সূরা আল-বাকারাহ্ ১২৫ ১১ ০০ ১৫০ ১ ০১৫৬৬ ৯ 2 ১৩৫৩৭ ৪ ₹৮১| ৮৩ ১৮ ৪০১ ৬৪1০। 2৪ ৬ অর্থাৎ_এক দরজা ছেড়ে দিয়ে আমরা লক্ষ লক্ষ বস্তুর গোলামে পরিণত হয়েছি । যত্রতত্র বিচরণের এই যে স্বাধীনতা, এর পরিণাম চিন্তা করিনি। মানুষকে অন্যের গোলামি থেকে মুক্তি দেওয়ার জন্যই আল্লাহ্ তা'আলা এ আয়াতের শেষাংশে এরশাদ করেছেন ঃ ৮5415 ৮5১19 1১1১1 4111125 ১৪ অর্থাৎ কাউকে আল্লাহ্র সমতুল্য ও সমকক্ষ সাব্যস্ত করো না, আর তোমরা তো জানই। অর্থাৎ, যখন তোমরা জান যে, তোমাদের জন্ম, তোমাদের লালন-পালন ও বর্ধন, জ্ঞান-বুদ্ধি দান এবং বসবাসের জন্য জমি, অন্যান্য প্রয়োজন মেটাবার জন্য আকাশ থেকে পানি বর্ষণ, পানি দ্বারা ফল-ফসল উৎপাদন, তা দিয়ে আহার্য তৈরি প্রভৃতি যখনই আল্লাহ্ ছাড়া অন্য কারো কাজও নয়, অন্য কেউ তা করতেও পারে না, তখন ইবাদত-বন্দেগীর যোগ্য তিনি ছাড়া অন্য কেউ হতে পারে না। এতদসত্বেও তার সাথে অন্যকে অংশীদার করা নিতান্ত অন্যায়। সারকথা, এ দু'টি আয়াতে তওহীদের সে দাওয়াতই দেওয়া হয়েছে, যে দাওয়াত প্রচারের জন্য সমস্ত আসমানী কিতাব অবতীর্ণ করা হয়েছে, আর সমস্ত নবী ও রসূলকে প্রেরণ করা হয়েছে। পরন্তু এক আল্লাহ্র ইবাদত-বন্দেগী করার নামই তওহীদ। এটা সেই যুগান্তকারী পরিকল্পনা, যা মানুষের যাবতীয় কাজে, যথা “আমল-আখলাক' আচার-ব্যবহার সবকিছুর উপরই অত্যন্ত গভীর প্রভাব বিস্তার করে । কেননা, যখন কোন মানুষ বিশ্বাস করে যে, সমগ্র বিশ্বের ত্রষ্টা ও মালিক, সকল পরিচালনা এবং সকল বস্তুর উপর একক ক্ষমতার অধিকারী একটি মাত্র সতা, তার ইচ্ছা ব্যতীত কারো নড়াচড়া করারও ক্ষমতা নেই, কেউ কারো উপকার বা অপকার করতে পারে না, তখন বিপদে-আপদে, সুখ-দুঃখে, অভাব-অনটনে সর্বাবস্থায় সে মহাসত্তার প্রতি তার সকল মনোযোগ ও আকর্ষণ নিয়োজিত হবে, ফলে তার সে যোগ্যতা অর্জিত হবে যাতে সে বাহ্যিক বস্তুর হাকীকত চিনতে পারবে এবং অনুভব করতে পারবে যে, এ সবকিছুর পেছনেই এক অদৃশ্য শক্তি কাজ করছে। বিজলী বা বাম্পের উপাসক পাশ্চাত্যের জ্ঞানী ব্যক্তিগণ যদি এ বাস্তবতাকে উপলব্ধি করতে পারত, তবে তারা বুঝত যে, এ বিজলী ও বাম্পের উর্ধ্বে আরও কোন শক্তি রয়েছে এবং প্রকৃত শক্তি বিজলীতেও নেই, বাম্পেও নেই ; বরং যিনি এ বিদ্যুৎ ও বাম্প সৃষ্টি করেছেন, সে মহাসত্তাই সমস্ত শক্তির উৎস। অবশ্য একথা বোঝার জন্য গভীর ও তীক্ষ দৃষ্টির প্রয়োজন। আর যারা এ বাস্তবতাকে উপলব্ধি করতে পারেনি, তারা এ দুনিয়াতে যত বড় দার্শনিক ও জ্ঞানীই হোক, সেই সরল লোকটিরই মত যে রেল স্টেশনে এসে গার্ডের হাতে লাল ও সবুজ নিশান দেখতে পেলো। সবুজ নিশান দেখালে গাড়ি চলতে থাকে, আর লাল নিশান দেখালে থামে । তা দেখে সে চিন্তা করে বুঝে নিল যে, এ নিশানগুলিই এতবড় দ্রুতগামী গাড়ী চালানো ও থামানোর মালিক এবং প্রকৃত শক্তির উৎস। এই লোকটির বুদ্ধি দেখে মানুষ তাকে উপহাস করে। কারণ সে এটা বুঝে না যে, নিশান হলো একটি নিদর্শন মাত্র, কিন্তু প্রকৃতপক্ষে কাজ ৬/৬/৬/109108091.001
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।