তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১৬৮ তফসীরে মা“আরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড একদিকে যেমন নিষ্পাপ-নিফলুষ ফেরেশতা জাতি সৃষ্টি করেছেন, যাদের দ্বারা কোন পাপই সংঘটিত হতে পারেনা, অপরদিকে তেমনি শয়তানকে সৃষ্টি করেছেন, যাদের কোন পুণ্য ও কল্যাণকর.কার্য সাধনের যোগ্যতাই নেই। অনুরূপভাবে এমন এক জাতি সৃষ্টি করাও আল্লাহ্‌ পাকের অভিপ্রায় ছিল, যার মধ্যে পাপ ও পুণ্য উভয়ের সমাবেশ ঘটবে এবং যার মাঝে মঙ্গল-অমঙ্গল উভয় প্রেরণাই বিদ্যমান থাকবে এবং মহান প্রভুর নৈকট্য লাভ ও সন্তুষ্টি বিধানের গৌরবে ভূষিত হবে। ভাষার ত্রষ্টা আল্লাহ পাক স্বয়ং £ আদম (আ)-এর এ বর্ণনায় বন্ু-সামতরীর নাম শিক্ষা দানের ঘটনা দ্বারা প্রমাণিত হয় যে, ভাষা শব্দাবলী মূল প্রণেতা ও অষ্টা স্বয়ং আল্লাহ্‌ পাক। অতঃপর সৃষ্টির নানা রকম ব্যবহারের ফলে তা বিচিত্র রূপ ধারণ করেছে এবং বিভিন্ন ভাষার উদ্ভব হয়েছে। ইমাম আশৃআরী (র) এ আয়াতেই প্রমাণ করেছেন যে, আল্লাহ্‌ পাঁকই ভাষার প্রণেতা। ফেরেশতাদের ওপর আদমের শ্রেষ্ঠত্ব ঃ এ ঘটনার ক্ষেত্রে কোরআনে হাকীমে ব্যবহৃত এসব বিশুদ্ধ তাৎপর্যপূর্ণ শব্দসমষ্টি বিশেষভাবে প্রণিধানযোগ্য যে, যখন ফেরেশতাদেরকে সম্বোধন করে বলা হয়েছে যে; এসব বন্তু-সাম্রীর নাম বলে দাও, তখন :৮১%* ১১1 শব্দ ব্যবন্ৃত হয়েছে। অর্থাৎ আমাকে বলে দাও। আবার যখন হযরত আদম (আ9-কে একই বিষয় . সম্পর্কে সম্বোধন করা হয়েছে, তখন +১-১1 (হে আদম তাদেরকে বলে দাও) শব্দ ব্যব্হত হয়েছে। অর্থাৎ আদম (আ)-কে নির্দেশ দেওয়া হয়েছে যে, ফেরেশতাদেরকে এসব বস্তুর নাম “বলে দাও । -প্রকাশভঙ্গীর এ পার্থক্যের দ্বারা প্রমাণিত হয়েছে যে, এখানে হযরত আদম (আ)-কে শিক্ষকের এবং ফেরেশতাদেরকে শিক্ষার্থীর মর্যাদা দেওয়া হয়েছে। যেখানে হযরত আদম (আ)-এর মর্যাদা ও শ্রেষ্ঠতৃকে বিশেষ ভঙ্গীতে প্রকাশ.করা হয়েছে। - এ ঘটনা থেকে এ কথাও বোঝা গেল যে, ফেরেশতাদের জ্ঞানের ক্ষেত্রেও হ্রাস-বৃদ্ধি হতে পারে । কেননা, যেসব ব্তুর জ্ঞান তাদের ছিল না, আদম (আ)-এর মাধ্যমে তাদেরকে 'কোন না কোন পর্যায়ে সংক্ষিপ্তভাবে সেসব বস্তুর জ্ঞানদান করা হয়েছে। পৃথিবীর খেলাফত £ এ সব আয়াতের দ্বারা জানা গেল যে, রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা এবং সেখানে আল্লাহ্‌ পাকের বিধি-বিধান প্রবর্তনের উদ্দেশ্যে তাঁর পক্ষ থেকে কাউকে তার প্রতিনিধি নিযুক্ত করা হয়। এর দ্বারা রাষ্ত্রীয় বিধানের এক গুরুত্পূর্ণ অধ্যায়ের সন্ধান, পাওয়া যায়। তা হলো এই যে, গোটা বন্তুজগত ও নিখিল বিশ্বের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ পাকেরই জন্য। কোরআন মজীদের বহু আয়াত একথা প্রমাণ করে। যেমন- ১ 41 114২-1। (বিধান দানের অধিকারী একমাত্র আল্লাহ্‌ পাক) ৯১:11 4, 4 ০১০১1 নেভোমশুল ও ভূমণ্ডলের যাবতীয় কর্তৃত্ব তীরই ।) ০91 51১ |1 41 91 (জেনে রেখো, তিনিই সৃষ্টিকর্তা ও বিধান দাতা )) প্রভৃতি আয়াত । পৃথিবীর শাসনব্যবস্থা পরিচালনার জন্য আল্লাহ্‌ পাকের পক্ষ থেকে যুগে যুগে প্রতিনিধিবৃন্দের আগমন ঘটেছে। তারা আল্লাহ্‌ পাকের অনুমতিক্রমে পৃথিবীর শাসনকার্য পরিচালনা এবং মানুষের শিক্ষা-দীক্ষা ও দায়িত্বভার গ্রহণ করে আল্লাহ্‌র বিধান প্রবর্তন করেছেন। খলীফার এ নিযুক্তি সরাসরি স্বয়ং আল্লাহ্‌ পাকের ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।