তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১৪০ তফসীরে মাঁআরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড এই হচ্ছে কোরআনের প্রকাশ্য মুজিযা, যা শতুরাও স্বীকার করতে বাধ্য হয়েছে। (খাসায়েসে-কুব্রা) তৃতীয় কারণ ঃ তৃতীয় কারণ হচ্ছে এই যে, কোরআন কিছু গায়েবী সংবাদ এবং ভবিষ্যতে ঘটবে এমন অনেক ঘটনার সংবাদ দিয়েছে, যা হুবহু সংঘটিত হয়েছে । যথা__কোরআন ঘোষণা করেছে যে, রোম ও পারস্যের যুদ্ধে প্রথমত পারস্যবাসী জয়লাভ করবে এবং দশ বছর যেতে না যেতেই পুনরায় রোম পারস্যকে পরাজিত করবে । এ আয়াত নাযিল হওয়ার পর মক্কার সরদারগণ হযরত আবু বকর সিদ্দীক (রা)-এর সাথে এ ভবিষ্যদ্বাণীর যথার্থতা সম্পর্কে বাজি ধরল। শেষ পর্যন্ত কোরআনের ভবিষ্যদ্বাণী অনুযায়ী রোম জয়লাভ করলো এবং বাজির শর্তানুযায়ী যে মাল দেওয়ার কথা ছিল, তা তাদের দিতে হলো । রাসূলুল্লাহ (সা) অবশ্য এ মাল গ্রহণও করেন নি। কেননা, এরূপ বাজি ধরা শরীয়ত অনুমোদন করে না। এমন আরো অনেক ঘটনা কোরআনে উল্লেখিত রয়েছে, যা গায়েবের সাথে সম্পর্কযুক্ত এবং নিকট অতীতে হুবহু ঘটেছেও। _ চতুর্থ কারণ $ চতুর্থ কারণ এই যে, কোরআন শরীফে পূর্ববর্তী উম্মত, সেকালের শরীয়ত ও তাদের ইতিহাসে এমন পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে, সে যুগের ইহুদী-থৃষ্টানদের আলেমগণ, যাদেরকে পূর্ববর্তী আসমানী কিতাবসমূহের বিজ্ঞ লোক মনে করা হতো, তারাও এতটা অবগত ছিল না। রাসূল (সা)-এর কোন প্রতিষ্ঠানগত শিক্ষা-দীক্ষা ছিল না। কোন শিক্ষিত লোকের সাহায্যও তিনি গ্রহণ করেন নি। কোন কিতাব কোনদিন স্পর্শও করেন নি। এতদসজ্েও দুনিয়ার প্রথম থেকে তার যুগ পর্যন্ত সমগ্র বিশ্ববাসীর এঁতিহাসিক অবস্থা এবং তাদের সম্পর্কে অতি নিখুঁতভাবে বিস্তারিত আলোচনা করা আল্লাহ্র কালাম ছাড়া কিছুতেই তার পক্ষে সম্ভব হতে পারে না। প্রকৃতপক্ষে আল্লাহ্‌ তা“আলাই যে তাঁকে এ সংবাদ দিয়েছেন এতে সন্দেহের অবকাশ নেই। পঞ্চম কারণ £ পঞ্চম কারণ হচ্ছে এই যে, কোরআনের বিভিন্ন আয়াতে মানুষের অন্তর্নিহিত বিষয়াদি সম্পর্কিত যেসব সংবাদ দেওয়া হয়েছে পরে সংশ্লিষ্ট লোকদের স্বীকারোক্তিতে প্রমাণিত হয়েছে যে, এসব কথাই সত্য । একাজও আল্লাহ্‌ তা'আলারই কাজ, তা কোন মানুষের পক্ষে সন্ভব ছিল না। এরশাদ হয়েছে ঃ . 9-২৯০ 0118১ ০০১৬০৮৮ ৩৪১। , অর্থাৎ-“যখন তোমাদের দু'দল মনে মনে ইচ্ছা করল যে, পশ্চাদপসরণ করবে” আরো হচ্ছে ঃ ৪19 ৮০, ৭ 385054111104% 01৭ ১5021 অর্থাৎ-তারা মনে মনে বলে যে, আমাদের অস্বীকৃতির দরুন আল্লাহ্‌ কেন আমাদেরকে শান্তি দিবেন না। এসব এমন কথা যা সংশ্লিষ্ট লোকেরা কারো কাছে প্রকাশ করেনি, বরং কোরআন তা প্রকাশ করে দিয়েছে। ষষ্ঠ কারণ £ ষষ্ঠ কারণ হচ্ছে যে, কোরআনে এমন সব আয়াত রয়েছে যাতে কোন সম্প্রদায় বা কোন ব্যক্তি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে, তাদের ছারা অমুক কাজ হবে না; তারা তা করতে পারবে না। ইহুদীদের সম্পর্কে বলা হয়েছে, যদি তারা নিজেদেরকে আল্লাহ্‌র প্রিয় বান্দা বলেই মনে করে, তবে তারা নিশ্চয়ই তাঁর নিকট যেতে পছন্দ করবে; সুতরাং ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।