১৬২ তফসীরে মা'আরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড তিনি বলে দিলেন সে সবের নাম: তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে, আমি আসমান ও যমীনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব ভাল করেই অবগত রয়েছে এবং সে সব বিষয়ও জানি যা তোমরা প্রকাশ কর, আর যা তোমরা গোপন কর ?. তফসীরের সার-সংক্ষেপ আর যখন আপনার পালনকর্তা ফেরেশতাদেরকে প্রস্তাবিত বিষয়ে তাদের অভিমত ব্যক্ত করতে বললেন যাতে বিশেষ তাৎপর্য ও মঙ্গল নিহিত ছিল, নতুবা পরামর্শ গ্রহণের প্রয়োজনীয়তা থেকে তো আল্লাহ্ পাক সম্পূর্ণ পবিত্র। মোটকথা, আল্লাহ্ পাক ফেরেশতাদেরকে) বললেন, অবশ্যই পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব (অর্থাৎ, সে আমার এমন প্রতিনিধি হবে, যার উপর আমি শরীয়তের বিধিবিধান প্রবর্তন ও বাস্তবায়নের দায়িত্ব অর্পণ করব)। ফেরেশতারা বলতে লাগলেন, আপনি কি এমন এক জাতি সৃষ্টি করবেন, যারা পৃথিবীতে শুধু কলহ-বিবাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে ? পরন্তু আমরা নিরন্তর আপনার প্রশংসাস্তৃতি ও পবিত্রতা বর্ণনা করে যাচ্ছি। (ফেরেশতাদের এ উক্তি প্রতিবাদছলে বা নিজেদের যোগ্যতা প্রমাণের উদ্দেশ্যে ছিল না। বরং ভারা যে কোন উপায়ে একথা অবগত হয়েছিলেন যে, প্রস্তাবিত নব সৃষ্ট 'জাতি মাটির উপকরণে তৈরি হবে এবং তাদের মধ্যে সৎ-অসৎ উভয় শ্রেণীই থাকবে। সুতরাং কেউ কেউ প্রতিনিধিত্রে মহান দায়িতু পালনে চরম ব্যর্থতার পরিচয় দেবে ৷ তাই তারা বিনীতভাবে নিবেদন করলেন, আমরা তো সবাই যে কোন দায়িত্ব পালনে সদাপ্রস্তুত। বস্তুত ফেরেশতাকুলে পাপী বলতে কেউ নেই। অনন্তর নতুন কর্মচারী বাড়ানোর অথবা নতুন জাতি সৃষ্টি করার কি প্রয়োজন-বিশেষত যেখানে এ সম্ভাবনা রয়েছে যে, প্রস্তাবিত এ নব জাতি আপনার ইচ্ছার বিরুদ্ধে কাজ করে আপনার অসস্তুষ্টির কারণ হতে পারে ? আমরা তো যে কোন খিদমতের জন্য প্রস্তুত এবং আমাদের খিদমত পুরোপুরি আপনার মত ও মর্জি মোতাবেক হবে ।) আল্লাহ্ পাক ইরশাদ করলেন, তোমরা যা জান না আমি তা জানি। তিনি আদমকে (সৃষ্টি করার পর তাকে) যাবতীয় বস্তুর নামের জ্ঞান দান করেন। (অর্থাৎ সব বস্তুর নাম, বৈশিষ্টাবলী ও লক্ষণাদি সম্পর্কিত যাবতীয় জ্ঞান আদম [আ]-কে দান করলেন।) অতঃপর সেসব বস্তু ফেরেশতাদের সামনে পেশ করে বললেন, তবে তোমরা আমাকে এসব বস্তুর নাম (যাবতীয় নিদর্শনাদি ও গুণাবঙ্লীসহ) বলে দাও দেখি! যদি তোমরা (তোমাদের এ বক্তব্য যে, তোমরাই বিশ্ব-প্রতিনিধিত্ের দায়িতু সুষ্ঠুভাবে পালন করতে পারবে) সত্য হয়ে থাক । ফেরেশতাগণ নিবেদন করলেন, আপনি অতি পবিভ্র। (অর্থাঘ-এ অপবাদ থেকে সম্পূর্ণ মুক্ত যে, আপনি আদম (আ]-এর সামনে জ্ঞানরহস্য সম্পূর্ণ উদ্ঘাটিত করে দিয়েছেন, অথচ আমাদের সামনে তা গোপন রেখেছেন। কেননা, কোরআনের কোন আয়াত বা হাদীস সূত্রে প্রমাণ পাওয়া যায় না' যে, হযরত আদম [আ]-কে ফেরেশতাদের থেকে আলাদা করে উল্লিখিত বন্তুসামথীর নাম ও গুণ বৈশিষ্ট্যের কোন শিক্ষা প্রদান করা হয়েছিল। সুতরাং একথা সুস্পষ্ট যে, সবার সামনে. একই রক্মের শিক্ষা প্রদান করা হয়েছিল । কিন্তু হযরত আদম |আ1-এর মধ্যে মজ্জাগতভাবে সে শিক্ষা গ্রহণের যোগ্যতা ছিল. বলে তিনি, তা আয়াত্ত করে নেন। অপরপক্ষে ফেরেশতাদের সে যোগ্যতা না থাকার দরুন তীরা তা গ্রহণ করতে সমর্থ হননি।) আপনার প্রদত্ত জ্ঞান ব্যতীত আমাদের অন্য কোন জ্ঞীন নেই। আপনি মহাজ্ঞানী ও সর্বাধিক হেকমতের অধিকারী । (তাই ৬/৬/৬/1091078091.001
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।