তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১৭০ তফসীরে মা'আরেফুল কোরআন £ প্রথম খণ্ড ৩. পূর্ববর্তী নবীগণের শিক্ষা-দীক্ষা এবং তাদের প্রবর্তিত শরীয়ত ও বিধানমালা কিছুকাল পর্যন্ত সংরক্ষিত ও কার্যকরী থাকত। ধীরে ধীরে নানাবিধ পরিবর্তন ও পরিবর্ধনের ফলে তা প্রায় অস্তিতুহীন হয়ে যাওয়ার' পর্যায়ে উপনীত হতো.। ফলে সে সময়ে অন্য রাসূল বা নবী প্রেরণ করা হতো। আমাদের রসূলের বৈশিষ্ট্য এই যে, তীর প্রবর্তিত বিধান ও শরীয়ত কিয়ামত পর্যন্ত সংরক্ষিত ও অপরিবর্তিত থাকবে । তার ওপর অবতারিত কোরআন মজীদের (শব্দ ও অর্থ) সব কিছু হেফাজত ও সংরক্ষণের দায়িত্‌ স্বয়ং আল্লাহ্‌ পাক গ্রহণ করেছেন । ইরশাদ হয়েছে ঃ 9১৮০৯ 4 615 ০41 (এ ০৯০৫ (নিশ্চয় আমিই কোরআন নাধিল করেছি এবং নিঃসন্দেহে আমি তার রক্ষণাবেক্ষণকারী 1) অনুরূপভাবে হুযূর পাক (সা)-এর শিক্ষা-দীক্ষা ও বাণীমালার সমষ্টি হাদীসশান্ত্রের সংরক্ষণের জন্যও আল্লাহ্‌ পাক এক বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন। তিনি উম্মতের মাঝে কিয়ামত পর্যন্ত এমন একটি দল বর্তমান রাখবেন, যারা তীর প্রদত্ত শিক্ষা-দীক্ষা ও বাণীমালাকে প্রাণের চাইতে অধিক প্রিয় বলে মনে করবে । তারা তার পরিত্যক্ত জ্ঞান-ভাপ্তার, আদর্শ ও শরীয়তী নির্দেশাবলী সঠিকভাবে মানুষের দ্বারে পৌঁছাতে থাকবে । কোন শক্তি বা ব্যক্তি এদলকে বিনষ্ট ও স্তব্ধ করতে পারবে না। তাদের প্রতি আল্লাহ্‌ পাকের বিশেষ অদৃশ্য মদদ থাকবে। ৃ সারকথা, পূর্ববর্তী নবীগণের গ্রন্থসমূহ ক্রমাগত পরিবর্তন, পরিবর্ধন এবং বিভিন্নভাবে অহেতুক হস্তক্ষেপের ফলে পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে. যেত অথবা ভুল-্রান্তিতে পরিপূর্ণ অবস্থায় টিকে থাকত । কিন্তু হযুর (সা)-এর ওপর নাধিলকৃত কোরআন এবং তার বাণীর সমষ্টি হাদীস সব কিছুই সম্পূর্ণ ও যথাযথভাবে অবিকৃত ও অক্ষত অবস্থায় কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে । এজন্যই এ বিশ্বে তীর পরবর্তী সময়ে কিয়ামত পর্যন্ত না কোন নবী রাসূলের প্রয়োজন আছে, না আল্লাহ্‌ পাকের প্রতিনিধি আগমনের অবকাশ আছে। পূর্ববর্তী নবীগণের খিলাফত একটি নির্দিষ্ট ও সীমাবদ্ধ সময়কাল পর্যন্ত বহাল থাকত। প্রত্যেক নবী-রাসূলের অন্তর্ধানের পর পরবর্তী নবী (খলীফা) আল্লাহ্‌ পাকের পক্ষ থেকে নির্ধারিত হতেন এবং খেলাফতের দায়িতৃভার গ্রহণ করতেন। _ কিন্তু হুযূর (সা)-এর খিলাফতকাল কিয়ামত পর্যস্ত বহাল থাকবে । সুতরাং কিয়ামত পর্যন্ত মূলত তিনিই বিশ্বে আল্লাহ্র খলীফা বা প্রতিনিধি । তার তিরোধানের পর যে ব্যক্তি প্রতিনিধি পদে অভিষিক্ত হবেন, তিনি রাসূলের খলীফা বা প্রতিনিধি বলে বিবেচিত হবেন। সহীহ বুখারী ও মুসলিম শরীফে আছে__হুযুর (সা) ইরশাদ করেছেন $ 19 ০০১১ 4১ ৩১১ 01১ পতি ন25817455 0291৮415594 ০১১৬৯, 5228 (অর্থাৎ বনী-ইসরাঈলের নবীগণই রাজত্ব ও শাসনকার্য পরিচালনা করতেন । এক নবীর তিরোধানের পর অপর নবীর আগমন হতো । আর জেনে রেখো, আমার পরে কোন নবী-রসূল আসবে না। অবশ্য খলীফাগণের আবির্ভাব ঘটবে এবং তাদের সংখ্যা হবে অনেক ।) ৬/৬/৬/091078091.001

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।