তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আল-বাকারাহ্‌ ১৭১ (৫) তার-পরে আল্লাহ্‌ পাক তার উম্মত সমষ্টিকে এমন মর্যাদা দান করবেন, যা পূর্ববর্তী নবীগণকে দেওয়া হতো অর্থাৎ সমস্ত উদ্মত্তকে নিষ্পাপ নির্দোষ বলে ঘোষণা করা হয়েছে। ইরশাদ হয়েছে, তার উম্মত কখনো বিপথ ও ভ্রান্ত নীতির উপর একত্রিত হবেনা । গোটা উম্মত যে বিষয়ের উপর এঁকমত্য পোষণ করবে, তা আল্লাহ্‌র বিধান ও সিদ্ধান্তের. বহিঃপ্রকাশ বলে মনে করা হবে। এজন্যও আল্লাহ্‌র কিতাব ও রাসূলের সুন্নাহ্‌র পর সু্গলিম উম্মতের সম্মিলিত মতকে শরীয়তে দলীলের তৃতীয় ভিত্তি বলে নির্ধারণ করা হয়েছে। ইরশাদ হয়েছে ঃ ২0০। ৬5 ০ ৮১2 ০৭ (আমার উদ্মত কখনও ভ্রান্ত নীতির ওপর একক্রিত হবে না ।) এর বিস্তারিত বিশ্লেষণ সে হাদীসেও পাওয়া যায়, যাতে ইরশাদ হয়েছে ঃ আমার উম্মতের মধ্যে একদল সর্বদা সত্যের ওপর. অটল থাকবে । দুনিয়ার যত পটপরিবর্তনই হোক, সত্য যতই নিশ্পুভ ও দুর্বল হয়ে পড়ুক, কিন্তু আল্লাহ্র পথে সর্বতোভাবে নিবেদিত উম্মতের একদল সর্বদা সত্য ও ন্যায়ের পোষকতা করতেই থাকবে । এতে এ কথাও স্পষ্ট হয়ে গেল যে, সমগ্র উম্মত কখনো অসত্য ও ভ্রান্তির ওপর একত্রিত হবে না। আর যখন উম্মতের সমষ্টিকে নিষ্পাপ বলে আখ্যায়িত করা হয়েছে, তখন রাসূলের খলীফা নির্বাচনের ক্ষমতাও সমষ্টিগতভাবে উম্মতের ওপরে ন্যস্ত করা হুয়েছে। হুযুরে পাক (সা)-এর পরবর্তীকালে বিশ্বের প্রতিনিধিত্ব, ষট্রপরিচলনা ও আইন-শৃঙ্খলা বিধানের দায়িত্ব সমাসীন করার জন্য নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। উম্মত যাকে খিলাফতের জন্য নির্বাচিত করবে, তিনি রাসূলের খলীফা হিসেবে দেশের আইন-শৃংখলা বিধানের জন্য এককভাবে দায়ী থাকবেন। আর সমগ্র বিশ্বের খলীফা মাত্র একজনই হতে পারেন। খোলাফায়ে রাশেদীনের শেষ যুগ পর্যস্ত খিলাফতের এ ধারা সঠিক নিয়মে অন্রান্ত নীতির ওপর চলে আসছিল। এ কারণেই তাদের সিদ্ধান্তসমূহ কেবল ধর্মীয় ও সাময়িক সিদ্ধান্তের মর্যাদাই রাখে না, বরং তা এক সুদৃঢ় ও অন্দ্রান্ত সনদ এবং উম্মতের জন্য এক মৌলিক বিধান হিলাবে বিবেচিত হয়ে আসছে। এ সম্পর্কে হুযূর সো) ইরশাদ করেছেনঃ ১:০০ 45011 8 :3:578105 (তামরা আমার ও খোলাফায়ে রাশেদীনের জীবন যাপন পদ্ধতি দৃঢ়ভাবে অনুসরণ কর ।) খেলাফতে রাশেদার পরবর্তী অবস্থা £ খোলাফায়ে রাশেদীনের ন্যোয়নিষ্ঠ খলীফা চতুটয়) পরবর্তীকালে প্রশাসনিক বিশৃঙ্খলা ও দুর্বলতার সুযোগে উম্মতের মধ্যে অনৈক্য ও মতভেদের সূচনা হয়। বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন আমীর তথা গভর্নর নিযুক্ত করা হয়। তাদের মধ্যে কেউই খলীফার জন্য প্রয়োজনীয় যোগ্যতার অধিকারী ছিলেন না। তাদেরকে বড়জোর কোন অঞ্চল ও সম্প্রদায়বিশেষের আমীর শোসক) বলা যেতে পারে । এন্ূপভাবে যখন কোন এক ব্যক্তির নেতৃত্বে মুসলিম জগতের এঁক্য ও সংহতি অসন্ভব হয়ে দাড়াল এবং প্রতিটি দেশ ও সম্প্রদায়ের জন্য পৃথক পৃথক আমীর নিযুক্তির প্রথা প্রচলিত হলো, তখন মুসলমানগণ ইসলামী নীতি অনুসারে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের সমর্থনপুষ্ট ও সম্মতিপ্রাপ্ত ব্যক্তিকে আমীর নিযুক্ত করতে আরঞ্ত করেন, যাঁর সমর্থনে কোরআনের আয়াত ৮$:4১$ ০০:১৬ ৮১:৭1) পোরম্পরিক পরামর্শের ভিত্তিতে তাদের সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।) পেশ করা যেতে পারে। ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।