সূরা আল-বাকারাহ্ ২০৫ মু'আয ইবনে জাবাল (রা), সুফিয়ান সওরী ও হাসান বসরী (র) প্রমুখের অভিমত এই যে, শু ও বিনয় ব্যতীত নামায আদায় হয় না, বরং তা ভঙ্গ হয়ে যায়। কিন্তু ইমাম চতুষ্টয় ও অধিকাংশ ফকীহর মতে খুশ্ড নামাযের শর্ত না হলেও তারা একে নামাযের রূহ বা আত্মা বলে মন্তব্য করে এ শর্ত আরোপ করেছেন যে, তাকবীরে-তাহরীমার সময় বিনয়সহ মনের একাগ্রতা বজায় রেখে আল্লাহ্র উদ্দেশ্যে নামযের নিয়ত করতে হবে। পরে যদি খুশ্ড (€ ১.২) বিদ্যমান না থাকে তবে যদিও সে নামাযের অতটুকু অংশের সওয়াব লাভ করবে না, যে অংশে খুশড উপস্থিত ছিল না, তবে ফেকাহ্ অনুযায়ী তাকে নামায পরিত্যাগকারীও বলা চলবে না এবং নামায পরিত্যাগকারীর উপর যে শাস্তি প্রযোজ্য, তার জন্য সে শাস্তি বিধানও করা যাবে না। ক্লারণ ফকীহ্গণ মানসিক ও আভ্যন্তরীণ অবস্থাদি বিবেচনা করে হুকুম প্রয়োগ করেন না, বরং তারা নিছক বাহ্যিক কার্যাবলীর ভিত্তিতে হুকুম বর্ণনা করেন। কোন কাজের সাওয়াব পরকালে পাবে কি পাবে না একথা ফেকাহ্ শাস্ত্রের আলোচ্য বিষয়ই নয়। সুতরাং যেহেতু অভ্যন্তরীণ অবস্থার ভিত্তিতে হুকুম প্রয়োগ করা তাদের আলোচনাবহির্ভৃত এবং খুশু (বিনয়) একটি আভ্যন্তরীণ অবস্থা । সুতরাং তারা খুশুকে সম্পূর্ণ নামাযের শর্ত নির্ধারণ করেন নি, বরং খুশুর ন্যুনতম পর্যায়কে শর্ত সাব্যস্ত করেছেন । আর তা হল এই যে, কমপক্ষে তাকবীরে-তাহরীমার সময় তা যেন বিদ্যমান থাকে । খুশুকে গোটা নামাযে শর্ত নির্ধারণ না করার দ্বিতীয় কারণ এই যে, কুরআন করীমের অন্যান্য আয়াতে শরীয়তী বিধান প্রয়োগের সুস্পষ্ট নীতি বাতলে দেওয়া হয়েছে যে, মানুষের জন্য এমন কোন কাজ ফরয করা হয়নি, যা তার ক্ষমতা ও সাধ্যের অতীত । পুরো নামাযে খুশু বজায় রাখা কিছু সংখ্যক বিশেষ ব্যক্তি ছাড়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সুতরাং সাধ্যাতীত দায়িত্ব আরোপ থেকে অব্যাহতি পাওয়ার জন্য পুরো নণমাষের স্থলে কেবল নামাযের প্রান্তিক স্তরে খুশ্ডকে শর্ত নির্ধারণ করা হয়েছে। নর খৃশুহীন নামাও সম্পূর্ণ নিরর্থক নয় ঃ সবশেষে 'খুশু'র এ অসাধারণ গুরুত্ব সত্তেও মহান পরওয়ারদিগারের দরবারে আমাদের এই কামনা যেন অন্যমনস্ক ও গাফেল নামাধীও সম্পূর্ণভাবে নামায পরিত্যাগকারীর পর্যায়ভুক্ত না হয়। কেননা যে অবস্থায়ই হোক, সে অন্তর ফরয আদায়ের পদক্ষেপ নিয়েছে এবং সামান্য সময়ের জন্য হলেও অন্তরকে যাবতীয় আকর্ষণ থেকে যুক্ত করে আল্লাহর প্রতি নিয়োজিত করেছে । কেননা, কমপক্ষে নিয়তের সময় শুধু সে আল্লাহ্ পাকেরই ধ্যানে নিমগ্র ছিল। এ ধরনের নামাযে অন্তত এতটুকু উপকার অবশ্যই হবে যে, তাদের নাম অবাধ্য ও বেনামাধীদের তালিকা-বহির্ভূত থাকবে। কিন্তু তা নাহলে অন্যমনস্কদের অবস্থা পরিত্যাগকারীদের চাইতেও করুণ ও নিকৃষ্ট হয়ে যেতে পারে । কেননা, যে গোলাম প্রভুর খেদমতে উপস্থিত থেকেও তার প্রতি অমনোযোগী থাকে এবং তাচ্ছিল্যপূর্ণ ভঙ্গিতে কথাবার্তা বলে, তার অবস্থা যে গোলাম আদৌ খেদমতে হাযির হয় না তার চাইতে অধিক ভয়াবহ ও মারাত্মক । সারকথা, এটা আশা ও নিরাশার ব্যাপার ; এতে শাস্তির আশঙ্কাও রয়েছে, পুরস্কারের আশাও রয়েছে। ৬/৬/৬/1091078091.001
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।