তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সুরা আল-বাকারাহ্‌ ২০১ বর্ণিত ০ ৯»1১। ০৯ 1৯৯৫১1১ (এবং রুকৃকারীদের সাথে রুকু কর) £-০1 (নির্দেশ)-কে এসব বিশেষজ্ঞগণ আয়াত ও রেওয়ায়েতের ভিত্তিতে তাকীদ বলে সাব্যস্ত করেছেন। আর বাহ্যিকভাবে যেসব হাদীস দ্বারা বোঝা যায় যে, মসজিদের নিকটে বসবাসকারীদের নামায জামাত ব্যতীত আদায় হয় না-তার অর্থ এই বলে প্রকাশ করেছেন যে, এ নামায পরিপূর্ণ গ্রহণযোগ্য নয়। এ সম্পর্কে মুসলিম শরীফে বর্ণিত হযরত আবদুল্লাহ্‌ ইবনে মসউদ (রা)-এর রেওয়ায়েতই যথেষ্ট । সেখানে একদিকে যেমন জামাতের তাকীদ, গুরুত্ব ও প্রয়োজনীয়তার বর্ণনা রয়েছে, সাথে সাথে এর মর্যাদার ও স্তরের বিবরণ দেওয়া হয়েছে। অর্থাৎ তা “সুনানে হুদা"র পর্যায়তুক্ত, যাকে ফকীহগণ সুন্নতে মুয়াক্কাদাহ বলে আখ্যায়িত করেছেন। সুতরাং কেউ যদি রোগ-ব্যাধি প্রভৃতি কোন শরীয়তস্বীকৃত কারণ ছাড়া জামাতে শরীক না হয়ে একাকী নামায পড়ে নেয়, তবে তার নামায হয়ে যাবে, কিন্তু সুন্নাতে মুয়াক্কাদাহ ছেড়ে দেওয়ার দরুন সে শাস্তিযোগ্য হবে। অথচ যদি জামাত ছেড়ে দেওয়াকে অভ্যাসে পরিণত করে নেয়, তবে মস্ত বড় পাপী হবে । বিশেষত যখন এমন অবস্থা হয় যে, মানুষ ঘরে বসে নামায পড়ে মসজিদ বিরাণ হতে থাকে, তখন এরা সবাই শরীয়তানুযায়ী শাস্তিযোগ্য হবে । কাজী আয়ায (র) বলেছেন যে, এসব লোককে বোঝানোর পরেও যদি ফিরে না আসে, তবে এদের বিরুদ্ধে জিহাদ করা হবে। , আমলহীন উপদেশ প্রদানকারীর নিন্দা ৪ ১৮১9 ১10 ১411 ০3১4 ৮.১ (তোমরা অন্যকে সৎকাজের নির্দেশ দাও অথচ নিজেদেরকে ভুলে বস)। এ আয়াতে ইহুদী আলেমদেরকে সম্বোধন করা হয়েছে। এতে তাদেরকে ভ€সনা করা হচ্ছে যে, তারা তো নিজেদের বন্ধু-বান্ধব ও আত্বীয়-স্বজনকে মুহাম্মদ (সা)-এর অনুসরণ করতে এবং ইসলামের উপর স্থির থাকতে নির্দেশ দেয়। ( এ থেকে বোঝা যায় ইহুদী আলেমগণ দীন ইসলামকে নিশ্চিতভাবে সত্য বলে মনে করত)। নিজেরা প্রবৃত্তির কামনার দ্বারা এমনভাবে প্রভাবিত ছিল যে, ইসলাম গ্রহণ করতে কখনো প্রস্তুত ছিল না। কিন্তু যারাই অপরকে পুণ্য ও মঙ্গলের প্রেরণা দেয়, অথচ নিজের ক্ষেত্রে তা কার্ষে পরিণত করে না, প্রকৃত প্রস্তাবে তারা সবাই ভর্সনা ও নিন্দাবাদের অন্তর্তৃক্ত । এ শ্রেণীর লোকদের সম্পর্কে হাদীসে করুণ পরিণতি ও ভয়ংকর শাস্তির প্রতিশ্র্তি রয়েছে। হযরত আব্বাস (রা) থেকে বর্ণিত আছে, হুযূর (সা) এরশাদ করেন, মি“রাজের রাতে আমি এমন কিছু সংখ্যক লোকের পাশ দিয়ে অতিক্রম করলাম যাদের জিহ্বা ও ঠোট আগুনের কাচি দিয়ে কাটা হচ্ছিল । আমি জিবরাঈল (আ)-কে জিজ্ঞেস করলাম-এরা কারা ? জিবরাঈল বললেন-এরা আপনার উম্মতের পার্থিব স্বার্থপূজারী উপদেশদানকারী, যারা অপরকে তো সৎকাজের নির্দেশ দিত, কিন্তু নিজের খবর রাখতো না। (কুরতুবী) নবী করীম (সা) এরশাদ করেছেন, কতিপয় জান্নাতবাসী কতক নরকবাসীকে অগ্রিদপ্ধ হতে দেখে জিজেস করলেন যে, তোমরা কিভাবে দোযখে প্রবেশ করলে অথচ আল্লাহ্‌র কসম, আমরা তো সেসব সৎকাজের দৌলতেই জান্নাত লাভ করেছি, যা তোমাদের কাছে শিখেছিলাম? দোযখবাসীরা বলবে, আমরা মুখে অবশ্য বলতাম কিন্তু নিজে তা কাজে পরিণত করতাম না। পাপী ওয়ায়েজ উপদেশ প্রদান করতে পারে কি না $ উল্লেখিত বর্ণনা থেকে একথা যেন বোঝা না হয় যে, কোন আমলহীন বিরদ্দাচারীর পক্ষে অপরকে উপদেশ দান করা জায়েয নয় তফসীরে মা'আরেফুল কোরআন (১ম খণ্ড) __ ২৬ ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।