তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১৪৬ তফসীরে মাঁআরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড ওয়াসেতী 'এ'জাধুল-কোরআন' নামে আর একটি অনবদ্য গ্রন্থ রচনা.করেন। একই শতাব্দীতে ইবনে ঈসা রাব্বানী এ'জাযুল-কোরআন' নামে আর একটা ছোট পুস্তিকা রচনা করেন। কাজী আবূ বকর বাকিল্লানী হিজরী পঞ্চম শতাব্দীর শুরম্র দিকে “এ'জাযুল-কোরআন' নামে একটি বিস্তারিত গ্রন্থ রচনা করেন। এত্যতীত আল্লামা জালালুদ্দীন সুযৃতী (র) “আল-এতকান' এবং 'খাসায়েসে-কুবরা' নামে ইমাম ফখরম্দীন রাধী তফসীরে কবীরে এবং কাষী আয়ায 'শেফা' নামক গ্রন্থে অত্যন্ত বিস্তারিতভাবে এ বিষয়ে আলোচনা করেছেন৷ আধুনিককালে মুস্তফা সাদেক রাফেয়ীর 'এ'জাযুল-কোরআন' এবং আল্লামা রশীদ রেযা মিসরীর “আল্ওয়াহ্য়্যাল মুহাম্মদী' এ বিষয়ের ওপর রচিত অত্যন্ত মূল্যবান তথ্যসমৃদ্ধ গ্রন্থ । উর্দু ভাষায় আল্লামা শাববীর আহমদ উসমানী রচিত 'এ'জাযুল কোরআন* নামক পৃত্তিকাটিও এ বিষয়ে একটা অনবদ্য সংযোজন । এটাও কোরআনের আর এক অনম্য বৈশিষ্ট্য যে, এর এক একটি বিষয় সম্পর্কে তফসীর গ্রন্থ ছাড়াও এত বেশি কিতাব রচিত হয়েছে, যার নধীর অন্য কোন কিতাবের বেলায় খুঁজে পাওয়া যায় না। মোটকথা, কোরআনের অনন্য বৈশিষ্ট্য সম্পর্কে যথাযোগ্য বিস্তারিত আলোচনা সন্ভব না হলেও সংক্ষিপ্তভাবে যতটুকু বলা হলো, এতেই সুস্থ বিবেকসম্পন্ন ব্যক্তিমাত্রই একথা স্বীকার করতে বাধ্য হবেন যে, কৌরআন আল্লাহরই কালাম এবং রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহে য়া সাল্লামের একটি সর্বশ্রেষ্ঠ মু'জিযা । ্‌ কিছু সন্দেহ ও তার অবাব $ কেউ কেউ হয়ত বলতে পারেন, এমনও তো হতে পারে যে, কোরআনের মোকাবিলায় সে যুগে কিছু কিছু গ্রন্থ কিংবা অনুরূপ কোন গ্রন্থের অংশবিশেষ রচিত হয়েছিল, কিন্তু কালের ব্যবধানে সেগুলো আর শেষ পর্যন্ত সংরক্ষিত থাকতে পারেনি ? কিন্তু, যদি সামান্য ন্যায়-নীতির প্রতি আস্থা রেখেও চিন্তা করা যায়, তবে এ ধরনের কোন সন্দেহেরও অবকাশ থাকে না । কেননা, সকলেই জানেন যে, কোরআন যখন নাধিল হয়, তখন কোরআনকে মান্য করার মত লোকের সংখ্যা ছিল নিতান্তই নগণ্য । অপরদিকে যারা কোরআনকে স্বীকার করতো না, অধিরুত্তু সর্বশক্তি নিয়োগ করে এর বিরুদ্ধাচরণ করাই তাদের সর্বাপেক্ষা বড় জাতীয় এবং ধর্মীয় দায়িত্ব বলে মনে করতো, তাদের সংখ্যার কোন অভাব ছিল না। এতছ্যতীত সূচনাকাল থেকেই কোরআনের অনুসারিগণের হাতে গ্রচারমাধ্যম এবং মুদ্রণ-প্রকাশনার সুযোগ- সুবিধা ছিল নিতান্তই কম। এ অবস্থায়ও যখন কোরআনের চ্যালেঞ্জের কথা উচ্চারিত হতে থাকলো, তখন কোরআনের দুশমনরা এ আওয়াজকে বাধা দেওয়ার জন্য বিরন্বাদী সর্বশক্তি নিয়োগ করেছে, ব্ুক্ত দিয়েছে, জান-মালের বিপুল ক্ষয়ক্ষতি মেনে নিতে বাধ্য হয়েছে। এমতাবস্থায় কোরআনের চ্যালেঞ্জের জবাবে যদি কেউ কোন গ্রন্থ বা তার সূরার অনুরূপ কোন রচনা পেশ করতে সমর্থ হতো, তবে বিরুদ্ধবাদীরা যে কতটুকু আগ্রহ ও উৎসাহের সাথে তা গ্রহণ করতো এবং সর্বতোভাবে তা প্রচার করতে সচেষ্ট হতো, তা বর্ণনার অপেক্ষা রাখে না। কিন্তু ইতিহাস সাক্ষী দেয় যে, অনুরূপ কোন গ্রন্থের সন্ধান আজ পর্যন্ত কোথাও পাওয়া যায়নি। অধিকল্তু কোন যুগে যদি কোরআনের অনন্য মর্যাদাকে খাটো করে এর মোকাবিলায় কোন রচনা পেশ করা ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।