তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

২৪ তফসীরে মা'আরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড এগুলোকে মক্কী বলা হয়। তেমনি যেসব আয়াত মদীনা, আরাফাত কিংবা মিরাজের সফরে নাধিল হয়েছে, এমন কি হিজরতের সময় মদীনায় পৌছার পূর্ব পর্যন্ত পথে পথে যেসব আয়াত নাধিল হয়েছে, সেগুলোকেও মক্কী বলা হয়। তেমনি অনেক আয়াত আছে, যেগুলো মদীনা শহরে নাধিল হয়নি, কিন্তু সেগুলো মদনী ৷ হিজরতের পর হুযূর সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামকে অনেকগুলো সফরে বের হতে হয়েছে। অনেক সময় মদীনা থেকে শত শত মাইল দূরেও গিয়েছেন, কিন্তু এসব স্থানে অবতীর্ণ আয়াত- গুলোকেও মদনীই বলা হয়। এমনকি যে সমস্ত আয়াত মক্কা বিজয়, হুদায়বিয়ার সন্ধি প্রভৃতি সময়ে খোদ মক্কা শহর কিংবা তার আশেপাশে নাধিল হয়েছে, সেগুলোকেও মদনী বলা হয়। কোরআন শরীফের আয়াত ঃ ; 4151 1 ০০১১। 155 015০০541101 খাস মক্কা শহরেই নাযিল হয়েছে, কিন্তু হিজরতের পরে নাযিল হওয়ার কারণে এই আয়াতও মদনী | (আল-বুরহান, ১ম খণ্ড পৃ. ১৮৮; মানাহেলুল-ইরফান, ১ম খণ্ড, পৃ. ১৮৮) কোন কোন সূরার সম্পূর্ণটাই মন্ধী, যেমন _সূরা মুদ্দাসৃসির অপরদিকে কোন কোন সুরার সম্পূর্ণটাই মদনী, যেমন সূরা আলে-ইমরান। কিন্তু এমনও রয়েছে যে,সম্পূর্ণ সূরা হয়ত মক্কী, কিন্তু তার মধ্যে দু'-একটি মদনী আয়াত সন্নিবেশিত হয়েছে। পক্ষান্তরে সম্পূর্ণ মদনী সুরার মধ্যে দু'-একটা মক্কী আয়াত সন্নিবিষ্ট হয়েছে । যেমন, সূরা আ'রাফ মন্ধী কিন্তু সূরার £ "০ ৯৯০ ৪ 2ম ১০৭ 1 থেকে শুরু করে ১1 "2:15 45) 5১1 | পর্যস্ত কয়েকটি আয়াত মদনী। অনুরূপ সূরায়ে হজ্জ মদনী। কিনতু এ সুরার শবধ্যেই 81171755577 থেকে শুরু করে 72৮ (5125 পর্যন্ত চারটি আয়াত মক্কী অর্থাৎ হিজরত-পূ্ববর্তী সময়ে অবতীর্ণ । উপরিউক্ত আলোচনায় এও জানা গেল যে, কোন সূরাকে মন্কী বা মদনী গণ্য করার ব্যাপারে অধিকাংশ আয়াতের অনুপাত গণ্য করা হয় অর্থাৎ মন্ী আয়াতের সংখ্যা বেশি হলে সে সূরাকে মন্ধী ও মদনী আয়াতের সংখ্যা বেশি হলে সে সৃরাকে মদনী গণ্য করা হয়েছে যেসব সুরার প্রাথমিক আয়াতগুলো হিজরতের আগে নাযিল হয়েছে, সেগুলোর অবশিষ্ট আয়াত হিজরত- পরবর্তী সময়ে নাধিল হওয়া সত্ত্বেও সেগুলোকে মন্ধী সূরা বলেই অভিহিত করা হয়েছে। (মানাহেলুল ইরফান, ১ম খণ্ড, পৃ. ১৯২) মক্কী ও মদনী আয়াতসমূহের বৈশিষ্ট্য ইলমে-তফসীরের বিশেষজ্ঞগ্রণ মন্ধী ও মদ্নী সূরাগুলো বাছাই করে এমন কতকগুলো বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন, যে বৈশিষ্ট্যের আলোকে সেগুলোর প্রতি দৃষ্টিপাত করলে প্রথম দৃষ্টিতেই বোঝা যায়, সূরাটি মন্ধী না মদনী। তাদের নির্দেশিত বৈশিষ্ট্যগুলোর কয়েকটি এমন যে, সেগুলোকে স্বতঃসিদ্ধ মূলনীতির পর্যায়ে ফেলা যায় । কতকগুলো বৈশিষ্ট্য আবার এরূপ যে, ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।