সূরা আল-বাকারাহ্ ১৮৩ কারণে) তারা চিন্তাগ্রস্ত ও সন্তপ্ত হবে। (৩৯) আর যে লোক তা অস্বীকার করবে এবং আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার প্রয়াস পাবে, তারাই হবে জাহান্নামবাসী, অনভ্তকাল সেখানে থাকবে। তফসীরের সার-সংক্ষেপ অতঃপর হযরত আদম (আ) তার পালনকর্তার কাছ থেকে কয়েকটি কথা শিখে নিলেন, (অর্থাৎ বিনয় ও অক্ষমতা প্রকাশক বাক্য যা আল্লাহ পাকের নিকট থেকেই লাভ করেছিলেন। হযরত আদম (আ)-এর অনুশোচনার কারণে আল্লাহ পাকের রহমত ও কৃপাদৃষ্টি তার প্রতি আকৃষ্ট হলো এবং তিনি নিজেই বিনয় ও প্রার্থনারীতি সম্বলিত বাক্যাবলী তাকে শিখিয়ে দিলেন।) তখন আল্লাহ পাক তার দিকে করুণার সাথে লক্ষ্য করলেন। আল্লাহ পাক নিঃসন্দেহে তওবা কবুলকারী এবং অতি মেহেরবান। (হযরত হাওয়া [আ]-এর তওবার বিবরণ সূরা আ'রাফে বর্ণিত রয়েছে। ৮... &১11:4511515) | ৪- (তীরা উভয়ে বললেন, হে মহান পরওয়ারদেগার, আমরা নিজেদের উপর অত্যাচার করেছি)-এর দ্বারা বোঝা গেল যে, তিনিও তওবা ও তওবা কবুলের ক্ষেত্রে হযরত আদমের সাথে শরীক ছিলেন। কিন্তু ক্ষমা করার পরেও পৃথিবীতে নেমে যাওয়ার নির্দেশ রহিত হলো না, তাতে বহু রহস্য ও মঙ্গল নিহিত ছিল। অবশ্য এর রূপ পাল্টে গেল। কেননা প্রথমবারে পৃথিবীতে অবতরণের নির্দেশ ছিল শাসকোচিত _শাস্তিরপে । আর এবারকার নির্দেশ ছিল অসীম তত্ত্ব ও রহস্যবিদ ও মহাজ্ঞানীসুলভ পদ্ধতিতে । তাই এরশাদ হলো, “আমি তাদের সবাইকে জান্নাত থেকে নিচে নেমে 'যেতে বললাম । পরে: যদি তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোন হেদায়েত অর্থাৎ ওহীর মাধ্যমে কোন শরীয়তী বিধানমালা) পৌছে, তখন যে ব্যক্তি আমার এ হেদায়েতের অনুসরণ করবে, তাদের কোন ভয়ের কারণ নেই এবং পরিণামে এরা সন্তাপপ্রস্ত হবে না।' (অর্থাৎ তারা কোন ভয়াবহ ঘটনার সম্মুখীন হবে না। অবশ্য কিয়ামতের বিভীষিকাময় ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে তাদের ভীত ও সন্ত্রস্ত হওয়া এর পরিপন্থী নয়। যেমন, সহীহ হাদীসে আছে যে, কিয়ামতের ভয্ম ও ত্রাস সাধারণভাবে সবার উপরই নিপতিত হবে । কোন বিপদাপদে আক্রান্ত হলে মনের যে অবস্থা হয়, তাকে ০ ১_৯ [হুযন] বলা হয়। আর -১_২ [ভয়] সর্বদা বিপদে নিপতিত হওয়ার পূর্বে সঞ্তারিত হয়। এখানে আল্লাহ পাক ভয় ও সন্তাপ উভয়ই নিষেধ করে দিয়েছেন। কেননা, তাদের উপর এমন কোন বিপদাপদ বা দুঃখ-কষ্ট আপতিত হবে না, যার কারণে তারা ভীত বা শংকাগ্রস্ত হতে পারে)। আর যারা কুফরী করবে এবং আমার বিধানমালাকে মিথ্যা প্রতিপন্ন করতে প্রয়াস পাবে তারা জাহান্নামবাসী হবে এবং অনন্তকাল সেখানে অবস্থান করবে । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় আয়াতসমূহের পূর্বাপর সম্পর্ক £ পূর্ববর্তী আয়াতসমূহে শয়তানের প্রবঞ্ধনা, হযরত আদম (আ)-এর পদস্বলন এবং পরিণতিস্বরূপ জান্নাত থেকে বের হয়ে পৃথিবীতে অবতরণের নির্দেশের বিবরণ ছিল। হযরত আদম (আ) ইতিপূর্বে কখনও এ ধরনের শাসন ও কোপদৃষ্টির সম্মুখীন হননি। তিনি এমন পাষাণচিত্তও ছিলেন না যে, বেমালুম তা সয়ে যেতে পারেন। তাই চরমভাবে বিচলিত হয়ে মনে মনে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন । কিন্তু নবীসুলভ প্রজ্ঞাদৃষ্টি এবং সে কারণে চরমভাবে সঞ্চারিত ভীতির দরুন মুখ থেকে কোন কথাই বের হচ্ছিল না। ক্ষ ৬/৬/৬/1091078091.001
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।