তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১৯৪ তফসীরে মা“আরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড সুলায়মান কথা শুনে কেঁদে উঠলেন এবং বলতে লাগলেন, আল্লাহ্‌ পাক আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছেন, যদি তা আমি জানতে পারতাম ! আবু হাযেম (র) এরশাদ করলেন, নিজের আমলসমূহ কোরআন পাকের কষ্টিপাথরে যাচাই করলেই তা জানতে পারবেন । সুলায়মান জিজ্ঞেস করলেন, কোরআনের কোন্‌ আয়াতে এর সন্ধান পাওয়া যাবে? বললেন, এ আয়াত দ্বারা ৪ ০৯৯ ৪৪] ১০৯৪]। 913৯১ এ] 51১281 ৩। (নিশ্চয়ই সৎ লোকগণ জান্নাতে সুখ-সম্পদে অবস্থান করবেন এবং অসৎ ও অবাধ্যজন নরকে 1) সুলায়মান বলেন, আল্লাহ্‌র রহমত ও করুণা তো অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত এবং তা অবাধ্যদেরও পরিবেষ্টিত করে রেখেছে । বললেন £ * ০১০০] ৩০ ৩০০৪ 411 2০৮০ 21 (নিশ্চয়ই আল্লাহ্‌ পাকের দয়া ও করুণা সৎকর্মশীলদের সন্নিকটে রয়েছে ।) -সুলায়মান জিজ্ঞেস করলেন, হে আবূ হাযেম ! আল্লাহ্‌র বান্দাদের মধ্যে সর্বাধিক মর্যাদাবান কে ? তিনি বললেন, যে ব্যক্তি শালীনতা ও মানবতাবোধ এবং বিশুদ্ধ ও পরিচ্ছন্ন জ্ঞান ও বিবেকের অধিকারী । অতঃপর জিজ্ঞেস করলেন, সর্বোত্তম কাজ কি ? বললেন, হারাম বস্তুসমূহ পরিহার করে যাবতীয় ওয়াজিব পালন করা। সুলায়মান আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ্র নিকট সর্বাধিক গ্রহণযোগ্য দোয়া কোন্টি ? এরশাদ করলেন, দাতার প্রতি দানগ্রহীতার দোয়া । আবার জিজ্ঞেস করলেন, সর্বোৎকৃষ্ট দান কোনটি ? এরশাদ করলেন ঃ কোন প্রসঙ্গে নিজ কৃত দানের উদ্ধৃতি না দিয়ে বা কোন রকম কষ্ট না দিয়ে নিজের প্রয়োজন ও অভাব সত্তেও কোন বিপদগ্রস্ত সায়েলকে (যোচ্নাকারীকে) দান করা। অতঃপর জিজ্ঞেস করলেন, সর্বোত্তম কথা কোনটি ? বললেন, যার ভয়ে তুমি ভীত বা তোমার কোন প্রয়োজন বা আশা-আকাজ্কা যার সাথে জড়িত তার সম্মুখে নিঃসংকোচে ও নির্বিবাদে সত্য কথা প্রকাশ করা । জিজ্ঞেস করলেন, সর্বাধিক জ্ঞানী ও দূরদর্শী মুসলমান কে ? এরশাদ হল, যে সর্বাবস্থায় আল্লাহ্‌র প্রতি অনুগত থেকে কাজ করে এবং অনুরূপভাবে অপরকেও করতে আহ্বান করে । জিজ্ঞেস করলেন, মুসলমানদের মধ্যে সর্বাধিক নির্বোধ কে ? বললেন, যে ব্যক্তি তার কোন ভাইয়ের অত্যাচারে সহযোগিতা করে । তার অর্থ হল এই যে, সে নিজের ধর্ম বিক্রি করে অপরের পার্থিব স্বার্থ উদ্ধার করে । সুলায়মান বললেন, আপনি ঠিকই বলেছেন। অতঃপর সুলায়মান স্পষ্টভাবে জিজ্ঞেস করলেন, আমাদের সম্পর্কে আপনার কি অভিমত ? আবূ হাযেম বললেন, আপনার এ প্রশ্ন থেকে যদি আমাকে অব্যাহতি দেন তবে অতি উত্তম ৷ , সুলায়মান বললেন, মেহেরবানী করে আপনি আমাদেরকে কিছু উপদেশ বাক্য শোনান । এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাদের উপর রাজত্ব করেছেন। আর এতোসব ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।