তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

২৪৮ তফসীরে মা“আরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড তফসীরের সার-সংক্ষেপ হযরত মূসা (আ) তোমাদের কাছে (তওহীদ ও রিসালতের) সুস্পষ্ট মো'জেযা (তথা যুক্তি-প্রমাণসহ) এসেছেন। (কিন্তু) এর পরেও তোমরা গোবৎসকে (উপাস্য) বানিয়েছ মূসা (আ)-এর অনুপস্থিতিতে (অর্থাৎ তীর তুর পর্বতে চলে যাওয়ার পর)। (এ উপাস্য নির্ধারণে) তোমরা অত্যাচারী ছিলে। ঘটনাটি ঘটে তওরাত অবতরণের পূর্বে। তখন মুসা (আ)-এর নবুয়তের সত্যতা প্রমাণ করার জন্য যেসব যুক্তি-প্রমাণ প্রতিষ্ঠিত ছিল, আয়াতে ০.১ বলে সেগুলোকেই বোঝানো হয়েছে। যেমন___লাঠি, জ্যোতির্ময় হাত, সাগর দ্বি-খগ্ডিত হওয়া ইত্যাদি । ইহুদীদের দাবির খগ্ডনে আয়াতে বলা হয়েছে যে, তোমরা একদিকে ঈমানের দাবি কর, অন্যদিকে প্রকাশ্য শিরকে লিপ্ত হও। ফলে শুধু মুসা (আ)-কেই নয়, আল্লাহ্‌কেও মিথ্যা প্রতিপন্ন করে চলছ। কোরআন অবতরণের সময় হযরত মুহাম্মদ (সা)-এর আমলে যেসব ইহুদী ছিল, তারা গোবৎসকে উপাস্য নির্ধারণ করেনি সত্য । কিন্তু তারা নিজেদের পূর্ব-পুরুষদের সমর্থক ছিল । অতএব তারাও মোটামুটিভাবে এ আয়াতের লক্ষ্য । ৃ এ থেকে আরও বোঝা যায় যে, যাদের পূর্ব-পুরুষরা মূসা (আ)-কে মিথ্যাবাদী সাব্যস্ত করে কুফর করেছে, তারা মুহাম্মদ (সা)-কে অস্বীকার করলে তা তেমন আশ্চর্যের বিষয় নয়। 2 2১০9 ১০ ৮9521৮৯5৬ 2 25515647718 15552 তি ১১০ 2০, /০০09৮৮৮০০ ভিডি ৫ পঠু ্ঃ রক (৯৩) আর যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্র্তি নিলাম এবং তৃর পর্বতকে তোমাদের উপর উঁচু করে ধরলাম যে, শক্ত করে ধর, আমি যা তোমাদের দিয়েছি আর শোন । তারা বলল, আমরা শুনেছি আর অমান্য করেছি। কুফরের কারণে তাদের অন্তরে গোবতস-প্রীতি পান করানো হয়েছিল। বলে দিন, তোমরা বিশ্বাসী হলে, তোমাদের সে বিশ্বাস মন্দ বিষয়াদি শিক্ষা দেয়। তফসীরের সার-সংক্ষেপ স্মরণ কর, যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম এবং (এ প্রতিশ্রুতি নেওয়ার জন্য) তুর পর্বতকে তোমাদের (মাথার) ওপর উদ্ু করে ধরেছিলাম, (তখন আদেশ ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।