতে পারে এবং হয়ে থাকে। প্রতিটি নবুয়ত ও প্রতিটি আসমানী গ্রসথ পূর্ববর্তী নবুয়ত ও আসমানী গ্রস্থের বিধান নস্থ তথা রহিত করে নতুন বিধান জারি করেছে । এমনিভাবে একই নবুয়ত ও শরীয়তে এমন রয়েছে যে, এক বিধান কিছু দিন প্রচলিত থাকার পর খোদায়ী হেকমত অনুযায়ী সেটি পরিবর্তন করে তদস্থলে অন্য বিধান প্রবর্তন করা হয়েছে। সহীহ্‌ মুসলিমের হাদীসে আছে ৪. ২ ০৮৯4১০31555 5৬৯১ ০৫০ ০ অর্থাৎ এমন নবুয়ত কখনও ছিল না, যাতে নস্থ ও পরিবর্তন করা হয়নি ।-(কুরতুবী) মূর্থজনোচিত আপত্তি $ কিছুসংখ্যক মৃর্থ ইহুদী অজ্ঞতাবশত খোদায়ী বিধানে নস্থকে সঠিক অর্থে বুঝতে পারেনি । তারা খোদায়ী নস্থকে জাগতিক আইনের প্রথম ও দ্বিতীয় প্রকার নস্থের অনুক্ধপ ধরে নিয়ে নবী করীম (সা)-এর প্রতি ভর্ঘসনার বাণ নিক্ষেপ করতে থাকে । এর উত্তরেই আলোচ্য আয়াতটি অবতীর্ণ হয়েছে । €ইবনে-কাসীর) ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ২৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।