ঝুলতে থাকে। ছিন্ন বাহুটি চামড়ার সঙ্গে ঝুলছিলো আর আমি এভাবেই যুদ্ধ করছিলাম । কাটা স্থান থেকে রক্ত ঝরছিলো। অবশেষে আমি বললাম, এই হাত তো আমাকে ক্লান্ত করে ছেড়েছে। তারপর ছিন্র বাহুটি পায়ের নিচে চেপে ধরে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেললাম ।' আমরা কেমন পুরুষ? আমাদের কারো পায়ে যদি একটি কাটা বেধে, সারাদিন এটা তাকে কাতর করে রাখে । তারাও পুরুষ ছিলেন! কর্তিত বাহু, চামড়ার সঙ্গে ঝুলভ্ত । সেই ঝুলন্ত বাহু নিয়ে যুদ্ধ করেছেন। তারা তরবারির আঘাতে আবু জাহ্লকে ক্ষতবিক্ষত করে ফেললেন। সে ভূলুষ্ঠিত হয়ে পড়ে রইলো কিন্তু মরলো না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ১ ৬5 ০ 4৫ তা এ ১৪৪ “কে মৃতদের মধ্য থেকে আবু জাহ্লকে খুঁজে আনতে পারবে?' আবদুল্লাহ বিন মাসউদ রা. বলেন, “আমি বের হলাম এবং মৃতদের মধ্যে আবু জাহ্লকে খুঁজতে লাগলাম। এক সময় তাকে পেয়ে গেলাম। সে তার জীবনের শেষ নিঃশ্বাসগুলো নিচ্ছিলো।' তিনি বলেন, “আমি তার বুকের ওপর বসলাম । তাকে বললাম, “হে আল্লাহর শত্রু, আল্লাহ তোমাকে লাঞঙ্কিত করেছেন।” সে আমাকে বললো, “তুই কি মক্কায় আমাদের তুচ্ছ রাখাল ছিলি না?” আমি বললাম, “হ্যা, ছিলাম, হে আল্লাহর দুশমন।” আবু জাহ্ল শুধু রাখাল (৬১) বলে নি, বলেছে তুচ্ছ রাখাল (৬১১) আবদুল্লাহ বিন মাসউদ বলেন, “সে আমাকে জিজ্ঞেস করে, “আজ কার বিজয় হয়েছে?” চিন্তা করুন, জীবনের শেষ নিঃশ্বাস গ্রহণের সময়ও সে জিজ্ঞেস করছে, কে বিজয়ী? তিনি বলেন, “আমি বললাম, “বিজয় হয়েছে আল্লাহ ও তার রাসুলের ।”” তিনি বলেন, “এরপর আমি তার মাথা ধরে ঝাঁকি দিই। তাকে আমি বহন করে নিয়ে আসি এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সামনে রাখি । রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে দেখে বলেন-__ ঞ&এু। ০০৯ ৩৮১1১৯১০১০১ ৮1 040 91 5০৮৯ 41 3 ৬৭৪) এ “আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, __এটা ছিলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কসম; অর্থাৎ সেই আল্লাহর কসম, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই।-_ প্রত্যেক উম্মতের একটি ফেরাউন আছে। এ হলো এই উম্মতের ফেরাউন ।”” একটি বর্ণনায় আছে: __আমার মনে হয় না বিশুদ্ধ হাদিসগ্রন্থে বর্ণনাটি আছে এবং কাহিনিকারেরাও বিষয়টি নিয়ে তেমন আলোকপাক করেন নি।_ মক্কায় আবু জাহ্ল একবার আবদুল্লাহ বিন মাসউদ রা.-কে শাস্তি দিয়েছিলো । সে তাকে ধরে বেঁধে রেখেছিলো এবং কঠিন যন্ত্রণা দিয়েছিলো । বিন মাসউদ রা. চিকন-চাকন ও দুর্বল ছিলেন। মানে তার ওজন আমার সিরাত থেকে শিক্ষা । ৫৭
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।