তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আল-বাকারাহ্‌ ১২৯ করা সম্ভব নয়। সমগ্র মানবজাতির এ অপারকতার আলোকেই এ সত্য সপ্রমাণিত যে, এ কালাম আল্লাহ্‌ ছাড়া অন্য কারো নয়। এ আয়াতে আল্লাহ্‌ তা'আলা সমগ্র বিশ্বের মানুষকে উদ্দেশ্য করে চ্যালেঞ্জ করেছেন যে, যদি তোমরা এ কালামকে আল্লাহ্‌ ব্যতীত অন্য কোন মানুষের কালাম বলে মনে কর, তবে যেহেতু তোমরাও মানুষ, তোমাদেরও অনুরূপ কালাম রচনা করার ক্ষমতা ও যোগ্যতা থাকা উচিত। কাজেই সমগ্র কোরআন নয়, বরং এর ক্ষুদ্রতম একটি সুরাই রচনা করে দেখাও । এতে তোমাদিগকে আরও সুযোগ দেওয়া যাবে যে, একা না পারলে সমগ্র পৃথিবীর মানুষ মিলে, যারা তোমাদের সাহায্য-সহায়তা করতে পারে এমন সব লোক নিয়েই ছোট একটি সূরা রচনা করে দেখাও। এজন্য তোমরা বিশ্ব-সম্মেলন ডাক, চেষ্টা কর। কিন্তু না, তা পারবে না। অতঃপর অন্য আয়াতে বলা হয়েছে, তোমাদের সে ক্ষমতা ও যোগ্যতাই নেই। তারপর বলা হয়েছে, যখন কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও পারবে না, তখন দোযখের আগুন ও শান্তিকে ভয় কর। কেননা এতে পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে যে, এটা মানব-রচিত কালাম নয়, বরং এমন অসীম শক্তিশালী সন্তার কালাম যা মানুষের ধরাছৌয়া ও নাগালের উর্ধ্বে যার শক্তি সকলের উর্ধ্বে এমন এক মহা সত্তা ও শক্তির কালাম । সুতরাং তার বিরোধিতা থেকে বিরত থেকে দোযখের কঠোর শাস্তি হতে আত্মরক্ষা কর। মোটকথা, এ দুটি আয়াতে কোরআনুল-করীমকে রাসূলুল্লাহ (সা)-এর সর্বাপেক্ষা বড় মু'জিযা হিসাবে অভিহিত করে তার রিসালাত ও সত্যবাদিতার দলীল হিসেবে পেশ করা হয়েছে। রাসূল (সা)-এর মুজিযার তো কোন শেষ নেই এবং প্রতিটিই-অত্যন্ত বিস্বয়কর । কি তা সত্ত্বেও এস্থলে তার জ্ঞান ও বিদ্যার মু'জিযা অর্থাৎ কোরআনের বর্ণনায় সীমাবদ্ধ রেখে ইশারা করা হয়েছে যে, তার সর্বশ্রেষ্ঠ মু'জিযা হচ্ছে কোরআন এবং এ মু'জিযা অন্যান্য নবী-রাসূলের সাধারণ মু'জিযা হতে স্বতন্ত্র। কেননা আলাহ্‌ তা“আলা তার অপার কুদরতে রাসূল প্রেরণের সাথে সাথে কিছু মু'জিযাও প্রকাশ করেন। আর এসব মু'জিযা যে সমস্ত রাসূলের মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেগুলো তাদের জীবৎকাল পর্যস্তই শেষ হয়ে গেছে। কিন্তু কোরআনই এমন এক বিচিত্র মুজিযা যা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। ১ 95 £,১. শব্দের অর্থ সন্দেহ, সংশয়। কিন্তু ইমাম রাগিব ইসফাহানীর মতে 2) এমন সন্দেহ ও ধারণাকে বলা হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন, সামান্য একটু চিন্তা করলেই সে সন্দেহ দূরীভূত হয়ে যায়। এজন্য কোরআনে অমুসলিম জ্ঞানী সমাজের পক্ষেও .-১১-এ পতিত হওয়া স্বাভাবিক নয় বলে উল্লেখ করা হয়েছে; যথা, এরশাদ হয়েছে £ , ০১৮০৮০]।) 50540115501 521 5552 95 একই কারণে কোরআনের প্রথম সূরা আল-বাক্ারাহ্য় কোরআন সম্পর্কে বলা হয়েছে, «++ ১ 3১3 “এতে কোন সন্দেহ ও সংশয়ের অবকাশ নেই ।” আলোচ্য এ আয়াতে ১1 তফসীরে মা'আরেফুল কোরআন (১ম খণ্ড) -__ ১৭ ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।