তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

২৬২ তফসীরে মা'আরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড আল্লাহ্‌ তা“আলাই আদেশ করেছিলেন, 'ইবরাহীমের জন্য সুশীতল হয়ে যাও। কিন্তু এতটুকু শীতল নয় যে, ইব্রাহীম কষ্ট অনুভব করে" আল্লাহ্‌র এই আদেশের ফলে অগ্নি শীতনব. হয়ে যায়। ইদানিং কোন কোন লোক শরীরে ভেষজ প্রয়োগ করে আগুনের ভেতর চলে যায়। এটা মোঁজেযা নয় ; বরং ভেষজের ক্রিয়া । তবে ভেষজটি অদৃশ্য, তাই মানুষ একে অলৌকিক বলে ধোকা খায়। স্বয়ং কোরআনের বর্ণনা দ্বারা বোঝা যায় যে, মো'জেযা সরাসরি আল্লাহ্‌র কাজ। বলা হয়েছে ঃ ূ ০০০ 411১০ ০০০ ০৪০০০৪ অর্থাৎ-আপনি যে একমুষ্টি ক্কর নিক্ষেপ করেছিলেন, প্রকৃতপক্ষে তা আপনি নিক্ষেপ করেন নি; আল্লাহ্‌ নিক্ষেপ করেছিলেন । অর্থাৎ, এক মুষ্টি কঙ্কর যে সমবেত সবার চোখে পৌছে গেল, এতে আপনার কোন হাত ছিল না। এটা ছিল একান্তভাবেই আল্লাহ্‌র কাজ। এই মো'জেযাটি বদর যুদ্ধে সংঘটিত হয়েছিল । রসূলুল্লাহ (সা) এক মুষ্টি কঙ্কর কাফের বাহিনীর প্রতি নিক্ষেপ করেছিলেন যা সবার চোখেই পড়েছিল । মো'জেযা প্রাকৃতিক কারণ ছাড়াই সরাসরি আল্লাহ্‌র কাজ আর যাদু অদৃশ্য প্রাকৃতিক কারণের প্রভাব। এ পার্থক্যটিই মো'জেযা ও যাদুর স্বরূপ বোঝার পক্ষে যথেষ্ট । কিন্তু তা সত্তেও এখানে একটি প্রশ্ন থেকে যায় যে, সাধারণ লোক এই পার্থক্যটি কিভাবে বুঝবে. ? কারণ, বাহ্যিক রূপ উভয়েরই এক । এ প্রশ্রের উত্তর এই যে, সাধারণ লোকদের বোঝার জন্যও আল্লাহ্‌ তা“আলা কয়েকটি পার্থক্য প্রকাশ করেছেন। প্রথমত, মো'জেযা ও কারামত এমন ব্যক্তিবর্গের দ্বারা প্রকাশ পায়, যাদের আল্লাহভীতি, পবিত্রতা, চরিত্র ও কাজকর্ম সবার দৃষ্টির সামনে থাকে । পক্ষান্তরে যাদু তারাই প্রদর্শন করে, যারা নোংরা, অপবিত্র এবং আল্লাহ্র ধিক্র থেকে দূরে থাকে । এসব বিষয় চোখে দেখে প্রত্যেকেই মোঁজেযা ও যাদুর পার্থক্য বোঝতে পারে । দ্বিতীয়ত, আল্লাহ্র চিরাচরিত রীতি এই যে, যে ব্যক্তি মোঁজেযা ও নবুয়ত দাবি করে যাদু করতে চায়, তার যাদু প্রতিষ্ঠা লাভ করতে পারে না। হ্যা, নবুয়তের দাবি ছাড়া যাদু করলে তা প্রতিষ্ঠা লাভ করে। পয়গস্বরগণের উপর যাদু ক্রিয়া করে কি না? £ এ প্রশ্নের উত্তর হবে হ্যা-বাচক। কারণ, পূর্বেই বর্ণিত হয়েছে যে, যাদু প্রকৃতপক্ষে প্রাকৃতিক কারণের প্রভাব । পয়গম্বরগণ প্রাকৃতিক কারণের প্রভাবে প্রভাবান্বিত হতেন। এটা নবুয়তের মর্ধাদার পরিপন্থী নয়। সবাই জানেন, বাহ্যিক কারণ ছারা প্রভাবাৰিত হয়ে পয়গম্বরগণ ক্ষুধা-তৃষ্ায় কাতর হতেন, রোগাক্রান্ত হতেন এবং আরোগ্য লাভ করতেন। তেমনিভাবে যাদুর অদৃশ্য কারণ দ্বারাও তারা প্রভাবান্বিত হতে পারেন শ্রবং এটা নবুয়তের পরিপন্থী নয়। সহীহ হাদীস দ্বারা প্রমাণিত যে, ইহুদীরা রসূলুল্লাহ্‌ (সা)-এর উপর যাদু করেছিল এবং সে যাদুর কিছু প্রতিক্রিয়াও প্রকাশ পেয়েছিল। ওহীর মাধ্যমে তা জানা সন্ভব হয়েছিল এবং যাদুর প্রভাব দূরও করা হয়েছিল। মৃসা (সা)-এর যাদুর প্রভাবে প্রভাবাৰিত হওয়া কোরআনেই উল্লিখিত রয়েছে £ ৬/৬/৬/091078091.001

— পৃষ্ঠা ২৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।