তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১১৪ তফসীরে মা'আরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড চলে না। এর বিপরীত যত ভাল কাজই হোক না কেন আর যত নেক-নিয়তেই করা হোক না কেন, আল্লাহর নিকট তা ঈমানরূপে স্বীকৃতি পায় না। সে যুগের মুনাফিকগণ সাহাবীগণকে বোকা বলে আখ্যায়িত করেছে। বস্তুত এ ধরনের গোমরাহী সর্বযুগেই চলে আসছে। যারা গোমরাহদেরকে পথ দেখায়, তাদের ভাগ্যে সাধারণত বোকা, অশিক্ষিত প্রভৃতি আখ্যাই জুটে থাকে । কিন্তু কোরআন পরিষ্কার ভাষায় ঘোষণা করেছে যে, এসব লোক নিজেরাই বোকা । কেননা, এমন উজ্জ্বল ও প্রকাশ্য নিদর্শনাবলী থাকা সত্তেও তাতে বিশ্বাস স্থাপন করার মত জ্ঞান-বুদ্ধি তাদের হয়নি । সপ্তম আয়াতে মুনাফিকদের কপটতা ও দ্বিমুখী নীতির বর্ণনা দেওয়া হয়েছে; তারা যখন মুসলমানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা মুসলমান হয়েছি; ঈমান এনেছি। আর যখন তাদের দলের কাফেরদের সাথে মিলিত হয়, তখন বলে, আমরা তোমাদের সাথেই রয়েছি, মুসলমানদের সাথে একটু রহস্য এবং তাদের বোকা বানাবার জন্য মিশেছি। অষ্টম আয়াতে তাদের এ বোকামির উত্তর দেওয়া হয়েছে । তারা মনে করে, আমরা মুসলমানদেরকে বোকা বানাচ্ছি। অথচ বাস্তবপক্ষে তারা নিজেরাই বোকা সাজছে। আল্লাহ্‌ তা“আলা তাদেরকে একটু টিল দিয়ে'উপহাসের পাত্রে পরিণত করেছেন৷ প্রকাশ্যে তাদের কোন শাস্তি না হওয়াতে তারা আরো গাফলতিতে পতিত হয়েছে। আল্লাহ্‌ তা“আলা তাদের উপহাস ও ঠাট্টার প্রত্যুত্তরে তাদের প্রতি এরূপ আচরণ করেছেন বলেই একে উপহাস বা বিদ্ধপ বলে আখ্যা দিয়েছেন। ৃ নবম আয়াতে মুনাফিকদের সে অবস্থার বর্ণনা রয়েছে যে, তারা ইসলামকে নিকট হতে দেখেছে এবং তার স্বাদও পেয়েছে, আর কুফরীতে তো পূর্ব থেকেই লিপ্ত ছিল। অতঃপর ইসলাম ও কুফর উভয়কে দেখে বুঝেও তাদের দুনিয়ার ঘৃণ্য উদ্দেশ্য হাসিলের জন্য ইসলামের পরিবর্তে কৃফরকে গ্রহণ করেছে। তাদের এ কাজকে কোরআনে তেজারতের সাথে তুলনা দিয়ে জানানো হয়েছে যে, তাদের তেজারতের যোগ্যতাই নেই। তারা উত্তম ও মূল্যবান বন্তু ঈমানের পরিবর্তে নিকৃষ্ট ও মূল্যহীন বস্তু কৃফরকে ক্রয় করেছে। শেষ চার আয়াতে দু'টি উদাহরণ দিয়ে মুনাফিকদের কার্যকলাপকে ঘৃণ্য আচরণ বলে চিহ্নিত করা হয়েছে। মুনাফিকদের দু'শ্রেণীর লোকের পরিপ্রেক্ষিতেই এখানে পৃথক দু'*টি উদাহরণ পেশ করা হয়েছে৷ মুনাফিকদের একশ্রেণীর লোক হচ্ছে তারা, যারা কুফরীতে সম্পূর্ণরূপে নিমগ্ন ছিল। কিন্তু মুসলমানদের নিকট থেকে জাগতিক স্বার্থ উদ্ধার করার জন্যে মুখে ঈমানের কথা প্রকাশ করত । ঈমান ও ইসলামের সাথে তাদের কোন সম্পর্কই ছিল না। দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে তারা, যারা ইসলামের সত্যতায় প্রভাবিত হয়ে, কখনো প্রকৃত মু'মিন হতে ইচ্ছা করত, কিন্তু দুনিয়ার উদ্দেশ্য তাদেরকে এ ইচ্ছা হতে বিরত রাখত । এভাবে তারা কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় দিনাতিপাত করত। আলোচ্য আয়াতগুলোর মধ্যে তাদেরকে এই বলে সতর্ক করে দেওয়া হয়েছে যে, তারা আল্লাহ্‌র নাগালের উধ্র্বে নয়। সব সময়, সর্বাবস্থায় আল্লাহ পাক তাদের ধ্বংসও করতে ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।