তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

২৩৮ তফসীরে মা*আরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় গোনাহ্র ছারা পরিবেষ্টিত হওয়ার যে অর্থ তফসীরের সারাংশে উল্লিখিত হয়েছে, তা শুধু কাফেরদের ক্ষেত্রেই হয়ে থাকে । কারণ কুফরের কারণে কোন সৎকর্মই গ্রহণযোগ্য নয়।: কুফরের পূর্বে কিছু সৎকর্ম করে থাকলেও তা নষ্ট হয়ে যায়। এ কারণেই কাফেরদের মধ্যে | আপাদমস্তক গোনাহ্‌ ছাড়া আর কিছুরই কল্পনা করা যায় না। ঈমানদারদের অবস্থা কিন্তু তা নয়। প্রথমত, তাদের ঈমানই একটি বিরাট সৎকর্ম দ্বিতীয়ত, অন্যান্য নেক আমল তাদের আমলনামায় 'লেখা হয়। সে জন্য ঈমানদার সৎকর্মের প্রভাব থেকে মুক্ত হতে পারে না। সুতরাং উল্লিখিত বেষ্টনী তাদের বেলায় অবান্তর । মোটকথা উপরোক্ত রীতি অনুযায়ী প্রমাণিত হয় যে, কাফেররা অনন্তকাল দৌযখে বাস করবে । হযরত মূসা (আ) সর্বশেষ পয়গম্বর নন। তার পর হযরত ঈসা (আ) এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামও পয়গম্বর তাঁদেরকে অস্বীকার করার কারণে ইহুদীরা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ফলে উপরোক্ত বিধি অনুযায়ী তারাও অনন্তকাল দোযখে বাস করবে । সুতরাং তাদের দাবি অকাট্য যুক্তির মাধ্যমে অসার প্রমাণিত হয়েছে। এ, পাও তা ৪9৮৩১৩৯০৮০০ ৩৬৩ ৩১: ১ রি 1 1. 20750 5586 এটি রিবা তে 257 পা 215৮23222৫6 পি 25 এডিপি পাত ৬১৮১০৮০৯১১৪ ১৪০4৮ ৯১৮৯৪ (৮৩) যখন আমি বনী ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে, তোমরা আল্লাহ্‌ ছাড়া কারও ইবাদত করবে না, পিতা-মাতা, আত্মীয়-স্বজন, এতীম ও দীন-দরিদ্রদের সাথে সহ্যবহার করবে, মানুষকে সৎ কথাবার্তী বলবে, নামায প্রতিষ্ঠিত করবে এবং যাকাত দেবে, তখন সামান্য কয়েকজন ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিলে, তোমরাই অগ্রাহ্যকারী । তফসীরের সার-সংক্ষেপ স্মরণ কর, যখন আমি তেওরাতে) বনী-ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে, আল্লাহ্‌ ছাড়া কারও উপাসনা করবে না, পিতা-মাতার উত্তম সেবাযত্র করবে, আত্মীয়-স্বজন, এতিম বালক-বালিকা এবং দীন-দরিদ্রদেরও (সেবাযতু করবে) এবং সাধারণ লোকের সাথে যখন কোন কথা বলবে, তখন একান্ত নমতরতার সাথে বলবে । নিয়মিত নামায পড়বে এবং যাকাত দেবে । অতঃপর তোমরা (অঙ্গীকার করে) তা থেকে মুখ ফিরিয়ে নিলে কয়েকজন ছাড়া । অঙ্গীকার করে তা থেকে মুখ ফিরিয়ে নেওয়াই তোমাদের নিত্যকার অভ্যাস। ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।