২০০ তফসীরে মাঁআরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড উত্তর এই যে, ইহুদীদের নামাযে সিজদাসহ অন্যান্য সব অঙ্গই ছিল, কিন্তু রুকু ছিল না। রুকু মুসলমানদের নামাযের বৈশিষ্ট্যসমূহের অন্যতম । এজন্য -১১ _»_ 51. শব্দ দ্বারা উম্মতে মুহাম্মদীর নামাধিগণকে বোঝানো হবে, যাতে রুকুও অন্তর্ভুক্ত থার্কবে 1 তখন আয়াতের অর্থ হবে এই যে, তোমরাও উম্মতে মুহাম্মদীর নামাধীদের সাথে নামায আদায় কর। অর্থাৎ, প্রথম ঈমান গ্রহণ কর, পরে জামাতের সাথে নামায আদায় কর। নামাষের জামাত সম্পর্কিত নির্দেশাবলী £ নামাযের হুকুম এবং তা ফরয হওয়া তো ৯১/০০এ। 1৬০৪1 শব্দের দ্বারা বোঝা গেল। এখানে ১১,৩1১|। ₹-০ (ুকৃকারীদের সাথে) শব্দের দ্বারা নামার্য জামাতের সাথে আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে । এ ছুকুমটি কোন্ ধরনের ? এ ব্যাপারে উলামা ও ফকীহ্গণের মধ্যে মতভেদ রয়েছে। সাহাবা, তাবেয়ীন এবং ফুকাহাদের মধ্যে একদল জামাতকে ওয়াজিব বলেছেন এবং তা পরিত্যাগ করাকে কঠিন পাপ বলে অভিহিত করেছেন। কোন কোন সাহাবী তো শরীয়তসম্মত ওযর ব্যতীত জামাতহীন নামায জায়েয নয় বলেই মন্তব্য করেছেন। যারা জামাত ওয়াজিব হওয়ার প্রবক্তা এ আয়াতটি তাদের দলীল । এতত্িন্ন কতক হাদীস দ্বারা জামাত ওয়াজিব বলে বোঝা যায়। যেমন- .../1 (৮৪ 31 ২৮০11 ১1 ৯1০১ মসজিদের প্রতিবেশিগণের নামায মসজিদ ভিন্ন কোথাও জায়েয নয়) আর মসজিদের নামায অর্থ যে জামাতের নামায এটা সুস্পষ্ট । সুতরাং শব্দগতভাবে হাদীসের অর্থ এই যে, মসজিদের নিকটস্থ অধিবাসীদের নামায জামাত ব্যতীত জায়েয নয়। মুসলিম শরীফে বর্ণিত আছে যে, একজন অন্ধ সাহাবী হুযূর (সা)-এর খেদমতে উপস্থিত হয়ে আরয করলেন, আমাকে মসজিদে পৌছাতে এবং সেখান থেকে নিয়ে যেতে পারে-আমার সাথে এমন লোক নেই । যদি আপনি অনুমতি দেন, তবে ঘরে বসেই নামায পড়বো । হুযূর (সা) প্রথমে তাকে অনুমতি দিলেন, কিন্তু রওয়ানা হওয়ার সময় জিজ্ঞেস করলেন, তোমাদের বাড়ী থেকে আযান শোনা যায় কি? সাহাবী রো) আরয করলেন, আযান তো অবশ্যই শুনতে পাই। হুযূর (সা) বললেন, তাহলে তোমরাতো শরীক হওয়া উচিত। অন্য রেওয়ায়েতে আছে-তিনি বললেন, তাহলে তোমাদের জন্য অন্য কোন সুযোগ বা অবকাশ দেখতে পাচ্ছি না। | হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত আছে যে, হুযূর (সা) এরশাদ করেছেন £ ১১০৮০ 3) 51১৮০ ১৬ ৮৯৭৯4 ৮15-41 ৮7১০ ০৯ (কোন ব্যক্তি আযান শোনার পর শরীয়তসম্মত ওযর ব্যতীত যদি জামাতে উপস্থিত না হয়, তবে তার নামায হবে না)। এসব হাদীসের ভিত্তিতে হযরত আবদুল্লাহ্ ইবনে মসউদ, আবূ মূসা আশ“আরী (রা) প্রমুখ সাহাবী ফতওয়া দিয়েছেন, যে ব্যক্তি মসজিদের এত নিকটে থাকে, যেখান থেকে আযানের আওয়াজ শোনা যায়, শরীয়তসম্মত কারণ ছাড়া সে যদি জামাতে শরীক না হয়, তবে তার নামায আদায় হবে না.। (আওয়াজ শোনার অর্থ-মধ্যম ধরনের স্বরের অধিকারী লোকের আওয়াজ যেখানে পৌছাতে পারে। যন্ত্র বর্ধিত আওয়াজ বা অসাধারণ উচু আওয়াজ ধর্তব্য নয়।) এসব রেওয়ায়েত জামাত ওয়াজিব হওয়ার প্রবক্তাগণের স্বপক্ষে দলীল । কিন্তু অধিকাং উলামা, ফুকাহা, সাহাবা ও তাবেঈনের মতে জামাত হল সুন্নতে মুয়াক্কাদাহ্ । কিন্তু ফজরের সুন্নতের ন্যায় সর্বাধিক তাকীদপূর্ণ সুন্নত ৷ ওয়াজিবের একেবারে নিকটবর্তী । কোরআন করীমে ৬/৬/৬/1091078091.001
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।