তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১৮০ তফসীরে মাঁআরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড বাধা-নিষেধ নেই। (4 %_ শব্দের দ্বারা স্থান ও জায়গার ব্যাপকতা ও পর্যাপ্ততা বোঝানো হয়েছে। অর্থাৎ সমগ্র জান্নাত “যেখানে খুশি, যেমন করে খুশি ভোগ করবে ৷ গমনাগমনে কোন নিষেধাজ্ঞা নেই। এখানে ইঙ্গিত করা হয়েছে যে, গতিবিধি এবং বিভিন্ন স্থান থেকে নিজের প্রয়োজনাদি মেটাবার স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার । যদি একটা সীমাবদ্ধ ও নির্দিষ্ট বাড়ি বা জায়গায় প্রয়োজন ও চাহিদা মেটাবার জন্য প্রয়োজনীয় যাবতীয় দ্রব্যের ব্যবস্থা করে দেয়া হয়, কিন্তু সেখান থেকে বের হওয়া নিষিদ্ধ থাকে, তবে তাও এক প্রকারের বন্দীদশা । এজন্য হযরত আদম (আ)-কে খাওয়া-পরার যাবতীয় বস্তু প্র্থুর ও পর্যাপ্ত পরিমাণে দিয়েই ক্ষান্ত করা হয়নি, বরং (5 ৮১৯ (যেখানে এবং যত ইচ্ছা) বলে তাদেরকে চলাফেরা এবং সর্বত্র যাতায়াতের স্থা ধীনর্তাও প্রদান করা হয়েছে। মাধ্যমসমূহ নিষিদ্ধ হওয়ার বিষয় £ ৮১ 2511 ১১৬ (১১85 55 অর্থাৎ “এ গাছের ধারে-কাছেও যেও না।” এ বারণের ফলে একথা সুস্পষ্ট বোঝা যায় যে, সে বৃক্ষের ফল না খাওয়াই ছিল এই নিষেধাজ্ঞার প্রকৃত উদ্দেশ্য । কিন্তু সাবধানতাসূচক নির্দেশ ছিল এই যে, সে গাছের কাছেও যেও না। এর ছ্বারাই ফিকাহ্‌ শাস্ত্রের কারণ-উপকরণের নিষিদ্ধতার মাসআলাটি প্রমাণিত হয়। অর্থাৎ কোন বস্তু নিজক্বভাবে অবৈধ বা নিষিদ্ধ না হলেও যখন তাতে এমন আশংকা থাকে যে, এ বস্তু গ্রহণ করলে অন্য কোন হারাম ও অবৈধ কাজে জড়িয়ে পড়ার আশংকা দেখা দিতে পারে, তখন এ বৈধ বস্তুও নিষিদ্ধ করে দেয়া হয়। যেমন, গাছের কাছে যাওয়া তার ফল-ফসল খাওয়ার কারণও হতে পারতো । সেজন্য তাও নিষিদ্ধ করে দেয়া হয়েছে । একে ফিকাহ্শাস্ত্রের পরিভাষায় ৮১1১১ ১০ উপকরণের নিষিদ্ধতা) বলা হয়। নবীগণের নিষ্পাপ হওয়া $ এ বর্ণনার দ্বারা হযরত আদম (আ)-কে বিশেষ গাছ বা তার ফল খেতে নিষেধ করা হয়েছিল এবং এ ব্যাপারেও সাবধান করে দেয়া হয়েছিল যে, শয়তান তোমাদের শত্রু । কাজেই সে যেন তোমাদেরকে পাপে লিপ্ত করে না দেয়। এতদসব্বেও হযরত আদম (আ)-এর তা খাওয়া বাহ্যিকভাবে পাপ বলে গণ্য । অথচ নবীগণ পাপ থেকে বিমুক্ত ও পবিভ্র। সঠিক তথ্য এই যে, নবীগণের যাবতীয় পাপ থেকে মুক্ত ও পরিশুদ্ধ থাকার কথা যুক্তি-বুদ্ধির দ্বারা এবং লিখিত ও বর্ণনাগতভাবে প্রমাণিত । চার ইমাম ও উম্মতের সম্মিলিত অভিমতেও নবীগণ ছোট-বড় যাবতীয় পাপ থেকে মুক্ত ও. পবিত্র। কারণ, নবী (আ)-দেরকে গোটা মানব জাতির অনুসরণীয় আদর্শ হিসেবে প্রেরণ করা হয়েছিল। যদি তদের দ্বারাও আল্লাহ্‌ পাকের ইচ্ছার পরিপন্থী ছোট-বড় কোন পাপ কাজ সম্পন্ন হতো, তবে নবীদের বাণী ও কার্ধাবলীর উপর আস্থা ও বিশ্বাস উঠে যেত এবং তাঁরা আস্থাভাজন থাকতেন না। যদি নবীদের উপর আস্থা ও বিশ্বাস না থাকে, তবে দীন ও শরীয়তের স্থান কোথায় ? অবশ্য কোরআন পাকের বহু আয়াতে অনেক নবী (আ) সম্পর্কে এ ধরনের ঘটনার বর্ণনা রয়েছে, যাতে প্রতীয়মান হয় যে, তাদের দ্বারাও পাপ সংঘটিত হয়েছে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে এজন্য তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। হযরত আদম (আ)-এর ঘটনাও এ শ্রেণীভুক্ত । ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।