১৭৮ তফসীরে মা'আরেফুল কোরআন £ প্রথম খণ্ড ০০ 54৮11 2০ (9৫5 ঠঅর্থাঘ_যদি এই নিষিদ্ধ গাছের ফল খাও, তবে তোমরা উভয়েই জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ($০ 0১511 ৮$1905 __21১শব্দের অর্থ বিচ্যুতি বা পদশ্থলন। অর্থাৎ শয়তান আদম ও হাঁওয়াকে পদস্থলিত করেছিল বা তাদের বিচ্যুতি ঘটিয়েছিল। কোরআনের এ সব শব্দে পরিফার এ কথা বোঝা যায় যে, আদম ও হাওয়া কর্তৃক আল্লাহ্ পাকের হুকুম লঙ্ঘন সাধারণ পাপীদের মত ছিল না বরং শয়তানের প্রতারণায় প্রতারিত হয়েই তারা এ ধরনের পদক্ষেপ নিয়েছিলেন । পরিণামে যে গাছের ফল নিষিদ্ধ ছিল, তা খেয়ে বসলেন। এখানে প্রশ্ন ওঠে যে, যখন সিজদা না করার কারণে শয়তানকে অভিশপ্ত করে জান্নাত থেকে বের করে. দেয়া হলো তখন আদম (আ)-কে প্রতারিত করার উদ্দেশ্যে কিভাবে সে বেহেশতে পৌছলো ? এর সুস্পষ্ট জওয়াব এই যে, শয়তানের প্রতারণার এবং বেহেশতে পৌছার অনেক রূপ হতে পারে। হয়ত সাক্ষাৎ ব্যতীতই তাদের অন্তঃকরণে প্রবঞ্চনা ঢেলে দিয়েছিল, কিংবা এমনও হতে পারে যে, শয়তান জিন জাতিভুক্ত বলে আল্লাহ্ পাক তাকে এমন সব কাজের ক্ষমতা দান করেছেন, যা সাধারণত মানুষের পক্ষে অসম্ভব । তাদের বিভিন্ন আকৃতি ধারণের ক্ষমতা রয়েছে। হতে পারে, দানবীয় ক্ষমতাবলে বা সম্মোহনী শক্তির মাধ্যমে আদম ও হাওয়ার মনকে প্রভাবাৰিত ও প্রতিক্রিয়াগ্রস্ত করে ফেলেছিল । আবার এমনও হতে পারে যে, অন্য কোন রূপে-_যেমন, সাপ প্রভৃতির আকৃতি ধারণ করে শয়তান জান্নাতে প্রবেশ করেছিল। সন্তবত এ কারণেই তার শক্রতার প্রতি হযরত আদম (আ)- এর কোন লক্ষ্যই ছিল না। কোরআন মজীদের আয়াত ৪011 ১7154 ৮) 9] (০448 (শয়তান তাদেরকে কসম করে বলল যে, টিয়হ'আমি তেঁমাদের কল্যরির্কামী ও সদুপদেশদানকারী )) এ আয়াত দ্বারাও একথাই বোঝা যায় যে, শয়তান শুধু প্রবঞ্চনা ও মনন্তাত্তিক প্রভাব বিস্তার করেই ক্ষান্ত হয়নি, বরং আদম ও হাওয়াকে মৌখিক কথার মাধ্যমে এবং কসম দিয়ে দিয়েও প্রভাবিত করেছে। 41905155152 "অর্থাৎ শয়তান এই প্রবঞ্চনা ও পদস্থলনের দ্বারা আদম ও হাওয়া আ)-কে সেসব নিয়ামতাদি থেকে পৃথক করে দিল, যেগুলোর মাঝে তারা অতি স্বাচ্ছন্দ্যে কালাতিপাত করছিলেন । এই বের করা যদিও আল্লাহ্র হুকুম অনুযায়ী হয়েছিল, কিন্তু এর কারণ যেহেতু ছিল শয়তান, সুতরাং বের করাকে শয়তানের সাথেই সম্পৃক্ত করা হয়েছে। ১৮০১০৯৮| ৫০০5219%581 (৪5 -অর্থাৎ আমি তাদেরকে হুকুম করলাম তোমরা নীচে নেমে যাও, তোমরা একে অপরের শক্র থাকবে ।' এ নির্দেশে হযরত আদম ও হাওয়াকে সম্বোধন করা হয়েছে। আর সে সময় পর্যন্ত যদি শয়তানকে আসমান থেকে বের করে না দেয়া হয়ে থাকে, তবে সেও এ সন্বোধনের অন্তর্ভুক্ত ছিল। এক্ষেত্রে পারস্পরিক শক্রতার অর্থ এই যে, শয়তানের সাথে তোমাদের শক্রতা দুনিয়াতেও সমভাবেই বলবৎ থাকবে । আর যদি এ ঘটনার পূর্বেই শয়তান বিতাড়িত হয়ে থাকে, তবে বাক্যের সম্বোধন আদম ও হাওয়া (আ) এবং তাদের বংশধরদের প্রতি হবে । যার অর্থ হবে এই যে, তাদের এক শাস্তি তো এই হলো যে, তাদেরকে পৃথিবীতে নামিয়ে দেয়া হলো । এরই সাথে দ্বিতীয় শাস্তি ৬/৬/৬/1091078091.001
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।