“সে কি এজন্যে কদাছে যে তার একটি উট হারিয়ে গেছে আর তাকে বিন্দ্ রেখেছে রাত্রি-জাগরণ?/ [হে নারী,] তুমি উটের বাচ্চার জন্যে কেদো না; বরং হয়েছে ।/ বনু হাসিস, বনু মাখযুম এবং আবুল ওয়ালিদের বংশধরদের জন্যে কাদো, যারা ছিলো বদরে নৈশ অভিযাত্রী |/ তুমি যদি কাদতেই চাও-_ তাহলে উকাইলের জন্যে কাদো এবং কাদো হারিসের জন্যে যে ছিলো সিংহদেরও সিংহ ॥/ তুমি তাদের জন্যে কাদো; কিন্তু সবার নাম নিও না। এবং আবু হাকিমাতা তো ছিলো অপ্রতিদ্বন্্ী |/ হায়! তাদের পরেও তো অনেক মানুষ নেতৃতৃ দেবে। হায়! তারা যদি বদরের দিন নেতৃতৃ না দিতো ।' বন্দিদের নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনা মুনাওয়ারায় এলেন। সুহাইল বিন আমরের দুই হাত বাধা ছিলো। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জীবনসঙ্গিনী সাওদা রা. বলেন, আমি তখন রাসুলের কাছে গেলাম এবং সুহাইল বিন আমরকে দুই হাত বাধা অবস্থায় বসে থাকতে দেখলাম । আল্লাহর কসম, আমি তখন নিজেকে সংযত রাখতে পারি নি। আমি সুহাইলকে বললাম, হে আবু ইয়াযিদ, আপনারা কি এভাবেই নিজেদের সমর্পণ করলেন? আপনারা কি লড়াই করতে পারলেন না এবং সম্মানের সঙ্গে মৃত্যুবরণ করতে পারলেন না? সাওদা রা.-এর এসব কথা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনতে পেলেন। তিনি বললেন, হে সাওদা, তুমি আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে উৎসাহিত করছো? সাওদা রা. বললেন, হে আল্লাহর রাসুল, আমি তাকে যখন এভাবে দেখেছি নিজেকে সংযত রাখতে পারি নি। সুহাইল বিন আমর ছিলেন মক্কার নেতা আর এখানে তিনি হাতবীধা ও ধুলোয় নিক্ষিপ্ত! তিনি আমাদের নিকটাত্ীয় । রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবিদের সঙ্গে পরামর্শ করলেন, আমরা এই বন্দিদের সঙ্গে কী আচরণ করবো? উমর রা. বললেন, বন্দিদের মধ্যে যারা আমার নিকটাত্ীয় তাদেরকে আমার হাতে ছেড়ে দিন; আমি তাদেরকে হত্যা করবো। আকিলকে আলির হাতে ছেড়ে দিন; সে তাকে হত্যা করুক। আবু বকরের কাছে তার ছেলেকে দিন; তিনি তাকে হত্যা করবেন। হামযার কাছে তার নিকটাত্রীয়দেরকে দিন; সে তাদেরকে হত্যা করবে । আমরা তাদের সবাইকে হত্যা করবো। তারা আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্যে আর ফিরে আসতে পারবে না। আব্বাস রা.-ও বন্দিদের মধ্যে ছিলেন। বন্দিদেরকে হত্যা না করার ব্যাপারেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মানসিক ঝোঁক ছিলো। আবু বকর রা. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এই মনোবাঞ্চাকে সমর্থন জানিয়ে বললেন, হে আল্লাহর রাসুল, বন্দিদের সবাই আপনার পিতৃ-সম্প্রদায়ের এবং তারা আপনার আত্মীয়-স্বজন । আমি মনে করি, আপনি তাদের ছেড়ে দিয়ে সিরাত থেকে শিক্ষা । ৭৭
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।