তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আল-বাকারাহ্‌ ২৬৫ বিধানটি সমস্ত ফেকাহবিদের কাছেই গ্রহণীয়। তবে হাম্বলী মযহাবের আলেমগণ এ ব্যাপারে অধিক সাবধানতা অবলম্বনের পক্ষপাতী । ০%£৩/ হিরো না ১ ৩০০০৪ গেলে ৪ ৯১১স্] ০৯০১১ ৪০ . (১০৫) আহলে-কিতাৰ ও মুশরিকদের মধ্যে যারা কাফির, তাদের মনঃপৃত নয় যে, তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের প্রতি কোন কল্যাণ অবতীর্ণ হোক । আল্লাহ যাকে ইচ্ছা বিশেষভাবে স্বীয় অনুগ্হ দান করেন । আল্লাহ হান অনুষহদাতা । তফসীরের সার-সংক্ষেপ . পূর্ববর্তী আয়াতে রসূলুল্লাহ (সা)-এর সাথে ইহুদীদের আচরণ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আলোচ্য আয়াতে মুসলমানদের সাথে ইহুদীদের আচরণ সম্পর্কে বিবৃত হচ্ছে। কোন কোন ইহুদী কোন কোন মুসলমানকে বলত, আল্লাহর কসম আমরা অন্তর দ্বারা তোমাদের শুভেচ্ছা কামনা করি.। তোমরা আমাদের চাইতে উত্তম ধর্মীয় বিধি-বিধান প্রাপ্ত হও- আমরা মনেপ্রাণে তাই আশা করি। এরূপ হলে আমরাও তা কবৃল করব। কিন্তু ঘটনাচক্রে" তোমাদের ধর্ম আমাদের ধর্মের চাইতে শ্রেষ্ঠ হতে পারেনি। আল্লাহ তা'আলা হিতাকাজ্ষার এই ভানকে মিথ্যা প্রতিপন্ন করে বলেন, মুশরিক হোক অথবা আহলে-কিতাব হোক) কাফিরদের (একটুও) মনঃপৃত নয় যে, তোমরা পালনকর্তার পক্ষ থেকে কোন প্রকার শ্রেষ্ঠত্ব প্রাপ্ত হও। (তাদের এ হিংসায় কিছু আসে যায় না। কারণ) আল্লাহ্‌ যাকে ইচ্ছা বিশেষভাবে স্বীয় অনুগহ দান করেন। আর আল্লাহ হচ্ছেন মহান অনুগ্রহদাতা ৷ ইহুদীদের দাবি ছিল দু'টি (এক) ইহুদীবাদ ইসলামের চাইতে শ্রেষ্ঠ । (দুই) তারা মুসলমানদের শুভাকাজ্ী । প্রথম দাবিটি তারা প্রমাণ করতে পারেনি । নিছক দাবিতে কিছু হয় না। এছাড়া দাবিটি নিরর্থকও বটে। কারণ, “নাসিখ' (যে রহিত করে) আগমন করলে “মনসূখ' (যাকে রহিত করা হয়) বর্জনীয় হয়ে যায় । তা উত্তম ও অধমের পার্থক্যের ওপর নির্ভরশীল নয়। এই উত্তরটি সুস্পষ্ট ও সর্বজনবিদিত, এ কারণে আয়াতে তা উল্লেখ করা হয়নি । আয়াতে শুধু দ্বিতীয় দাবিটি নিয়েই আলোচনা করা হয়েছে। বিষয়বন্তুকে শক্তিশালী ও জোরদার করার উদ্দেশ্যে আহ্লে-কিতাবদের সাথে মুশরিকদের উল্লেখ করা হয়েছে । অর্থাৎ মুশরিকরা যেমন নিশ্চিতরূপেই তোমাদের হিতাকাজ্্ষী নয় তাদেরকেও তেমনি মনে করো । ' তফসীরে মা'আরেফুল কোরআন (১ম খণ্ড) __- ৩৪ ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।