২১২ তফসীরে মাআরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড তফসীরের সার-সংক্ষেপ অতঃপর আমি হেষরত মুসা (আ)-এর বদৌলতে) মরে যাওয়ার পর তোমাদেরকে পুনজীবিত করলাম এ আশায় যে, তোমরা অনুগ্রহ স্বীকার করে নেবে। জ্বাতব্য £ “মউত' শব্দ দ্বারা পরিষ্কার বোঝা যায় যে, তারা বজপাতের ফলে মৃত্যুবরণ করেছিল। তাদের পুনজীবিত হওয়ার ঘটনা এরূপ মূসা আ) আল্লাহ্র দরবারে নিবেদন করলেন, বনী ইসরাঈল এমনিতে আমার প্রতি কু-ধারণা পোষণ করে থাকে । এখন তাঁরা ভাববে যে, এ লোকগুলোকে কোথাও নিয়ে গিয়ে কোন উপায়ে আমিই স্বয়ং তাদেরকে ধ্বংস করে দিয়েছি। সুতরাং আমাকে মেহেরবানীপূর্বক এ অপবাদ থেকে রক্ষা করুন। তাই আল্লাহ্ পাক দয়াপরবশ হয়ে তাদেরকে পুনজীঁবিত করে দিলেন। পট পা কান ঠঠিরপাতে ছে পপপাও ৮৮ ৫৫ প্রন কপ রি ৬18 6৮5৬ ১1 রা 1 ৮ চি তত রি তারি 52 ১55৩০ ৫ নর পা ৩৪ 27 ৫) ১৮৯১০: ৮৯০ (৫৭) আর আমি তোমাদের উপর ছায়া দান করেছি মেঘমালার দ্বারা এবং তোমাদের জন্য খাবার পাঠিয়েছি “মান্না ও “সালওয়া' ৷ সেসব পবিত্র বস্তু তোমরা ভক্ষণ কর, যা আমি তোমাদেরকে দান করেছি। বস্তুত তারা আমার কোন ক্ষতি করতে পারেনি, বরং নিজেদেরকে ক্ষতি সাধন করেছে। তফসীরের সার-সংক্ষেপ আর আমি মেঘমালাকে (তীহ প্রান্তরে) তোমাদের উপর ছায়া প্রদানকারী করে দিলাম এবং (আমার অদৃশ্য ধনভাপ্তার থেকে) তোমাদের প্রতি মান্না ও সালাওয়াসমূহ পৌছাতে লাগলাম (এবং তোমাদেরকে অনুমতি দিলাম) যে, তোমরা সেসব উৎকৃষ্ট বস্তু থেকে ভক্ষণ কর, যা আমি তোমাদেরকে খাবার হিসাবে প্রদান করছি। ( কিন্তু তারা এক্ষেত্রেও অঙ্গীকার লংঘন করে বসল) এবং (এর ফলে) তারা আমার কোন অনিষ্ট সাধন করতে পারেনি বরং নিজেদেরই ক্ষতি সাধন করছিল। জ্ঞাতব্য ঃ উভয় ঘটনাই ঘটেছিল তীহ্ প্রান্তরে । তার বিস্তারিত বর্ণনা এই যে, বনী ইসরাঈলের আদি বাসস্থান ছিল শাম দেশে । হযরত ইউসুফ (আ)-এর অময়ে তারা মিসরে এসে বসবাস করতে থাকে । আর “আমালেকা' নামক এক জাতি শাম দেশ দখল করে নেয়। ফেরাউনের ডুবে মরার পর যখন এরা শান্তিতে বসবাস করতে থাকে, তখন আল্লাহ পাক আমালেকাদের সাথে জিহাদ করে তাদের আদি বাসস্থান পুনর্দখল করতে নির্দেশ দিলেন। বনী ৬/৬/৬/1091078091.001
— পৃষ্ঠা ২১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।