তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সুরা আল-বাকারাহ্‌ ১৯৫ কীর্তির পরও তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আফসোস ! আপনি যদি জানতেন যে, তারা মৃত্যুর পর কি বলেন এবং প্রতি-উত্তরে তাদেরকে কি বলা হচ্ছে ! অনুচরদের একজন খলীফার মেজাজবিরুদ্ধ আবূ হাযেমের স্পষ্টোক্তি শুনে বলল, আবূ হাযেম, তূমি অতি জঘন্য উক্তি করলে । আবূ হাযেম (রে) বললেন, আপনি ভুল বলছেন । কোন ন্যক্কারজনক কথা বলিনি, বরং আমাদের প্রতি যেরূপ নির্দেশ রয়েছে তদনুসারেই কথা বলেছি। 9777 তারা মানুষকে তি নি তানি ইমাম কুরতুবী এই সুদীর্ঘ ঘটনা উল্লিখিত আয়াতের তফসীর প্রসঙ্গে লিপিবদ্ধ করেছেন। সুলায়মান আবার জিজ্ঞেস করলেন, এখন আমাদের সংশোধনের পথ কি? এরশাদ হল, গর্ব ও অহংকার পরিহার করুন। নম্রতা ও শালীনতা গ্রহণ করুন এবং হকদারদের প্রাপ্য ন্যায়সঙ্গতভাবে বন্টন করে দিন। সুলায়মান বললেন, আপনি কি মেহেরবানী করে আমাদের সাথে থাকতে পারেন ? আপত্তি করে আবু হাযেম বললেন, আল্লাহ রক্ষা করুন। সুলায়মান জিজ্ঞেস করলেন, কেন ? তিনি 'রললেন, এ আশংকায় যে, পরে আপনাদের ধন-সম্পদ ও মান-মর্যাদার প্রতি না আকৃষ্ট হয়ে পড়ি-পরিণামে যে কঠিন শাস্তি ভোগ করতে হবে। অতঃপর খলীফা বলেন, আপনার যদি কোন অভাব থাকে, তবে মেহেরবানী করে বলুন: পূরণ করে দেব । এরশাদ হল, একটি প্রয়োজন আছে, দোযখ থেকে অব্যাহতি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। খলীফা বললেন, এটা তো আমার ক্ষমতাধীন নয়। বললেন, তাহলে আপনার কাছে কিছু চাওয়ার বা পাওয়ার নেই। পরিশেষে সুলায়মান বললেন, আমার জন্য মেহেরবানী করে দোয়া করুন। তখন আবু হাযেম (র) দোয়া করলেন, আল্লাহ্‌ ! সুলায়মান যদি আপনার পছন্দনীয় ব্যক্তি হয়ে থাকে, তবে তার জন্য ইহকাল ও পরকালের সকল মঙ্গল. ও কল্যাণ সহজতর করে দিন। আর যদি সে আপনার শত্রু হয়ে থাকে, তবে তার মাথা ধরে আপনার সন্তুষ্টি বিধান ও অনুমোদিত কার্যাবলীর দিকে নিয়ে আসুন । ূ খলীফা বললেন, আমাকে কিছু উপদেশ দিন । বললেন, সারকথা এই যে, আপন পালনকর্তাকে এত বড় ও প্রতাপশালী মনে করুন যে, তিনি যেন আপনাকে এমন স্থানে বা অবস্থায় না পান, যা থেকে বারণ করেছেন এবং যেদিকে অগ্রসর হতে নির্দেশ দিয়েছেন সেখানে যেন অনুপস্থিত না দেখেন। এ মজলিস থেকে প্রস্থানের পর খলীফা আবূ হাযেম (র)-এর খেদমতে উপটৌকনস্বরূপ এক"শ গিনি পাঠিয়ে দিলেন। আবূ হাযেম (র) একখানা চিঠিসহ তা ফেরত পাঠিয়ে দিলেন । তাতে লেখা ছিল, “এই একশ' গিনি যদি আমার উপদেশাবলী ও উপস্থাপিত বক্তব্যের বিনিময়ে প্রদান করা হয়ে থাকে, তবে আমার নিকট এগুলোর চাইতে রক্ত ও শুকরের মাংসও প্রিয় । আর যদি. সরকারী ধনভাণ্তারে আমার অধিকার ও প্রাপ্য আছে বলে দেওয়া হয়ে থাকে, তবে আমার ন্যায় দীনী খেদমতে ব্রতী হাজার হাজার উলামায়ে কিরাম রয়েছেন। যদি তাঁদের সবাইকে সমসংখ্যক গিনি প্রদান করে থাকেন, তবে আমিও গ্রহণ করতে পারি। অন্যথায় আমার এগুলোর প্রয়োজন নেই ।” ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।