১৮২ তফসীরে মাঁআরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড (৮১ ০ 41 ৯১71 (45৪ (অর্থাৎ, আদম |আ] ভুলে গেলেন এবং আমি তাঁর মধ্যে [সংকল্লের ] দৃঢ়তা পাইনি) আয়াতও এ সম্ভাব্যতা সমর্থন করে। যা হোক, এ ধরনের বহু সম্ভাবনা থাকতে পারে । তবে সারকথা এই যে, হযরত আদম (আ) বুঝে-শুনে, ইচ্ছাকৃতভাবে এ হুকুম অমান্য করেন নি, বরং তিনি ভুল করেছিলেন বা তার ইজতেহাদগত বিচ্যুতি ঘটেছিল, যা প্রকৃতপক্ষে কোন পাপ নয়৷ কিন্তু হযরত আদম (আ)-এর শানে-নবুয়ত এবং আল্লাহ্র নৈকট্য লাভের ক্ষেত্রে তীর উচ্চ-মর্যাদার পরিপ্রেক্ষিতে এই বিচ্যুতিকেও যথেষ্ট বড় মনে করা হয়েছিল। আর কোরআন মজীদ সেজন্যই একে পাপ বলে অভিহিত করেছে। অবশ্য আদম (আ)-এর তওবা ও ক্ষমা প্রার্থনার পর তা মাফ করে দেওয়ার বর্ণনা দেওয়া হয়েছে। এ বিতর্ক অনাবশ্যক যে, শয়তান জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর আদম (আ)-কে প্রতারিত করার জন্য কিভাবে আবার সেখানে প্রবেশ করল। কারণ শয়তানের প্রবঞ্চনার জন্য জান্নাতে প্রবেশের কোন প্রয়োজন নেই ।'কেননা আল্লাহ পাক শয়তান ও জ্বিন জাতিকে দূরে থেকেও প্রবঞ্থনা ও প্রতারণা করার ক্ষমতা দিয়েছেন। অনুরূপভাবে এ প্রশ্ন যে, হযরত আদম ও হাওয়া (আ)-কে পূর্বাহ্নেই সাবধান করে দেওয়া হয়েছিল যে, শয়তান তোমাদের শক্র। সুতরাং তোমাদেরকে দিয়ে যেন এমন কোন কাজ করিয়ে না বসে, যে কারণে তোমাদেরকে জান্নাত থেকে বিতাড়িত হতে হয়। এতদসত্বেও হযরত আদম (আ) শয়তান কর্তৃক কেমন করে প্রতারিত হলেন ? উত্তরে বলা যেতে পারে যে, আল্লাহ্ পাক জ্বিন ও শয়তানকে বিভিন্ন আকার ও অবয়বে আত্মপ্রকাশের শক্তি দিয়েছেন ৷ হতে পারে, সে এমন রূপ ধারণ করে সামনে এসেছিল যে, হযরত আদম (আ) বুঝতেই পারেন নি ঘে, সে-ই শয়তান । ৫1 নি পেপার ৫১ 2১৯০) সেভ) 2 252) ০ ৬ ৬৭৪ ৭5০5 (4৩ ৩৩০০১০০১০০৪ ৩৩১০৩ ১৬ ৩৮৩২ 215১24 ৩2 ৫১ নি ০০১৯ | ১৫৮ ৪ রি ০স্পাওগ (৩৭) অতঃপর হযরত আদম (আ) স্বীয় পালনকর্তার কাছ থেকে কয়েকটি কথা শিখে নিলেন, অতঃপর আল্লাহ পাক তার প্রতি (করুণাভরে) লক্ষ্য করলেন । নিশ্চয়ই তিনি মহাক্ষমাশীল ও অসীম দয়ালু । (৩৮) আমি হুকুম করলাম, তোমরা সবাই নীচে নেমে যাও। অতঃপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোন হেদায়েত পৌছে, তবে যে ব্যক্তি আমার সে হেদায়েত অনুসারে চলবে, তার উপর না কোন ভয় আসবে, না (কোন ৬/৬/৬/1091078091.001
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।