অহুদ যুদ্ধ : দুই আমরা আজ ১৪০৮ হিজরির জিলকদ মাসের ৮ তারিখ, মোতাবেক, ১৯৮৮ সালের ২২ শে জুন আপনাদের সঙ্গে কথা বলছি। আমরা প্রচণ্ড আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আমরা আশা করি, আমাদের আলোচনা আপনাদের হৃদয়ে তীব্র তৃষ্ঠা ও আকাঙ্কা জাগিয়ে তুলবে, ইনশাআল্লাহ । আমরা অহুদ যুদ্ধের ঘটনাবলি ও এতে মুসলমানদের বিপর্যয়ের কথা আলোচনা করছিলাম। অহুদ যুদ্ধকে মুসলমানদের ইতিহাসে গভীর ও সুদূরপ্রসারী প্রভাববিস্তারকারী ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। বদর যুদ্ধে মুসলমানদের জয় হয়েছিলো । কিন্তু অহুদ যুদ্ধে তাদের বিপর্যয় ইসলামি দাওয়াত, নেতৃত্ব ও আনুগত্যের জন্যে সুস্পষ্ট রূপরেখা নির্ণয় করে দিয়েছিলো। এবং এটাই ছিলো প্রধান শিক্ষণীয় বিষয়। অহুদ যুদ্ধ ইসলামি কাফেলার নির্মাণ ও গঠনে কিছু গভীর দাগ বসিয়ে দিয়েছিলো । চূড়ান্ত বিচারে অহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয় বরণই মহান আল্লাহপাকের পক্ষ থেকে নির্ধারিত ছিলো। রাব্লুল আলামিন শাহাদাতের নাজরানা গ্রহণ লমানদের পরিশোধন করেছেন। তাদের বিশুদ্ধ করেছেন। বিজয় লাভের জন্যে অপরিহার্য শ্তগুলো তাদের কাছে বিশদ করেছেন। বিজয় লাভের প্রধানতম শর্ত হলো আল্লাহপাকের আনুগত্য এবং এ-কারণেই আমির বা কমান্ডারের আনুগত্য । অনুসারী নিয়ে দলত্যাগ করে পালিয়ে গিয়েছিলো । মাত্র সাতশত সাহাবি (রাধিআল্লাহু আনহুম) রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গে ছিপেলা জিলা কিতা সাতার বারের কার সবে পাহাড়ের ওপর নিয়োজিত করলেন। তার সঙ্গে পঞ্চাশজন এবং অন্য বর্ণনামতে সম্তরজন তীরন্দাজ ছিলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের বলেছিলেন, “যদি দেখো আমরা উড়ন্ত পাখিও মুঠোয় পুরে নিচ্ছি (বিজয় লাভ করেছি] তারপরও তোমরা তোমাদের নির্ধারিত স্থান ত্যাগ করবে না। আমরা সংবাদ পাঠানোর আগ পর্যন্ত তোমরা সে-জায়গা ছেড়ে আসবে না।' অন্য এক বর্ণনায় এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, “আমরা বিজয়ী হই বা পরাজিত হই, আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত কিছুতেই তোমরা নির্দিষ্ট স্থান ত্যাগ করবে না।' রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রণাঙ্গনে তার সাহাবিদের বিন্যস্ত করলেন। মুসলিম সৈন্যদের বিজয় অর্জনের মধ্য দিয়ে যুদ্ধ শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে এর বিশদ বর্ণনা দিয়েছেন__ ৯৮ | সিরাত থেকে শিক্ষা
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।