তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

২২২ তফসীরে মা'আরেফুল কুরআন ঃ প্রথম খণ্ড সারকথা, ইহুদীগণ উপরিউক্ত দু'অবস্থা ব্যতীত সর্বত্র ও সর্বদাই লাঞ্ছিত ও অপমানিত . হবে। (১) আল্লাহপ্রদত্ত ও অনুমোদিত আশ্রয়ের মাধ্যমে, যার ফলে তাদের অপ্রাপ্ত বয়স্ক সন্তান-সন্ততি, নারী প্রভৃতি এই লাঞ্কনা ও অবমাননা থেকে অব্যাহতি পাবে। (২) কিংবা শান্তিচুক্তির মাধ্যমে নিজেদেরকে এ অবমাননা থেকে মুক্ত রাখতে পারে । এ চুক্তি মুসলমানদের সাথেও হতে পারে কিংবা অন্যান্য অমুসলিম জাতির সাথেও শান্তিচুক্তি সম্পাদন করে তাদের আশ্রয়াধীন হয়ে তাদের সাহায্যে এ গঞ্জনা ও অবমাননা থেকে রক্ষা পেতে পারে। এমনিভাবে সূরা “আলে-ইমরানে'র আয়াত দ্বারা সূরা বাকারাহ্‌ আয়াতের বিশদ বিশ্লেষণ হয়ে গেল। অধুনা ফিলিস্তীনে ইসরাঈল রাষ্ট্র প্রতিষ্ঠার ফলে মুসলমানদের মধ্যে যে সন্দেহের অবতারণা হয়েছে, এর দ্বারা তাও দূরীভূত হয়ে যায়। তা এই যে, কোরআনের আয়াত থেকে বোঝা যায় যে, ইহুদীদের রাষ্ট্র প্রতিষ্ঠা কখনও সম্ভব হবে না। অথচ বাস্তবে দেখা যায়, ফিলিস্তীনে তাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে আছে। উত্তর সুস্পষ্ট__কেননা ফিলিস্তীনে ইহুদীদের বর্তমান রাষ্ট্রের গৃঢ় তত্ত্ব সম্পর্কে যারা সম্যক অবগত, তারা ভালভাবেই জানেন যে, এ রাষ্ট্র প্রকৃত প্রস্তাবে ইসরাঈলের নয়, বরং আমেরিকা ও বৃটেনের এক ঘাটি ছাড়া অন্য কিছু নয়। এ রাষ্ট্র নিজস্ব সম্পদ ও শক্তির উপর নির্ভর করে এক মাসও টিকে থাকতে পারবে কিনা সন্দেহ। পাশ্চাত্যের খৃষ্টান শক্তি ইসলামী বিশ্বকে দুর্বল করার উদ্দেশ্যে তাদের মাঝখানে ইসরাঈল নাম দিয়ে একটি সামরিক ঘাটি প্রতিষ্ঠা করেছে। এ রাষ্ট্র আমেরিকা-ইউরোপীয়দের দৃষ্টিতে একটা অনুগত ও আজ্ঞাবহ ষড়যন্ত্র কেন্দ্র ছাড়া অন্য কোন গুরুত্ব বহন করে না। এ যেন কোরআনের বাণী ১4 ০: এরই বাস্তব রূপ । পাশ্চাত্য শক্তিবলয়, বিশেষ করে আমেরিকার সাথে নানা ধরনের প্রকাশ্যে ও গোপন চুক্তি সম্পাদনের মাধ্যমে তাদের পক্ষপুষ্ট ও আশ্রিত হয়ে নিছক ক্রীড়নকরূপে নিজেদের অস্তিত্ টিকিয়ে রেখেছে। তাও অত্যন্ত লাঙ্না ও অবমাননার ভিতর দিয়ে । সুতরাং বর্তমান ইসরাঈল রাষ্ট্র প্রতিষ্ঠার দরুন কোরআনের কোন আয়াত সম্পর্কে সামান্যতম সন্দেহেরও অবকাশ সৃষ্টি হতে পারে না। এছাড়া এক্ষেত্রে আরও একটি বিষয় প্রণিধানযোগ্য যে, ইহুদী, খৃষ্টান ও মুসলমানদের মধ্যে ইহুদীরাই সর্বপ্রাটীন জাতি । তাদের ধর্ম, তাদের সভ্যতা ও কৃষ্টি সর্বাপেক্ষা পুরাতন । সারা বিশ্বে ফিলিস্তীনের এক ক্ষুত্র ভূ-ভাগে কোন প্রকারে তাদের অধিকার যদি প্রতিষ্ঠিত হয়েও থাকে, তবু এটা বিশাল বিশ্ব-মানচিত্রে একটি ক্ষুদ্র বিন্দুর চাইতে অধিক মর্যাদার দাবি রাখে না। অপরপক্ষে খৃষ্টান রাষ্ট্রসমূহ মুসলমানদের পতন-যুগ সত্তেও তাদের রাষ্ট্রসমূহ এবং অন্যান্য পৌত্তলিক ও বিধর্মীদের রাষ্ট্রসমূহ যা বিশ্বের বিভিন্ন. ভূখণ্ডে পূর্ব থেকে পশ্চিম পর্যস্ত বিস্তৃত, সে তুলনায় ফিলিস্তীন এবং তাও আবার অর্ধাংশ__তদুপরি আমেরিকা ও বৃটেনের পক্ষপুষ্ট এবৎ আশ্রয়াধীন, এরূপভাবে যদি সেখানে ইসরাঈলদের কোন অধিকার ও শীসনক্ষমতা প্রতিষ্ঠা হয়েও যায়, তবে এর দ্বারা গোটা ইহুদী সম্প্রদায়ের উপর আল্লাহ্‌ পাকের পক্ষ হতে আরোপিত চিরস্থায়ী লাঙ্কনার অবসান হয়েছে এরূপ ভাবতে পারা যায় কি? ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।