২১৮ তফসীরে মা'আরেফুল কুরআন ৪ প্রথম খণ্ড (৬০) আর মৃসা যখন নিজ জাতির জন্য পানি চাইল, তখন আমি বললাম, স্বীয় যষ্টির দ্বারা আঘাত কর পাথরের উপরে । অতঃপর তা থেকে প্রবাহিত হয়ে এল বারটি প্রস্রবণ। তাদের সব গোত্রই চিনে নিল নিজ নিজ ঘাট । আল্লাহ্র দেয়া রিযিক খাও, পান কর আর দুনিয়ার বুকে দাঙ্গা-হাঙ্গামা করে বেড়িও না। তফসীরের সার-সংক্ষেপ আর (সে সময়টির কথা স্মরণ কর,) যখন হযরত মৃসা (আ) নিজ সম্প্রদায়ের জন্য পানির দোয়া করেছিলেন । তারই প্রেক্ষিতে আমি মমুসা-কে) হুকুম করলাম যে, (অমুক) পাথরের ওপর লাঠি দ্বারা আঘাত কর (তাহলেই তা থেকে পানি নিঃসৃত হয়ে আসবে)। বস্তুত (লাঠির আঘাতের সাথে সাথে) তৎক্ষণাৎ বারটি প্রত্রবণ ফুঁড়ে বেরিয়ে পড়ল আর বেনী-ইসরাঈলরা যেহেতু বারটি গোত্রে বিভক্ত ছিল কাজেই প্রত্যেকে) নিজ নিজ পানি পান করার স্থান চিনে নিল এবং আমি এ উপদেশ দিলাম যে, (খাবার জিনিস) খাও এবং (পান করার জিনিস) পান কর। আল্লাহ্ প্রদত্ত আহার্য (পরিমিত) এবং সীমালঙ্ৰন করে দুনিয়ার বুকে অশান্তি ও কলহ সৃষ্টি করোনা। জ্ঞাতব্য £ এ ঘটনাটিও তীহ্ প্রান্তরেই ঘটেছিল। সেখানে তৃষ্ণা পেলে পর তারা পানি চাইল। হযরত মূসা (আ)-এর দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ্ পাকের অপার মহিমায় নিছক একটি লাঠির আঘাতে একটি নির্দিষ্ট পাথর থেকে বারটি প্রত্রবণ প্রবাহিত হয়ে পড়ল। ইহুদীদের বারটি গোত্র নিম্নরূপ ছিল-__হযরত ইয়াকুব (আ)-এর বার পুত্র ছিলেন। প্রত্যেকের সন্তান-সম্ততিরই একেকটি গোত্র বা বংশ ছিল এবং সামাজিক ব্যবস্থার ক্ষেত্রে প্রত্যেককে পৃথক পৃথক রাখা হতো । সব গোত্রের দলপতিও ছিল ভিন্ন ভিন্ন । এজন্য প্রস্রবণও বারটি বের হলো। এখানে “খাও' অর্থ মান্না ও সালওয়া খাওয়া এবং “পান কর' শবে প্রস্রবণের পানি পান করাই বোঝানো হয়েছে। এ ধরনের অলৌকিক ঘটনাবলী অস্বীকার করা নিতান্তই স্রান্তিমূলক ব্যাপার । যখন আল্লাহ্ পাক কোন কোন পাথরের মধ্যে কল্পনাতীত ও সাধারণ বুদ্ধি-বিবেক বহির্ভতভাবে এমন গুণও রেখেছেন, যা লোহাকে আকর্ষণ করতে পারে, তখন পাথরের মধ্যস্থিত ভূমির অংশ থেকে পানি আকর্ষণের গুণ সৃষ্টি করে তা থেকে প্রত্রবণ প্রবাহিত করা তার পক্ষে মোটেও অসম্ভব নয়। এ বর্ণনার দ্বারা বর্তমান কালের প্রজ্ঞাবান ও বিদগ্ধ মহলের শিক্ষা গ্রহণ করা ও উপকৃত হওয়া উচিত। আবার এ দৃষ্টান্তও নিছক স্থুলবুদ্ধি লোকদের জন্য নতুবা পাথরের অংশগুলো থেকেও যদি পানি বের হয়, তাইবা কেন অসম্ভব হবে ? যেসব বিজ্ঞজন এ ধরনের ঘটনা অসন্ভব বলে মনে করেন, তাঁরা প্রকৃতপক্ষে অসন্ভবের মর্মই অনুধাবন করতে পারেন নি। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় উল্লিখিত আয়াতে বলা হয়েছে যে, হযরত মুসা (আ) নিজ সম্প্রদায়ের প্রয়োজনে পানির জন্য দোয়া করলে আল্লাহ্ পাক পানির ব্যবস্থা করে দিলেন। পাথরের উপর লাঠির আঘাতের ৬/৬/৬/1091078091.001
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।