তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সুরা আল-বাকারাহ্‌ ২২৫ মেনে নেব । (যে বর্ণনা উপরে চলে গেছে) মোটকথা, যে সত্তরজন লোক মুসা (আ)-এর সাথে গিয়েছিল, তারা ফিরে এসে সাক্ষী দিল। কিন্তু তাদের সাক্ষ্যের সাথে এ কথাটিও নিজেদের পক্ষ হতে সংযুক্ত করে দিল যে, আল্লাহ্‌ তা“আলা সর্বশেষে একথাও বলে দিয়েছেন, “তোমরা যতটুকু পার আমল কর, আর যা না পার তা আমি ক্ষমা করে দেব ।” এটা কতকটা তাদের স্বভাবগত্র দুরত্তপনা ও হঠকারিতার পরিচয় । হুকুষগ্ডলো কিছুটা কঠিন হওয়াতে বরং উপরিউক্ত বাক্যটি সংযুক্ত হওয়াতে তাদের এক সুবর্ণ সুযোগ হয়ে গেল। তারা পরিফারভাবে বলে দিল, আমাদের দ্বারা এ গ্রন্থের উপর আমল করা সন্ভব হবে না । ফলে আল্লাহ্‌ পাক ফেরেশতাদেরকে হুকুম করলেন, “তূর পর্বতের একটি অংশ উঠিয়ে তাদের মাথার উপরে ঝুলিয়ে রেখে দাও এবং বল, হয় কিতাব মেনে নাও, নইলে এক্ষুণি মাথার উপর পড়ল” অবশেষে নিরুপায় হয়ে তাদের তা মেনে নিতে হলো । ূ একটি সন্দেহের অপনোদন £ এখানে এ সন্দেহ হতে পারে যে, ধর্মে যদি কোন জোর-জবরদস্তি বা বাধ্যবাধকতা না থাকবে, তবে এক্ষেত্রে কেন এমন করা হলো ? উত্তর এই যে, জবরদস্তি ঈমান গ্রহণ করার জন্য নয়; বরং স্বেচ্ছায়-সানন্দে ইসলাম গ্রহণ করার পর এর বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে। প্রত্যেক রাষ্ট্রে বিদ্রোহীদের শাস্তি, সাধারণ দুকৃতকারী ও অপরাধী থেকে সম্পূর্ণ পৃথক হয়। প্রত্যেক রাষ্ট্রে তাদের জন্য দু'টি পথই থাকে__হয় আনুগত্য স্বীকার, না হয় প্রাণদণ্ড। এজন্য শরীয়ত অনুযায়ী ইসলাম পরিত্যাগকারীর শাস্তি প্রাণদণ্ড। কিন্তু কুফরীর (ধর্ম গ্রহণ না করার) শাস্তি মৃত্যুদণ্ড নয়। হজ অব আত ৮2 22৩5 44) 2১31 (0৮০১ ৯) ৮১ ₹এ1১ ৬০৫ (59 শি? 135৮৬ -্ ও ০৪৯১৯ 52 ৪2৩৬৩ (৬৪) তারপরেও তোমরা তা থেকে ফিরে গেছ । কাজেই আল্লাহ্‌র অনুগ্রহ ও মেহেরবানী যদি তোমাদের উপর না থাকত তবে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে । তফসীরের সার-সংক্ষেপ অতঃপর তোমরা (সেই প্রতিজ্ঞা করার নানান নর তোমাদের প্রতি যদি আল্লাহ্‌র করুণা ও মেহেরবানী না হতো, তবে (তোমাদের সে প্রতিজ্ঞা ভঙ্গের তাগিদ অনুসারে) নিশ্চয়ই তোমরা (সঙ্গে সঙ্গে) ধ্বংস (ও বিধ্বস্ত) হয়ে যেতে । (কিন্ত এ আমার একান্ত অনুগ্রহ ও দয়া যে,) তোমাদের জন্য নির্ধারিত জীবনকাল শেষ হওয়া পর্যন্ত সময়ের অবকাশ দিয়ে রেখেছি। অবশ্য মৃত্যুর পর কৃতকর্মের প্রতিফল তোমাদের ভোগ করতে হবে । . জ্ঞাতব্য $ আল্লাহ্‌র সাধারণ রহমত পৃথিবীতে বিশ্বাসী-অবিশ্বাসী, মুমিন-কাফের নির্বিশেষে সবার জন্যই ব্যাপক। তারই প্রভাব হলো পার্থিব সুখ-স্থাচ্ছন্দ্য ও শারীরিক সুস্থতা । তবে বিশেষ রহমতের বিকাশ ঘটবে আখেরাতে, যার ফলে মুক্তি ও আল্লাহ্র নৈকট্যলাভ সম্ভব হবে । তফসীরে মা'আরেফুল কোরআন (১ম খণ্ড) __ ২৯ ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।