তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

২৩০ তফসীরে মা“আরেফুল কোরআন £ প্রথম খণ্ড গাভী, যা বৃদ্ধ নয় এবং কুমারীও নয়_ বার্ধক্য ও যৌবনের মাঝামাঝি বয়সের । এখন আদিষ্ট কাজ করে ফেল । (৬৯) তারা বলল, তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা কর যে, তার রং কিরূপ হবে ? মূসা (আ) বললেন, তিনি বলেছেন যে, গাঢ় পীতবর্ণের গাতী-__া দর্শকদের আনন্দ দান করে । (৭০) তারা বলল, তোমার প্রভুর কাছে প্রার্থনা কর _তিনি বলে দিন যে, সেটা কিরূপ ? কেননা, গরু আমাদের কাছে সাদৃশ্যশীল মনে হয়। ইন্শাআল্লাহ্‌ এবার আমরা অবশ্যই পথ প্রাপ্ত হব। (৭১) মূসা (আ) বললেন, “তিনি বলেন যে, এ গাভী ভূকর্ষণ ও পানি সেচের শ্রমে অভ্যস্ত নয়-হবে নিফলক্ষ, নিখুঁত।' তারা বলল, এবার সঠিক তথ্য এনেছ। অতঃপর তারা সেটা জবাই করল, অথচ জবাই করবে বলে মনে হচ্ছিল না। তফসীরের সার-সংক্ষেপ তারা বলতে লাগল £ আপনি স্থীয় প্রভুর কাছে আমাদের জন্যে প্রার্থনা করুন। তিনি যেন বলে দেন যে, গরুটির গুণাবলী কি হবে £? মুসা (আ) বললেন, প্রভু (আমাদের প্রার্থনার প্ত্যুত্তরে) বলেন যে, গরুটি না' বৃদ্ধ হবে, না শাবক, বরং উভয় বয়সের মাঝামাঝি । সুতরাং - এখন (বেশি বাদানুবাদ না করে) যা আদেশ করা হয়েছে, তা.করে ফেল । তারা বলতে লাগল (আরও একটি) প্রার্থনা করুন যে, ওর রং কিরূপ হবে, তিনি (যেন তাও) বলে দেন। মুসা (আ) বললেন, (এ সম্পর্কে) আল্লাহ্‌ বলেন যে, গরুটি হবে পীত বর্ণের । এর রং এত গাঢ় হবে ষে, দর্শকরা আনন্দে অভিভূত হয়ে পড়বে । তারা বলতে লাগল £ (এবার) আমাদের জন্যে আরো একটা প্রার্থনা করুন যে, তিনি প্রথমবারের প্রশ্নের উত্তর আরও স্পষ্ট করে বলে দিন যে, ওর কি গুণাবলী হবে ? কেননা, গরু সম্পর্কে আমাদের মনে (কিছু) সন্দেহ আছে (যে, এটা সাধারণ গরু, না অত্যাশ্র্য ধরনের___যাতে হত্যাকারী অনুসন্ধানের বিশেষ কোন চিহ্ত থাকবে)। ইনশাআল্লাহ আমরা অবশ্যই (এবার) ঠিক ঠিক বুঝে নেব। মূসা (আ) বললেন, আল্লাহ্‌ তা'আলা বলেন যে, এটা কোন অত্যাশ্চর্য গরু নয়; বরং সাধারণ গরুই হবে । তবে উৎকৃষ্ট হওয়া চাই। উল্লিখিত গুণাবলীসহ একে এমনও হতে হবে যে, একে হালচাষে জোড়া হয়নি এবং €কুয়ায় জুড়ে) শস্যক্ষেত্রে সেচের কাজও করা হয়নি (মোটকথা) যাবতীয় দোষমুক্ত সুস্থকায় এবং এতে (কোন প্রকার) খুঁত যেন না থাকে । (একথা শুনে) তারা বলতে লাগল, (হ্যা) এবার আপনি পূর্ণ (এবং পরিষ্কার) কথা বলেছেন। (অবশেষে তারা গরু খুঁজে কিনে আনল) অতঃপর তারা তাকে জবাই করল । কিন্তু (বাহ্যিক অবস্থা দৃষ্টে) জবাই করবে বলে মনে হচ্ছিল না। হাদীসে বর্ণিত আছে, বনী-ইসরাঈল এসব বাদানুবাদে প্রবৃত্ত না হলে এতসব শর্তও আরোপিত হতো না । বরং যে কোন গরু জবাই করে দিলেই যথেষ্ট হতো । ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।