তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আল-বাকারাহ ২৫১ ইহুদীরা দিবালোকের মত স্পষ্টভাবে জানত যে, তারা মিথ্যা.ও কুফরের অনুসারী এবং রসূলুল্লাহ (সা) ও মুমিনগণ সত্যধর্মের অনুসারী ৷ এ কারণে তাদের মনে এমন আতঙ্ক দেখা দিল যে, জিহ্বাও আন্দোলিত হলো না। অথবা তাদের ভয় হলো যে, এ বাক্য মুখে উচ্চারণ করতেই মৃত্যুমুখে পতিত হতে হবে। এরপর সোজা জাহান্নাম । এরূপ না হলে রসূলুল্লাহ (সা)-এর সাথে তাদের শক্রতার পরিপ্রেক্ষিতে আনন্দে গদগদ হয়ে মৃত্যু কামনার বাক্য মুখে উচ্চারণ করাই ছিল তাদের পক্ষে স্বাভাবিক। প্রকৃতপক্ষে ইসলাম যে সত্য ধর্ম, তা প্রমাণ করার জন্য এ ঘটনাটি যথেষ্ট । এখানে আরও দু'টি বিষয় উল্লেখযোগ্য ঃ প্রথমত, নবী করীম (সা)-এর আমলে বিদ্যমান ইহুদীদের সঙ্গে উপরোক্ত যুক্তির অবতারণা করা হয়েছিল-_যারা তাকে নবী হিসাবে চেনার পরেও শক্রতা ও হঠকারিতাবশত অস্বীকার করেছিল, সকল যুগের ইহুদীদের সঙ্গে নয়। দ্বিতীয়ত, এখানে এরূপ সন্দেহ করা ঠিক নয় যে, মন ও জিহবা উভয়ের দ্বারাই কামনা হতে পারে। ইহুদীরা সম্ভবত মনে মনে মৃত্যুর কামনা করেছে। উত্তর এই যে, প্রথমত, আল্লাহ্‌র উক্তি ০:১১. 5+ ১13 (কশ্বিনকালেও তারা মৃত্যু কামনা করবে না) এ সম্ভাবনাকে নাকচ করে দিচ্ছে। দ্বিতীয়ত, তারা মনে মনে মৃত্যু কামনা করে থাকলে তা অবশ্যই মুখেও প্রকাশ করত। .কারণ, এতে তাদেরই জয় হতো এবং নবী করীম (সা)-কে মিথ্যা প্রতিপন্ন করার একটা সুযোগ পেয়ে যেত। এরূপ সন্দেহও অমূলক যে, বোধ হয় তারা কামনা করেছে; কিন্তু তার প্রচার হয়নি । কারণ, সর্বযুগেই ইসলামের শক্র ও সমালোচকদের সংখ্যা ইসলামের মিত্র ও শুভাকাজ্্মীদের সংখ্যার চাইতে বেশি ছিল। এরূপ কোন ঘটনা ঘটে থাকলে তারা কি একে ফলাও করে প্রচার করত না যে, দেখ, তোমাদের নির্ধারিত সত্যের মাপকাঠিতেও আমরা পুরোপুরি উত্তীর্ণ হয়েছি। 8৫৫ | উঠ ৫ প 2৩ রা পাতি | রর রশি চর পো তে 2৯218655455 ১২7০৬ ০০১ ৪১৩১১ শপে ৫ প2৫90৮ 2৫ 259 চপ ৫ ৩০০৬ ৩০৭ ্ 2৮৯৩5 রি ০০০ ০৪০ ১০৯৪৮ (৯৩০ বিন ৩ 02) 1242 (৯৬) আপনি তাদেরকে জীবনের প্রতি সবার চাইতে এমন কি, মুশরিকদের চাইতেও অধিক লোভী দেখবেন । তাদের প্রত্যেকে কামনা করে, যেন হাজার বছর আয়ু পায় । অথচ এরূপ আয়ু প্রাপ্তি তাদেরকে শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহ্‌ দেখেন, যা কিছু তারা করে। ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ২৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।