তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সুরা আল-বাকারাহ্‌ ১৭৭ নির্ধারিত সময় পর্যস্ত পৃথিবীতে অবস্থান করতে হবে এবং কাজকর্ম চালাতে হবে। (অর্থাৎ সেখানেও স্থায়িভাবে থাকতে পারবে না । কিছুকাল পর সে অবস্থান ছাড়তে হবে ।) আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় এটা আদম (আ)-এর ঘটনার সমান্তিপর্ব। এখানে বর্ণনা করা হয়েছে যে, ফেরেশতাদের উপর হযরত আদম (আ)-এর শ্রেষ্ঠতু ও বিশ্ব খেলাফতের যোগ্যতা যখন স্পষ্ট করে বলে দেয়া হলো এবং ফেরেশতাগণও তা মেনে নিলেন আর ইবলীস যখন আত্মন্তরিতা ও হঠকারিতার দরুন কাফির হয়ে বেরিয়ে গেল, তখন হযরত আদম (আ) এবং তার সহধর্মিণী হাওয়া (আ) এ নির্দেশ প্রাপ্ত হলেন যে, তোমরা জান্নাতে বসবাস করতে থাক এবং সেখানকার নিয়ামত পরিতৃতপ্তিসহ ভোগ করতে থাক। কিন্তু একটি নির্দিষ্ট গাছ সম্পর্কে নির্দেশ দেওয়া হলো যে, এর কাছেও যেও না। অর্থাৎ সেটির ভোগ পূর্ণভাবে পরিহার করবে। শয়তান আদম (আ)-এর কারণে ধিক্কৃত ও অভিশপ্ত হয়েছিল। যে কোন প্রকারে সুযোগ পেয়ে এবং এ গাছের উপকারাদি বর্ণনা করে তাদের উভয়কে সে গাছের ফল খেতে প্ররোচিত করল । নিজেদের বিচ্যুতির দরুন তাদেরকেও পৃথিবীতে নেমে যেতে নির্দেশ দেয়া হলো । তাদেরকে বলে দেয়া হলো যে, পৃথিবীতে বসবাস জান্নাতের মত নির্বঞ্কাট ও শান্তিপূর্ণ হবে না, বরং সেখানে মতানৈক্য ও শক্রতার উন্মেষ ঘটবে । ফলে বেঁচে থাকার স্বাদ পূর্ণভাবে লাভ করতে পারবে না। ২21 ৯55 ৮ 58৭ 29 0 ব্রেবং আমি আদম (আ)-কে সস্ত্রীক জান্নাতে অবস্থান করতে নির্দেশ দিলাম ।) এটা আদম সৃষ্টি ও ফেরেশতাদের সিজদার পরবর্তী ঘটনা । কোন কোন বিশেষজ্ঞ এ নির্দেশ থেকে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, আদম সৃষ্টি.ও সিজদার ঘটনা জান্নাতের বাইরে অন্য কোথাও ঘটেছিল । এর পরে তাদেরকে বেহেশতে প্রবেশ করানো হয়েছে। কিন্তু এ অর্থও সুনিশ্চিত নয়। বরং এমনও হতে পারে যে, সৃষ্টি ও সিজদা উভয় ঘটনা বেহেশতেই ঘটেছিল, কিন্তু তাদের বাসস্থান কোথায় হবে সে সম্পর্কে তাদেরকে কোন সিদ্ধান্ত জানানো হয়নি। তাঁদের বাসস্থান সম্পর্কিত সিদ্ধান্ত ঘটনার পর শোনানো হলো । [5 ৬ ১৯150 (45 54 __1:55)আরবী অভিধান অনুযায়ী নিয়ামত ও আহার্যবন্তু বলতে সেই সব নিয়ামত ও আহার্যবন্তুকে বলা হয়, যা লাভ করতে কোন শ্রমসাধনার প্রয়োজন হয় না এবং এত পর্যাপ্ত ও ব্যাপক পরিমাণে লাত হয় যে, তাতে স্রাসপ্রান্তি বা নিঃশেষিত হয়ে যাওয়ার কোন আশংকাই থাকে না। অর্থাৎ-আদম ও হাওয়া (আ)-কে বলা হলো যে, তোমরা জান্নাতের ফলমূল পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে থাক । ওগুলো লাভ করতে হবে না এবং তা-্রাস পাবে কিংবা শেষ হয়ে যাবে, এমন কোন চিন্তাও করতে হবে না। ৯7 ১৬৬ 0১১85 53-2কোন বিশেষ গাছের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছিল যে, এর নিকটে যেওনা । প্রকৃত উদ্দেশ্য ছিল, সে গাছের ফল না খাওয়া । কিন্তু তাকীদের জন্য বলা হয়েছে, কাছেও যেও না। সেটি কি গাছ ছিল, কোরআন করীমে তা উল্লেখ করা হয়নি। কোন নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদীস দ্বারাও তা নির্দিষ্ট করা হয়নি। কোন কোন মুফাস্সির সেটিকে গমের গাছ বলেছেন, আবার কেউ কেউ আঙুর গাছ বলেছেন। অনেকে বলেছেন, আঞ্ীরের গাছ। কিন্তু কোরআন ও হাদীসে যা অনির্দিষ্ট রেখে দেয়া হয়েছে তা নির্দিষ্ট করার কোন প্রয়োজন পড়ে না। তফসীরে মা'আরেফুল কোরআন (১ম খণ্ড) __ ২৩. ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।