তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আল-বাকারাহ্‌ ১২৩ ন্যায় উপরে বিস্তৃত করে রাখা । তৃতীয় নেয়ামত হচ্ছে আকাশ থেকে পানি বর্ষণ । “আকাশ থেকে পানি বর্ষণ করেন' বাক্যের দ্বারা এরূপ বুঝবার কারণ নেই যে, মেঘমালার মাধ্যম ব্যতীতই আকাশ থেকে বৃষ্টি বর্ষণের কথা বলা হচ্ছে। বরং সাধারণ পরিভাষায় উপর থেকে আগত যাবতীয় বস্তুকেই যেহেতু “আকাশ থেকে অবতীর্ণ” বলে উল্লেখ করা হয়, সে জন্যই এরূপ বলা হয়েছে। অধিকন্তু কোরআনের বহু স্থানে মেঘ থেকে পানি বর্ষণের কথা উল্লেখ রয়েছে। যেমন ঃ পু ১১1১০] ১৯০0 ০১০] ০৭১১৯০১১১০ অর্থাৎ শ্বেত-শুভ্র মেঘমালা থেকে বৃষ্টির পানি কি তোমরা বর্ষণ করেছ, না আমি বর্ষণকারী? আরো এরশাদ হয়েছে ঃ ৮1545 155৮58151515213 অর্থাৎ-আমি পরিপূর্ণ মেঘ থেকে প্রবাহিত পানি বর্ষণ করছি। ] চতুর্থ নেয়ামত হচ্ছে, পানি বর্ষণ করে ফলমূল উৎপন্ন করা এবং সেগুলোকে মানুষের আহার্ষে পরিণত করা। আল্লাহ্‌র উপরিউক্ত চারটি গুণের মধ্যে প্রথম তিনটি এমন, যেগুলোতে মানুষের চেষ্টা ও কর্ম তো দূরের কথা, তার উপস্থিতিরও দখল নেই। যে সময় যমীন ও আসমান সৃষ্টি হয়েছিল এবং সৃষ্টিকর্তা তার কাজ করছিলেন, সে যুগে তো মানুষের অস্তিত্বও ছিল না । এ সম্পর্কে কোন নির্বোধও এমন কল্পনা বা সন্দেহ পৌষণ করতে পারে না যে, এ বিশাল জগত আল্লাহ্‌ তাআলা ব্যতীত অন্য কোন মানুষ, মূর্তি বা দেবতা অথবা অন্য কেউ সৃষ্টি করেছে। তবে যমীন থেকে ফল-ফসল উৎপাদনের ক্ষেত্রে মানুষের চেষ্টা-তদবীর সম্পর্কে আপাত দৃষ্টিতে এমন ধারণা জন্মাতে পারে যে, মাটিকে নরম করে বা তাতে হালচাষ করে, বীজ বুনে ফসল উৎপাদনের জন্য তৈরি করা হয়তো মানুষের শ্রমেই সম্ভব হয়ে থাকে। কিন্তু কোরআনের অন্য এক আয়াতে পরিষ্কার ভাষায় ঘোষণা করা হয়েছে যে, বৃক্ষ সৃষ্টি ও তাতে ফলমূল উৎপাদনে মানুষের চেষ্টা-তদবীরের আদৌ কোন ভূমিকা নেই । ফসল উৎপাদনের ক্ষেত্রে মানুষের যে পরিশ্রম স্বীকার করে, তা প্রকৃতপক্ষে অন্কুর উদ্গমের পর্যায় থেকে শুরু করে ফসল পাকার সময় পর্যস্ত যেসব বাধা-বিষ্বের সম্মুখীন হয়, শুধু সেগুলো অপসারণ ছাড়া আর কিছুই নয়। চিন্তা করুন--জমি চাষ করা, গর্ত খনন করা, আগাছা দূর করা, সার প্রয়োগের মাধ্যমে জমিকে নরম করা প্রভৃতি কৃষকের প্রাথমিক কাজগুলো তো শুধু বীজ ও অন্কুর উদ্গমের পথে যাতে করে কোন বাধার সৃষ্টি না হয়, সেজন্যই করা হয়ে থাকে। কিন্তু বীজ থেকে অন্কুর বের করে আনা এবং এগুলোকে ফলমূল ও পত্র-পল্পবে সঙ্জিত করায় কৃষকের পরিশ্রমের কোন দখল বা ভূমিকা আছে কি? অনুরূপ ভাবে কৃষকের দ্বিতীয় কাজ হচ্ছে জমিতে বীজ বপন, এর রক্ষণাবেক্ষণ, চারা-গাছকে শীত-তাপ ও জীব-জন্তুর আক্রমণ থেকে রক্ষা করা। তার অর্থ, আল্লাহ্‌র কুদরতে সৃষ্ট গাছকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা এবং চারা বেড়ে ওঠার পথে বাধা দূরীকরণ পর্যস্তই কৃষকের ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।