Dr Abdullah Azzam (rah) Book Collection in Bengali — seerat theke shikkha
/ ১৫৯
📝 লেখা 📖 পিডিএফ

দুর্দশাই উপহার দিয়েছিলেন। সা"দ জুমআ সম্ভবত দুইমাসকাল প্রধানমন্ত্রী ছিলেন। এই দুইমাসেই তিনি যে-বিপদ ও সর্বনাশ দেখেছিলেন তা ছিলো তার চিন্তা এমনকি কল্লপনারও বাইরে । তিনি আরব রাষ্ট্রগুলোকে ভ€সনা করে বই লিখতে শুরু করেন এবং নিজের পাপক্ষালনের চেষ্টা করেন। আশা করা যায়, মহান আল্লাহ তার কৃতঅপরাধ ক্ষমা করেছেন। যিনি তার বইগুলো পাঠ আরো দুটি বই হলো : ১৮. 5 & / আল্লাহর পথ অথবা ধ্বংস এবং ৬৮১৭। / সর্পসন্তান। সর্পসন্তান বইয়ে তিনি আরব শাসকদের চরিত্র-বৈশিষ্ট্য ও সর্বনাশা কর্মকাণ্ডের বিবরণ দিয়েছেন। তিনি তাদের “সাপের সন্তান' বলে আখ্যায়িত করেছেন । এই বইটির প্রচ্ছদে একদল সাপের ছবি আছে। এরা হলো সর্পজাতির বড়ো বড়ো নেতা। সর্পসন্তান বইয়ে তিনি লিখেছেন, 'একব্যক্তি আমের আশ-শাবির কাছে এসে জিজ্ঞেস করলেন, “আমি আল্লাহর নামে কসম খেয়ে বলেছি, হাজ্জাজ বিন ইউসুফ যদি জাহান্নামে না যায় তাহলে আমার স্ত্রী তালাক। এতে কি আমার স্ত্রী তালাক হয়ে গেছে?” আমের আশ-শাবি বললেন, “আরে ব্যাটা, যাও, তোমার স্ত্রীর সঙ্গে রসরঙ্গ করো গিয়ে। হাজ্জাজ যদি জাহান্নামে না যায় তাহলে আর কেউ জাহান্নামে যাবে না।” আমিও আল্লাহর নামে তালাকের কসম খেয়ে বলতে পারি, আরব নেতাদের কেউই সত্যবাদী নন। মুহাম্মদ হাসনাইন হাইকাল আবদুন নাসেরের পৌরুষ সম্পর্কে লিখেছেন। এটা ১৯৬৭ সালের বিপর্যয়ের পরের ঘটনা । তিনি লিখেছেন, “মিসরের অর্থনীতি নিয়গামী হতে হতে শূন্যের কোঠায় পৌছার পরও আবদুন নাসের আরব রাষ্ট্রগুলো থেকে সহায়তা গ্রহণ করেন নি। আরবের নেতারা মিসরকে সহায়তা দানের ব্যাপারে একমত হয়েছিলেন। কিন্তু আবদুন নাসের তার আত্মসম্মানবোধ, উচ্চমন্যতা ও আত্মন্তরিতার কারণে আরব রাষ্ট্রগুলো থেকে সহায়তা চাইতে অস্বীকৃতি জানান।” সা'দ জুমআ আবদুন নাসেরের সংবাদপত্রে এই বিষয়টির সমালোচনা করে প্রবন্ধ লেখেন। তিনি বলেন, “আমি সাক্ষ্য দিতে পারি যে, হ্যা, আবদুন নাসের কোনো প্রকারের সহায়তা প্রার্থনা করেন নি। তবে তিনি বাদশাহ ফয়সালের পদচুম্বন করার জন্যে তার পায়ের কাছে লুটিয়ে পড়েছিলেন। আবদুন নাসের বলেছিলেন, “এই জাতি জীবন্ৃত হয়ে থাকবে; কিন্তু কারো কাছে হাত পাতবে না।”” এ-কথা কে বলেছিলেন? আবদুন নাসের । অবশ্য আমি এই ঘটনাটি মুহাম্মদ হাসনাইন হাইকালের এ-বিষয়ে লেখার আগেই একজন মুসলিম সাংবাদিক থেকে জানতে পেরেছিলাম। তিনি আমাদের বাসায় এসেছিলেন। আমি তাকে সিরাত থেকে শিক্ষা । ৮৩

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।