বর্ণনা করুন। তিনি ঘটনা বিস্তারিত বললেন। “আমি ছিলাম হাবশি। খুব ভালো বর্শা নিক্ষেপ করতে পারতাম । লক্ষ্যভেদে খুব কমই ভুল হতো । আমি যুবায়ের বিন মুতইমের গোলাম ছিলাম । তার চাচা তয়িমা বিন আদি বদর যুদ্ধে নিহত হয়েছিলেন। কুরাইশের কাফেলা যখন অহুদের যুদ্ধে যাত্রা শুরু করলো তখন যুবায়ের আমাকে বললেন, আমার চাচার বদলা নিতে তুমি যদি মুহাম্মদের চাচা হামযাকে হত্যা করতে পারো তাহলে তুমি আযাদ । আমিও লোকদের সঙ্গে বের হলাম । আগেই বলেছি আমি ছিলাম হাবশি |আবিসিনীয় বংশডূত]। যুদ্ধ শুরু হলে আমি হামযাকে খুঁজে বেড়াতে লাগলাম । এক সময় দেখতে পেলাম তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে ধূসর উটের মতো লড়াই করে যাচ্ছেন। (ধূসর উট : যে-উটের গায়ে সাদা রঙের মধ্যে ছাইরঙ আছে ।) করছেন। কেউ তার সামনে দীড়াতে পারছে না। আল্লাহর কসম, তখনই আমি তার জন্যে ওত পেতে বসলাম । গাছ বা পাথরের আড়ালে নিজেকে লুকিয়ে রাখলাম যাতে তিনি আমার কাছাকাছি হন এবং আমাকে দেখতে না পান। এভাবে আমি তাকে আমার আয়ত্তে পেতে চাইলাম | এই সময় সিবা বিন আবদুল উয্যা তার দিকে এগিয়ে গেলো। হামযা তাকে দেখে হুঙ্কার দিয়ে উঠলেন, কাছে আয় দেখি ব্যাটা যোনিছেদনকারীর বাচ্চা! হামযা তার ওপর এমনভাবে আঘাত হানলেন যে ধড় থেকে মাথা উড়িয়ে দিতে মোটেই সমস্যা হলো না। এই সুযোগে আমি আমার বর্শা নিক্ষেপ করলাম এবং লক্ষ্যভেদ করে ফেললাম। আমার বর্শা হামযার তলপেট ছেদ করে দুই পায়ের মধ্য দিয়ে বেরিয়ে গেলো । তিনি হেঁচড়াতে হেঁচড়াতে আমার কাছে আসতে চাইলেন; কিন্তু আসতে পারলেন না। যখম এতোটাই মারাত্মক ছিলো যে মাটিতে পড়ে গেলেন। আমি দূরে বসে থেকে দেখলাম । এভাবেই তিনি মৃত্যুবরণ করলেন। মরে যাওয়ার পর তার দেহের কাছে গেলাম এবং বর্শাটি টেনে বের করলাম । এরপর কুরাইশদের বাহিনীর কাছে ফিরে এলাম । আমার আর কোনো কাজ ছিলো না। আমি বসে থাকলাম । আমি তাকে হত্যা করেছি কেবল এই জন্যে যে আমাকে আযাদ করা হবে। যুদ্ধ শেষে মক্কায় ফিরে এলে আমাকে আযাদ করা হয়। আমি মক্কাতেই ছিলাম । এরই মধ্যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাতে মক্কা বিজিত হলে আমি তায়েফে পালিয়ে যাই। সেখানেই অবস্থান করি। কিছুদিন পর তায়েফের একটি প্রতিনিধিদল ইসলাম গ্রহণ করার জন্যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে যায়। ধর্মকর্ম আমার জন্যে অসম্ভব বোঝা হয়ে দাড়িয়েছিলো। আমি ভাবলাম শাম [সিরিয়া] বা ইয়ামেন বা অন্যকোনো দেশে চলে যাবো । আল্লাহর কসম, আমি এই চিন্তা-ভাবনাতেই ছিলাম । এই সময় এক লোক আমাকে বললো, তোমার জন্যে আফসোস! আল্লাহর কসম, তিনি [রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] তো এমন মানুষকে হত্যা সিরাত থেকে শিক্ষা । ৯৫
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।