Dr Abdullah Azzam (rah) Book Collection in Bengali — seerat theke shikkha
/ ১৫৯
📝 লেখা 📖 পিডিএফ

লাহাব নিজেকে সামলে নেয় এবং আমাকে তুলে নিয়ে মাটিতে আছাড় মারে। এরপর আমার বুকের ওপর উঠে বসে এবং মারতে শুরু করে। উম্মুল ফযল কাছেই ছিলেন। তিনি একটি পাথরের টুকরো নিয়ে এগিয়ে এলেন এবং আবু লাহাবের গায়ে মারলেন। তাকে বললেন, ওঠো, ছাড়ো তুমি তাকে । তার মনিব মক্কায় উপস্থিত নেই; তাকে তুমি একা পেয়েছো? তাকে দুর্বল পেয়ে তার বুকের ওপর বসে মারতে শুরু করেছো? আবু লাহাব নিজেকে টেনে টেনে তুললো । এরপর সে আর সাতদিনের বেশি বাচে নি। সে বসন্ত রোগে আক্রান্ত হয়েছিলো । আবু লাহাবের মৃত্যুর পর কেউ তাকে গোসল করাতে এবং কাফন পড়াতে এগিয়ে আসতে পারে নি। কারণ গোটা শরীরে ক্ষত ছড়িয়ে পড়েছিলো এবং পচন ধরেছিলো । কুরাইশ বদর যুদ্ধে নিহতদের জন্যে কান্না ও শোকপ্রকাশ নিষিদ্ধ করেছিলো । তারা মনে করেছিলো, এতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবিদের আনন্দ বেড়ে যেতে পারে এবং তারা এটা নিয়ে হাসাহাসি করতে পারেন। আল-আসওয়াদ বিন আবদুল মুত্তালিবের তিন সন্তান___দুই ছেলে আবু হাকিমা যামআতা বিন আসওয়াদ, উকাইল বিন আসওয়া এবং এক নাতি হারিস বিন যামআতা-_বদর যুদ্ধে নিহত হয়েছিলো । তিনি অন্ধ ছিলেন। শোকে তীর বুক ফেটে যেতে চাচ্ছিলো। কষ্টের আগুনে তার হৃদয় পুড়ে যাচ্ছিলো । তিনি তার সন্তানদের জন্যে কাদতে চাচ্ছিলেন। কিন্তু কুরাইশ নিহতদের জন্যে কান্না নিষিদ্ধ করেছিলো । তিনি চাইলেও কাদতে পারছিলেন না। একরাতে তিনি এক নারীর কান্না শুনতে পান। তিনি তার এক গোলামকে বললেন, তুমি বের হয়ে খোজ-খবর নিয়ে দেখো, সম্ভবত কুরাইশ কান্নার অনুমতি দিয়েছে। গোলাম সেই নারীর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কুরাইশ কি নিহতদের জন্যে কান্নার অনুমতি দিয়েছে? মহিলাটি বললো, না। তাছাড়া আমি নিহতদের জন্যে কাঁদছি না। আমার একটি উট হারিয়ে গেছে তাই আমি কীদছি। এই খবর শুনে আসওয়াদ বিন মুক্তালিব একটি কবিতা আবৃত্তি করেন। সেই কবিতা থেকে যেনো কষ্ট ও ব্যথা ঝরছিলো। ১৬-]। 251 ৩ ০৯৪ ১৭ ৬ ০০০ 01 ৬ ১০১৬] ০১০৬০) ৬৬ * ৩5 একি ৬৬ ভশ্তি ৬ 42191 এঠা ১০১১ (১১০৮১ * ০৯ ৬ই 0৮ ১০৪ ৬ ১৯১31 ১১1 ১)৩ ৬ * ০৪৮ ৬৬ তি 91 ভি ১৩১১ ৩১ এ ১ ৩9 * কপ পাতি 3১ পরি 19১ ৮ ১4465 3915 * ০৩) ৮১০০৭ ১৩০ এও ১ ৭৬। সিরাত থেকে শিক্ষা

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।