১২৮ তফসীরে মা'আরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড (২৩) এতদ্সম্পর্কে যদি তোমাদের কোন সন্দেহ থাকে, যা আমি আমার বান্দার প্রতি - অবতীর্ণ করেছি, তাহলে এর মত একটি সুরা রচনা করে নিয়ে এসো । তোমাদের সেসব সাহাধ্যকারীকেও সঙ্গে নাও__এক আল্লাহ্কে ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক। (২৪) আর যদি তা না পার__অবশ্য তা তোমরা কখনও পারবে না-_ তাহলে সে দোযখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা কর, যার জ্বালানি হবে মানুষ ও পাথর । তা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য । | তফসীরের সার-সংক্ষেপ আমি আমার (এ বিশেষ) বান্দার প্রতি (যে গ্রন্থ) অবতীর্ণ করেছি, তাতে যদি তোমাদের কোনরূপ সন্দেহ থাকে, তবে এর অনুরূপ একটি সূরা নিয়ে এসো । (কেননা তোমরাও আরবী ভাষা জান, আর এ ভাষার গদ্য-পদ্য সকল রীতিও তোমাদের জানা, তোমরা গদ্য ও কবিতা রচনায় অভ্যন্ত। অথচ মুহাম্মদ (সা) এ বিষয়ে অভ্যস্ত নন। এতদসত্বেও তোমরা যখন কোরআনের কোন একটি সূরার সমপর্যায়ের কোন সূরা রচনা করতে পারলে না, তখন ন্যায়নীতির ভিত্তিতে প্রমাণিত হয় যে, কোরআনরূপী এ মু'জিযা আল্লাহ্র পক্ষ থেকেই অবতীর্ণ এবং ইনি আল্লাহরই পয়গাম্বর)। তোমাদের সেসব সাহায্যকারীকেও সঙ্গে নাও এক আল্লাহ্কে ছেড়ে (যাদেরকে তোমরা সাহায্যকারী হিসেবে গ্রহণ করে রেখেছ,) যদি তোমরা সত্যবাদী হও । কিন্তু যদি তোমরা না পার, আর কিয়ামত পর্যন্ত পারবেও না, তবে দোযখের আগুন, যে আগুনের জ্বালানি হবে মানুষ ও পাথর, তা হতে বাচতে চেষ্টা কর, যা প্রস্তুত করে রাখা হয়েছে (কৃত) কাফেরদের জন্য। | আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় আয়াতের পূর্বাপর সম্পর্ক ও বিষয়বস্তুর সার-সংক্ষেপ ঃ এ দু'টি সূরা আল-বাকারাহর তেইশ ও চব্বিশতম আয়াত । এর পুববর্তী দু'টি আয়াতে তাওহীদ প্রমাণ করা হয়েছে। এ দু'টি আয়াতে রিসালতে-মুহাম্মদীর প্রমাণ দেওয়া হচ্ছে। আল-কোরআন যে হেদায়েত নিয়ে আগমন করেছে, তার দু'টি স্তন্তের একটি তাওহীদ ও অন্যটি রিসালাত প্রথম দু"'আয়াতে আল্লাহ্ তা'আলার কয়েকটি বিশেষ কাজের উল্লেখ করে তাওহীদ প্রমাণ করা হয়েছে। এ দু'টি আয়াতে আল্লাহ্র কালাম পেশ করে হুযূর (সা)-এর রিসালাত প্রমাণ করা হচ্ছে। উভয় বিষয়ের প্রমাণ পদ্ধতি একই। প্রথম দু'টি আয়াতে এমন কয়েকটি কাজের উল্লেখ করা হয়েছে, যা আল্লাহ্ ব্যতীত অন্য কেউ আদৌ করতে পারে না। যথা, যমীন ও আসমান সৃষ্টি করা, আকাশ হতে পানি বর্ষণ করা, পানি দ্বারা ফল-ফসল উৎপাদন করা ইত্যাদি । এ দলীলের সারকথা এই যে, যখন এসব কাজ আল্লাহ্ ব্যতীত অন্য কারো পক্ষে সম্ভব নয়, তাই ইবাদতও তাকে ছাড়া অন্য কেউ পেতে পারে না। এ দু'টি আয়াতে এমন এক কালাম পেশ করা হচ্ছে, যা আল্লাহ্ ব্যতীত অন্য কারো হতে পারে না। ব্যক্তিগত মেধা কিংবা দলগত উদ্যোগের দ্বারাও এ কালামের অনুরূপ রচনা পেশ ৬/৬/৬/1091078091.001
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।