তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সুরা আল-বাকারাহ্‌ ১৩৭ অঞ্চল থেকে সাধারণ লোকদের অনেকেই কোরআনের অমিয় বাণী শুনে মুসলমান হয়ে গেল। ফলে মক্কার বাইরেও ইসলামের বিস্তার সূচিত হলো । (খোসায়েসে-কুব্রা) আজ তোমরা এমন এক বিপদের সম্মুখীন হয়েছ, যা ইতিপূর্বে কখনও দেখা যায়নি । মুহাম্মদ (সা) তোমাদেরই মধ্যে যৌবন অতিবাহিত করেছেন, তোমরা তার চরিত্র মাধুর্ষে বিমুগ্ধ ছিলে, করতে। কিন্তু যখন তার মাথার চুল সাদা হতে আরম করেছে, আর তিনি আল্লাহ্‌র কালাম তোমাদেরকে শোনাতে শুরু করেছেন, তখন তোমরা তাকে যাদুকর বলে অভিহিত করছ। আল্লাহ্‌র কসম! তিনি যাদুকর নন । আমি বহু যাদুকর দেখেছি, তাদের পরীক্ষা-নিরীক্ষা করেছি, তাদের সঙ্গে মেলামেশা করেছি, কিন্তু মুহাম্মদ (সা) কোন অবস্থাতেই তাদের মত নন। তিনি সম্পূর্ণ স্বতন্ত্র ব্যক্তিত্‌। আরও জেনে রেখ! আমি অনেক যাদুকরের কথাবার্তা শনেছি, কিন্তু তার কথাবার্তা যাদুকরের কথাবার্তার সাথে কোন বিচারেই সামঞ্জস্যপূর্ণ নয়। তোমরা তাকে কৰি বল, অথচ আমি অনেক কবি দেখেছি, এ বিদ্যা আয়ত্ত করেছি, অনেক বড় বড় কবির কবিতা শুনেছি, অনেক কবিতা আমার মুখস্থও আছে, কিন্তু তার কালামের সাথে কবিদের কবিতার কোন সাদৃশ্য আমি খুঁজে পাইনি । কখনও কখনও তোমরা তাকে পাগল বল, তিনি পাগলও নন। আমি অনেক পাগল দেখেছি, তাদের পাগলামিপূর্ণ কথাবার্তাও শুনেছি, কিন্তু তার মধ্যে তাদের মত কোন লক্ষণই পাওয়া যায় না। হে আমার জাতি! তোমরা ন্যায়নীতির ভিত্তিতে এ ব্যাপারে চিন্তা কর, সহজে এড়িয়ে যাওয়ার মত ব্যক্তিত্ তিনি নন। হযরত আবূ যর (রা) বলেছেন, আমার ভাই উনাইস একবার মক্কায় গিয়েছিলেন । তিনি ফিরে এসে আমাকে বলেছিলেন যে, মক্কায় এক ব্যক্তি নিজেকে আল্লাহ্‌র রসূল বলে দাবি করেছেন । আমি জিজ্ঞেস করলাম, সেখানকার মানুষ এ সম্পর্কে কি ধারণা পোষণ করে ? তিনি উত্তর দিলেন, তাঁকে কেউ কবি, কেউ পাগল, কেউবা যাদুকর বলে। আমার ভাই উনাইস একজন বিশিষ্ট কবি এবং বিভিন্ন বিষয়ে বিজ্ঞ লোক ছিলেন। তিনি আমাকে বললেন, আমি যতটুকু লক্ষ্য করেছি, মানুষের এসব কথা ভুল ও মিথ্যা । তার কালাম কবিতাও নয়, যাদুও নয়, আমার ধারণায় সে কালাম সত্য । ও আবু যর. (রা) বলেন যে, ভাইয়ের কথা শুনে আমি মক্কায় চলে এলাম । মসজিদে হারামে অবস্থান করলাম এবং ত্রিশ দিন শুধু অপেক্ষা করেই অতিবাহিত করলাম । এ সময় যমযম কৃপের পানি ছাড়া আমি অন্য কিছুই খাইনি । কিন্তু এতে আমার ক্ষুধার কষ্ট অনুভব হয়নি! দুর্বলতাও উপলব্ধি করিনি! শেষ পর্যন্ত কা'বা প্রাঙ্গণ থেকে বেরিয়ে এসে লোকদের বললাম-__আমি রোম ও পারস্যের বড় বড় জ্ঞানী-গুণী লোকদের অনেক কথা শুনেছি, অনেক যাদুকর দেখেছি, কিন্তু মুহাম্মদ (সা)-এর বাণীর মত কোন বাণী আজও পর্যন্ত কোথাও শুনিনি । কাজেই সবাই আমার কথা শোন এবং তার অনুসরণ কর । আবু যরের এ প্রচারে উদ্ুদ্ধ হয়েই মক্কা বিজয়ের বছর তার কওমের প্রায় এক হাজার লোক মক্কায় গমন করে ইসলাম গ্রহণ করেন। তফসীরে মা'আরেফুল কোরআন (১ম খণ্ড) _-_-১৮ ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।