সুরা আল-বাকারাহ্ ১৩৯ বিজ্ঞ পণ্ডিতের কালাম শুনেছি, অনেক যাদুকরের কথাবার্তাও শুনেছি, তাতে আমার অভিজ্ঞতা হয়েছে। কিন্তু মুহাম্মদ (সা)-এর কালামের অনুরূপ কালাম আজ পর্যন্ত কোথাও শুনিনি। তোমরা আমার কথা শোন এবং তার অনুসরণ কর। এসব স্বতওঃস্কুর্ত স্বীকারোক্তি এমন লোকদের নয়, যারা হুযূর (সা)-এর কার্যকলাপ সম্পর্কে অবগত ছিলেন না। বরং যারা সর্বদা সবদিক দিয়ে রাসূল (সা)-এর বিরুদ্ধাচরণে ব্যস্ত ছিল তাদেরই এ স্বীকারোক্তি। কিন্তু তারা নিজেদের একগুঁয়েমির দরুন মানুষের নিকট তা প্রকাশ করতো না। আল্লামা সুযুতী (র) বায়হাকীর উদ্ধৃতি দিয়ে “খাসায়েসে-কুবরা' নামক গ্রন্থে লিখেছেন যে, একবার আবূ জাহ্্ল, আবূ সুফিয়ান ও আখনাস ইবনে সোরাইক রাতের অন্ধকারে গোপনে আল্লাহ্র রাসূলুল্লাহ্ (সা)-এর যবানে কোরআন শোনার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আসে এবং আল্লাহ্র রাসূল (সা) যেখানে কোরআন তেলাওয়াত করতেন, একে একে সবাই সে বাড়ির আশেপাশে সমবেত হয়ে আত্মগোপন করে তেলাওয়াত শুনতে থাকে । এতে তারা এমন অভিভূত হয়ে পড়ে যে, এ অবস্থাতেই রাত শেষ হয়ে যায়। ভোরে বাড়ি ফেরার পথে দৈবাৎ র্রাস্তায় পরস্পরের মধ্যে সাক্ষাৎ হয় এবং সবাই সবার ব্যাপারে অবগত হয়ে একে অপরকে দোষারোপ করতে থাকে যে, তুমি খুবই অন্যায় করেছ। ভবিষ্যতে আর যেন কেউ এমন কাজ করে না। কেননা, আরবের সাধারণ লোক এ ব্যাপারে জানতে পারলে সবাই মুসলমান হয়ে . যাবে। পরস্পর এমন কথা বলাবলি করে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে গেল। পরের রাতে পুনরায় তাদের কোরআন শোনার আগ্রহ জাগে এবং গোপনে প্রত্যেকেই এসে একই স্থানে সমবেত হয়। রাতশেষে প্রত্যাবর্তনকালে সাক্ষাৎ হলে আবার একে অপরকে দোষারোপ করতে থাকে । তারপর থেকে তা বন্ধ করতে সবাই একমত প্রকাশ করে । কিন্তু তৃতীয় রাতেও তারা কোরআন শোনার আগ্রহে পূর্বের মতই চলে যায় । রাতশেষে পুনরায় তাদের সাক্ষাৎ হয়। এবার তারা সবাই বলে যে, চল এবার আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আর কখনো এ কাজ করবো না। এভাবেই তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ফিরে আসে । পরদিন সকালে আখনাস ইবনে সোরাইক লাঠি হাতে নিয়ে প্রথমে আবু সুফিয়ানের কাছে গিয়ে বলে যে, বল, মুহাম্মদ (সা)-এর কালাম সম্পর্কে তোমরা কি অভিমত ? আবু সুফিয়ান কিছুক্ষণ আমতা-আমতা করে শেষ পর্যন্ত কোরআনের সত্যতা স্বীকার করে নেয়। অতঃপর আখনাস আবূ জাহ্লের বাড়ি গিয়ে তাকেও অনুরূপ প্রশ্ন করে। আবূ জাহল উত্তর দিল, পরিষ্কার কথা হচ্ছে এই যে, পূর্ব থেকেই আবদে-মনাফ গোত্রের সাথে আমাদের গোত্রের শঞ্ুতা চলে আসছে। তারা কোন ব্যাপারে অগ্ষসর হলে আমরা তাতে বাধা দিই। তারা বদান্যতার ক্ষেত্রে জনসাধারণের উপর প্রভাব বিস্তার করতে চেয়েছিল। আমরা তাদের চাইতে অধিক দান-খয়রাত করে এর মোকাবিলা করেছি। তারা সমগ্র জাতির অভিভাবকত্ব গ্রহণ করেছিল, এ ক্ষেত্রেও আমরা তাদের পেছনে থাকিনি। সমগ্র আরববাসী জানে, আমাদের এ দু"টি গোত্র সমমর্যাদাসম্পন্ন । এমতাবস্থায় তাদের গোত্র থেকে এ ঘোষণা করা হলো যে, আমাদের বংশে একজন নবী জন্থহণ করেছেন। তার কাছে আন্রাহ্র কালাম আসে । সুতরাং আমাদের পক্ষে এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে, এর মোকাবিলা আমরা কিভাবে করবো । এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, কোনদিনও আমরা তার প্রতি ঈমান আনবো না । ৬/৬/৬/1091078091.001
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।