সূরা আল-বাকারাহ্ ২১৩ ইসরাঈল এতদুদ্দেশ্যে মিসর থেকে রওয়ানা হল। শামের সীমান্তে পৌছার পর আমালেকাদের শৌর্ষ-বীর্যের কথা জেনে তারা সাহস হারিয়ে হীনৰল হয়ে পড়ল এবং জিহাদ করতে পরিষ্কার অস্বীকৃতি জ্ঞাপন করল। তখন আল্লাহ পাক এ শাস্তি প্রদান করলেন, যাতে তারা একই প্রান্তরে চল্লিশ বছর হতবুদ্ধি হয়ে দিক-বিদিক জ্ঞানশূন্যভাবে বিচরণ করতে থাকে । ঘরে ফেরা-আর তাদের ভাগ্যে জুটেনি। এ প্রান্তরে কোন বিশাল ভূ-খণ্ড ছিল না। “তীহ্ প্রান্তর মিসর ও শাম দেশের মধ্যবর্তী দশ মাইল এলাকাবিশিষ্ট একটি ভূ-ভাগ । বর্ণিত আছে, এরা নিজেদের বাসস্থান মিসরে পৌছার জন্য সারা দিন চলতে থাকত, রাতে কোন মঞ্জিলে অবস্থান করত। কিন্তু ভোরে দেখতে পেত-যেখানে থেকে যাত্রা শুরু করেছিল সেখানেই রয়ে গেছে। এভাবে চন্নিশ বছর পর্যন্ত এ প্রান্তরে _কিংকর্তব্যবিমূঢ় হয়ে শ্রান্ত ও ক্লাত্তভাবে বিচরণ করছিল। এই “তীহ্' উপত্যকা ছিল এক উনুক্ত প্রান্তরে । এখানে কোন লোকালয় বা গাছ-বৃক্ষ ছিল না-যার নিচে শীত-গরম বা সূর্যতাপ বা সূর্যতাপ থেকে আশ্রয় নেওয়া চলে। তেমনিভাবে এখানে পানাহারের উপকরণ বা পরিধানের বন্ত্রসামগ্রীও কিছুই ছিল না। কিন্তু আল্লাহ্ পাক হযরত মূসা (আ)-র দোয়ার বদৌলতে মু'জিযা হিসাবে যাবতীয় প্রয়োজন মেটাবার ব্যবস্থা করে দেন। বনী ইসরাঈল সূর্যতাপের অভিযোগ করলে আল্লাহ পাক হান্ধা মেঘখণ্ড দিয়ে তাদের ওপর ছায়ার ব্যবস্থা করে দেন। ক্ষুধা পেলে তাদের জন্য “মান্না ও সালওয়া' ত্রোঞ্জাবীন ও বাটের পাখী) অবতীর্ণ করতে থাকেন। গাছপালার ওপর পর্যাপ্ত পরিমাণে তুরাঞ্জাবীন (বরফের মত স্বচ্ছ শুভ্র এক ধরনের মিষ্ট খাবার) উৎপন্ন হত আর তারা সেগুলো সংগ্রহ করে নিত। বাটের পাখী তাদের কাছে ঝাঁকে ঝাকে সমবেত হত ; তাদের কাছ থেকে পালাত না। তারা সেগুলো ধরে জবাই করে খেত। যেহেতু তুরাঞ্জাবীনের অসাধারণ প্রাচুর্য এবং বাট পাখীর লোকভীতি না থাকাও ছিল অস্বাভাবিক । এ হিসাবে উভয় বস্তুই অদৃশ্য ধনভাণ্ডার হতে দেওয়া হয়েছিল বলে প্রকাশ করা হয়েছে। তাদের যখন পানির প্রয়োজনীয়তা দেখা দিল, তখন মুসা (আ)-কে লাঠি দিয়ে পাথরের ওপর আঘাত করতে নির্দেশ দেওয়া হল। আঘাতের সাথে সাথে পাথর থেকে ঝরনা প্রবাহিত হয়ে পড়ল। এ ব্যাপারে কোরআনের অন্য আয়াতে বর্ণনা করা হয়েছে। রাতের আঁধারের অভিযোগ করায় অদৃশ্যলোক হতে লোকালয়ের মাঝখানে ঝোলানোভাবে স্থায়ী আলোর ব্যবস্থা করা হল। আল্লাহ্ পাক অলৌকিক ক্ষমতাবলে এমন ব্যবস্থা করে দিলেন, যাতে তাদের পরিধেয় পোশাক না ছিড়ে এবং ময়লা না হয়। ছোট ছেলেমেয়েদের পোশাক, তাদের শরীর বৃদ্ধির সাথে সাথে সমানুপাতে বৃদ্ধি লাভ করতে থাকত। -(কুরতুবী) তাদেরকে প্রদত্ত নেয়ামতরাজি প্রয়োজনানুপাতে ব্যয় করতে এবং ভবিষ্যতের জন্য মজুদ না রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু লোভের বশবর্তী হয়ে তারা এরও বিরুদ্ধাচরণ করতে আরন্ত করল। ফলে মজুতকৃত গোশত পঁচতে লাগল । আয়াতে একেই নিজের ক্ষতি বলে অভিহিত করা হয়েছে। ৬/৬/৬/1091078091.001
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।