১২৪ তফসীরে মা'আরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড কাজ। বলা যেতে পারে যে, পানি সেচের মাধ্যমে বীজ, অন্কুর ও বৃক্ষের খাদ্য সরবরাহ করা কৃষকের কাজ বটে, কিন্তু পানি তো তাদের সৃষ্ট নয়। কৃষকের অবদান শুধু এতটুকুই যে, আল্লাহ্র সৃষ্ট পানিকে আল্লাহরই আর এক সৃষ্টি ফসলের গোড়ায় একটি উপযুক্ত সময়ে প্রয়োজনীয় ও পর্যাপ্ত পরিমাণে প্রয়োগ করবে। এ আলোচনায় দেখা যাচ্ছে--ফসলের গাছ সৃষ্টি, এর প্রবৃদ্ধি ও ফল-ফসল উৎপাদনের ক্ষেত্রে আগাগোড়া মানুষের যে চেষ্টা-তদবীর নিয়োজিত হয়, সেসব একান্তভাবেই উৎপাদনের পথে বাধা সৃষ্টিকারী বিষয়গুলো দূর করা বা একে ধ্বংসের হাত থেকে রক্ষা করা ব্যতীত অন্য কিছুই নয়। কিছু বৃক্ষ সৃষ্টি এবং বৃদ্ধি, তাকে ফলে-ফুলে পত্র-পল্লবে সঙ্জিত করার ব্যাপারে আল্লাহ্র কুদরত ছাড়া অন্য কারো কোন কর্তৃত্ব নেই। আল-কোরআন এ সম্পর্কে এরশাদ করেছে ঃ ১১০০9 ০৯০ট ১2১১5 ০ ১৯৮০০ সি অর্থাৎ__“বল তো, তোমরা যা বপন কর, সেগুলো কি তোমরা উৎপাদন কর, না আমি উৎপাদন করি ?” কোরআনের এ প্রশ্রের উত্তরে মানুষ এক বাক্যে একথাই বলতে বাধ্য হয় যে, এ সবের উৎপাদনকারী একমাত্র আল্লাহ্ তা'আলা, অন্য কেউ নয়। এ আলোচনায় বোঝা যাচ্ছে, আসমান ও যমীন সৃষ্টি করা এবং বৃষ্টি বিদ্যুৎ বর্ষণ করার যে নিয়মিত বিধান আছে তাতে মানুষের চেষ্টা-তদবীরের কোন দখল নেই। অনুরূপভাবে বীজ থেকে ফসল ও বৃক্ষ উৎপন্ন করা, একে ফলে-ফুলে, পত্র-পন্লবে সঙ্জিত-রক্ষিত করায় এবং তদ্বারা মানুষের আহার্য প্রস্তুত করায় মানুষের শ্রম নামেমাত্রই ব্যবহার হয়ে থাকে । বন্তুতপক্ষে এসব কাজ আল্লাহরই কুদরত ও হেকমতের ফলশ্রণতি | মোটকথা, পূর্ববর্তী আয়াতে আল্লাহ্ তা'আলার এমন চারটি গুণের বর্ণনা দেওয়া হয়েছে, যা আল্লাহ্ ব্যতীত অন্য কারো মধ্যে পাওয়া যায় না। এ দুটি আয়াত দ্বারাও বোঝা যায় যে, মানুষকে অস্তিত্হীন অবস্থা থেকে অস্তিত্বে আনা এবং বেঁচে থাকার জন্য আসমান, যমীন, ফল-ফসল ইত্যাদি দ্বারা রিযিক তৈরি করা আল্লাহ্ ছাড়া অন্য কারো কাজ নয়। এজন্য সামান্য বুদ্ধিমান ব্যক্তিও একথা স্বীকার করতে বাধ্য যে, ইবাদত ও উপাসনা পাওয়ার যোগ্যও একমাত্র তিনিই । কিন্তু এ সত্ত্বেও যদি মানুষ আল্লাহ্ ছাড়া অন্য কারও সামনে মাথা নত করে, তবে তার চাইতে বড় অন্যায় আর কি হতে পারে? ১১ ০৮৭ 2১এই ৮৮০ ৬১১ ০৮৯৬১ * বিলীন ০০৮৯০ ১০০৬৯ ০ ০৮৯৮১ অর্থাৎ_“তোমার নেয়ামত খেয়েই পাপ করি। তোমরা নেয়ামত আমি ছাড়া আর কে খায়?” আল্লাহ্ তা“আলা মানুষকে সমস্ত সৃষ্টির সেরা বা সরদার বানিয়েছেন এবং এমন ব্যবস্থা করে দিয়েছেন, যেন যাবতীয় সৃষ্টি তাদের খেদমত করবে, আর তারা শুধু বিশ্বপালকের এবাদত ও খেদমত করবে । কিন্তু আত্মভোলা মানুষ স্বয়ং আল্লাহকে তুলে গেছে ; ফলে তাদের শত শত দেবতার গোলামিতে আত্মনিয়োগ করতে হচ্ছে। ৬/৬/৬/1091078091.001
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।