তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

২২০ তফসীরে মা“আরেফুল কুরআন ঃ প্রথম খণ্ড পাবে যা তোমরা কামনা করছ। আর তাদের উপর আরোপ করা হলো লাঞ্ছনা ও পরমুখাপেক্ষিতা। তারা আল্লাহ্র রোষানলে পতিত হয়ে ঘুরতে থাকল । এমন হলো এজন্য যে, তারা আল্লাহ্‌র বিধি-বিধান মানত না এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত । তার কারণ, তারা ছিল নাফরমান, সীমালজ্ঞনকারী ৷ তফসীরের সার-সংক্ষেপ আর (সে সময়টির কথা স্মরণ কর,) যখন তোমরা (এরূপ) বললে, হে মুসা! (প্রতি দিন) একই খাবার (অর্থাৎ মান্না-সালওয়া) আমরা কখনো খেতে থাকব না। আপনি আপনার পালনকর্তার নিকট দোয়া করুন, যেন তিনি এমন বস্তু খোবার হিসাবে) সৃষ্টি করে দেন, যা ভূমি থেকে উৎপন্ন হয় _-শাকসজি, কীক্ড়ী, গম, মসুরের ভাল, পেঁয়াজ-রসুন প্রভৃতি (যাই হোক না কেন)। তিনি (অর্থাৎ আল্লাহ্‌) বললেন, তোমরা কি উৎকৃষ্ট বন্তু-সামগ্রী বদলিয়ে নিকৃষ্ট জিনিস গ্রহণ করতে চাও ? (বেশ যদি না-ই মান) তবে কোন নগরীতে (গিয়ে) অবতরণ কর, (সেখানে) নিশ্চয়ই তোমরা এসব জিনিস পাবে যার জন্য আবেদন করছ। এবং (এ ধরনের পর্যায় ক্রমিক ধৃষ্টতার দরুন এককালে) তাদের লাঞ্ুনা-গঞ্জনা ক্ষেতচিহ্বের মত) স্থায়ী হলো। (অর্থাৎ অপরের দৃষ্টিতে তাদের কোন মর্যাদাই রইল না।) এবং (তাদের দীনতা ও হীনতা) (অর্থাৎ তাদের স্বভাব-প্রকৃতিতে উচ্চাশা ও মহৎ সংকল্প গুণ বিদ্যমান রইল না)। বস্তুত তারা আল্লাহ্‌র রোষ ও গযবের যোগ্য হয়ে পড়ল। আর এ লোষ্কনা ও রোষ) এজন্য (হলো) যে, তারা আল্লাহ্র বিধি-বিধানের প্রতি কুফরী করেছিল এবং নবীদের হত্যা করেছিল। এ হত্যা তাদের দৃষ্টিতেও ছিল অন্যায়। এ (লাঙ্কুনা ও রোষ) এ কারণেও হলো যে, তারা আনুগত্য প্রকাশ করত না এবং আনুগত্যের সীমালজ্ঘন করে যাচ্ছিল। জ্ঞাতব্য £ এ ঘটনাও তীহ্‌ উপত্যকাসংশ্লিষ্ট ঘটনাই । মান্না ও সালওয়ার প্রতি বীতশ্রদ্ধ হয়েই তারা ওসব সজি ও শস্যের জন্য আবেদন করল । এ প্রান্তরের সীমান্তবর্তী এলাকায় একটি শহর ছিল। সেখানে গিয়ে চাষাবাদ করে উৎপন্ন ফসলাদি ভোগ করার নির্দেশ দেওয়া হলো। তাদের লাঙ্না-গঞ্জনার মধ্যে এটাও একটা যে, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য ইহুদীদের থেকে রাজ্য ছিনিয়ে নেওয়া হলো । অবশ্য কিয়ামতের অব্যবহিত পূর্বে সর্বমোট চল্লিশ দিনের জন্য নিছক লুটেরা দলের ন্যায় অনিয়মিত ও আইন-শৃঙ্খলা বিবর্জিত ইহুদী দাজ্জালের কিঞ্তিৎ ক্ষমতা ও প্রতিপত্তি প্রতিষ্ঠিত হবে। একে কোন বুদ্ধিমান ও বিবেকবানই রাজ্য বলতে পারবে না। আল্লাহ্‌ পাক হযরত মূসা (আ)-এর মাধ্যমে পূর্বেই তাদেরকে সাবধান করে দিয়েছিলেন যে, যদি নির্দেশ অমান্য কর, তবে চিরকাল তোমরা অন্য জাতির দ্বারা শাসিত হতে থাকবে । যেমন সূরা আ'রাফে বলা হয়েছে ঃ ৬৪ ০ ০526০০৮৫1০০. ০০ । ০772% 22 বত 2৩০56 202 ৮৬-০৫-০৬৮৪ ০ বশিলী। টির 11 4512 ০৮শাশীল ১০ 9১০55 পপ ১ ১1১4) ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।