Dr Abdullah Azzam (rah) Book Collection in Bengali — seerat theke shikkha
/ ১৫৯
📝 লেখা 📖 পিডিএফ

উমাইয়া বিন খাল্ফ্‌ বদরের ময়দানে বেরিয়ে এলো । সে বীরপুরুষ হলেও অত্যন্ত বৃদ্ধ ছিলো। শরীর ছিলো মোটা ও থলথলে । বৃহৎ মৃতদেহ থেকে যেনো চর্বি গলে গলে বেরোচ্ছিলো। কুরাইশ দল তখন পালাতে শুরু করেছে। উমাইয়া বিন খাল্ফ দৌড়াতে পারছিলো না। সে তো আর সাদা এবং জাজির ঘাটিতে যুদ্ধের প্রশিক্ষণ নেয় নি! আবদুর রহমান বিন আওফ রা. বলেন, “আমার কাছে বেশ কয়েকটি ঢাল ছিলো; গনিমত হিসেবে আমি সেগুলো সংগ্রহ করেছিলাম । হঠাৎ দেখি উমাইয়া বিন খাল্ফ এবং তার ছেলে আলি আমার সামনে দীড়ানো। সে আমাকে ডেকে বললো, হে আবদুল ইলাহ,__(আবদুর রহমান বিন আওফের নাম ছিলো আবদু আমর । ইসলাম গ্রহণের পর তিনি নিজে বা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার নাম রাখেন আবদুর রহমান। উমাইয়া তার বন্ধু ছিলো। মক্কায় দেখা হলে সে তাকে আগের নাম আবদু আমর বলেই ডাকতো । কিন্ত আবদুর রহমান বিন আওফ তার ডাকে সাড়া দিলেন না। তিনি বললেন, “আমার নাম আবদুর রহমান । আমাকে এখন এই নামে ডাকবে । আগের নামে ডাকলে আমি সাড়া দেবো না।' উমাইয়া বললো, “রহমান বলতে আমি কাউকে চিনি না। রহমানের সঙ্গে আমার কোনো পরিচয় নেই। আমি তোমাকে ওই নামে ডাকতে পারবো না। আচ্ছা যাও, আমি তোমাকে ভিন্ন নামে ডাকবো । আবদুল ইলাহ বলে ডাকবো তোমাকে ।' তাই আবদুল ইলাহ বলে ডাকলে আবদুর রহমান বিন আওফ সাড়া দিতেন।)___আমার ব্যাপারে কিছু চিন্তা করো আর তোমার হাতের ঢালগুলো রেখে দাও। এই ঢালগুলো থেকে আমিই তোমার জন্যে বেশি লাভজনক । আমার কাছে টাকাপয়সা অনেক আছে; আমি তোমাকে মুক্তিপণ দেবো ।' আবদুর রহমান বিন আওফ বলেন, “আমি হাতের ঢালগুলো ছুঁড়ে ফেলে দিলাম এবং একহাতে উমাইয়ার আরেক হাতে তার ছেলে আলিকে ধরলাম। উমাইয়া বললো, আজকের মত দিন আমার জীবনে আর আসে নি। আজকে এই জাতি দুধ ভালোবাসছে না। দুধাল উটও আজ তাদের পছন্দ হচ্ছে না। কেউ আমাকে বন্দি হিসেবে ধরতে রাজি হয় নি। যদিও আমি তাদেরকে দুধাল উটপাল দিতে চেয়েছি।' আবদুর রহমান বলেন, “আমি তাদের দুইজনকে দুই হাতে ধরে চলতে শুরু করলাম । আমি তাদের মধ্যখানে হাটছিলাম এবং আনন্দ বোধ করছিলাম ।' আবদুর রহমান বিন আওফ ছিলেন ব্যবসায়ী । তিনি ঢালগুলো ফেলে দিয়ে তাদেরকে বন্দি হিসেবে ধরলেন। এভাবে তিনি লাভবান হলেন। তিনি বলেন, “বেলাল যখন দেখলেন আমি উমাইয়া এবং তার ছেলের হাত ধরে আছি, বললেন, কুফরির মাথাই যদি বেঁচে গেলো তাহলে তো আপনি বাচলেন না। মক্কার উপকণ্ঠে ও মরুভূমিতে আমাদের ওপর যে-পাশবিক নির্যাতন করা হতো তার কথা স্মরণ করুন।" আবদুর রহমান বিন আওফ সিরাত থেকে শিক্ষা । ৬৯

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।