সুরা আল-বাকারাহ ১৭৫. মুসাফাহা এবং হাতে চুমো খাওয়ার পর্যায়ভুক্ত ও বৈধ ছিল । শরীয়তে মুহাম্মদীকে পরিপূর্ণভাবে শির্কমুক্ত রাখার উদ্দেশ্যে এ শরীয়তে আল্লাহ্ পাক ব্যতীত অপর কাউকে সম্থান প্রদর্শনের উদ্দেশ্যে সিজদা বা রুকু করাকেও অবৈধ ও হারাম বলে ঘোষণা করা হয়েছে । কতক উলামা বলেছেন, ইবাদতের মূল যে নামায তাতে চার রকমের কাজ রয়েছে। যথা__দীড়ানো, বসা, রুকু ও সিজদা করা । তন্ধ্যে প্রথম দু'টি মানুষ অভ্যাসগতভাবে 'বিজস্ব প্রয়োজনেও করে এবং নামাযের মধ্যে ইবাদত হিসাবেও করে। কিন্তু রুকু-সিজদা এমন কাজ যা মানুষ কখনো অভ্যাসগতভাবে করে না, বরং তা শুধু ইবাদতের জন্যই নির্দষ্ট। এ জন্য এ দু'টোকে শরীয়তে মুহাম্মদীতে ইবাদতের পর্যায়তুক্ত করে আল্লাহ্ পাক ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে তা কর].নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এখানে প্রশ্ন থেকে যায়, সিজদায়ে তা'জিতী বা সমানসূচক' সিজদার বৈধতার প্রমাণ তো কোরআন পাকের উল্লিখিত আয়াতসমূহে পাওয়া যায়, কিন্তু তা রহিত হওয়ার দলীল কি? উত্তর এই যে, রাসূলে করীম (সা)-এর অনেক 'মোতাওয়াতের' ও অশঙ্র হাদীস দ্বারা সিজদায়ে তা'জিমী হারাম বলে প্রমাণিত হয়েছে! হুযুর (সা) এরশাদ করেছেন, যদি আমি আল্লাহ্ পাক ব্যতীত অন্য কারো প্রতি সিজদায়ে-তা'জিমী করা জায়েয মনে করতাম, তবে স্বামীকে সিজদা করার জন্য স্ত্রীকে নির্দেশ দিতাম । কিন্তু এই শরীয়তে সিজদায়ে তা“জিমী সম্পূর্ণ হারাম বলে কাউকে সিজদা করা কারো পক্ষে জায়েয নয়। এই হাদীস বিশজন সাহাবীর রেওয়ায়েত থেকে প্রমাণিত । প্রসিদ্ধ গ্রন্থ “তাদরীবু্ রাবী”-তে বর্ণনা করা হয়েছে, যে রেওয়ায়েত দশজন সাহাবী নকল করে থাকেন, সেটি হাদীসে মোতাওয়াতেরার পর্যায়ভুক্ত হয়ে যায় যা (হাদীসে মোতাওয়াতের) কোরআন পাকের ন্যায়ই অকাট্য ও নির্ভরযোগ্য । মাদ'আলা $ঃ ইবলীসের কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া কোন কর্মগত নাফরমানীর কারণে ছিল না। কেননা, কোন ফরয কার্যগতভাবে পরিত্যাগ করা শরীয়তের বিধানানুযায়ী পাপ হলেও কুফরী নয়। ইবলীসের কাফির হয়ে যাওয়ার মূল কারণ ছিল আল্লাহ্ পাকের হুকুমের বিরোধিতা ও মোকাবিলা করা । অর্থাৎ তিনি (আল্লাহ্) যার প্রতি সিজদা করতে আমাকে হুকুম করেছেন, সে আমার সিজদা লাভের যোগ্যই নয়, এমন হঠকারিতা নিঃসন্দেহে । মাস"আলা £ এ কথা প্রণিধানযোগ্য যে, ইবলীস তার অসাধারণ প্রজ্ঞা ও জ্ঞান-গরিমার দৌলতে ফেরেশতাদের শিরোমণি ও উত্তাদ বলে আখ্যায়িত হয়েছিজ্.। তার দ্বারা এ ধরনের দৃষ্টতাপূর্ণ আচরণ কিভাবে সম্ভব হলো ? কোন কোন উলামা বলেছেন যে, তার গর্ব অহংকারের দরুন আল্লাহ পাক নিজ প্রদত্ত প্রজ্ঞা ও জ্ঞানবুদ্ধির মহাসম্পদ প্রত্যাহার করে নেন। ফলে সে এ ধরনের অজ্ঞানতা ও নির্বুদ্ধিতাজনিত কাজ করে বসে । কেউ কেউ বলেছেন যে, ইবলীস খ্যাতির মোহ ও আত্মন্তরিতার কারণে সত্যোপলব্ধি থাকা সত্তেও এই দুর্ভোগ ও অভিশীপে জড়িয়ে পড়েছিল। তফসীরে রুল্ছল মা“আনী-তে এ প্রসঙ্গে একটি কবিতা উদ্ধৃত করা হয়েছে, যার সারসংক্ষেপ এই যে, “কোন কোন সময় কোন পাপের শাস্তিস্বরূপ আল্লাহ্ পাকের ৬/৬/৬/1091078091.001
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।