হানবে ।' যুবকেরা খুব উত্তেজিত ছিলো । সব মানুষই উত্তেজিত ছিলো । এই প্রথম কাফেররা মুসলমানদের মুখোমুখি হচ্ছে। দেয়াল। তারা তাকে ঝেষ্টনি দিয়ে আছে। যেনো ঘন বৃক্ষরাশি একটি মাত্র কাঠামোকে চারদিক থেকে আড়াল করে আছে। তারা চিৎকার করে বলছে, কিছুতেই কেউ আবুল হাকামের * কাছাকাছি ঘেষতে পারবে না। কিন্তু আবদুর রহমান বিন আওফ বলেন, “বদর প্রান্তরে আমি যুদ্ধে রত আছি, এমন সময় আমার দুই পাশে দুই আনসার তরুণকে দেখতে পেলাম । আশা করেছিলাম, আমি তাদের একজন থেকে বা তাদের উভয়জন থেকে অধিক শক্তিশালী । তাদের প্রথমজন আমাকে বললো, “চাচা, আবু জাহ্্ল কোথায় আমি শুনেছি সে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে গালি-গালাজ ঘটবে” [তাকে যেখানেই দেখবো সেখানেই হত্যা করবো নতুবা তার সঙ্গে লড়াই করে প্রাণ দেবো ।] তার বয়স কতো হবে তখন? এই সতেরো বছর। হযরত হুযায়ফা রা. থেকেও ছোটো হবে। দ্বিতীয় তরুণটিও আবদুর রহমান বিন আওফের কাছে একই কথা জিজ্ঞেস করলো । তিনি বলেন, “কিছুক্ষণ পর আমি আবু জাহ্লকে দেখতে পেলাম । আমি তাদেরকে বললাম, ওই যে আবু জাহ্ল। তারা বাজপাখির মতো তার ওপর উড়ে পড়লো ।' তারা ছিলেন পুরুষ, তরুণ । তারা মৃত্যুকে গ্রহণ করার জন্যে যুদ্ধে ঝাপিয়ে পড়ে ছিলেন। তাদের গন্তব্য ছিলো জান্নাত। হযরত মুআয রা. বলেন, __এটা বুখারি ও মুসলিমের বর্ণনা__তারা হলেন মুআয বিন আমর বিন আল-জামুহ ও মুআয বিন আফরা। অপর বর্ণনা, সিরাতে বিন হিশামের বর্ণনায় আছে, তারা হলেন, আফরার দুই পুত্র মুআয ও মুআউয়ায | মুআয রা. বলেন, “আমি তাকে দেখতে পেয়েই তার পায়ে আঘাত করি এবং তার টাখনুর অর্ধাংশ উড়ে যায়।” খেজুরের বিচির ওপর হাতুড়ি দিয়ে আঘাত করলে যেমন হাতুড়ির নিচ থেকে বিচির অর্ধাংশ বেরিয়ে যায় তেমনি তরবারির নিচ থেকে আবু জাহ্লের টাখনুর অর্ধাংশ বেরিয়ে গেলো । যেনো তা বিনষ্ট খেজুরের বিচি। মুআয রা. বলেন, “আবু জাহ্লের পেছনে ছিলো তার ছেলে ইকরামা। সে আমার হাতে আঘাত করে। তার আঘাতে আমার বাহু ছিন্ন হয়ে গেলেও চামড়ার সঙ্গে ১৪ আবু জাহ্লের নাম ছিলো আবুল হাকাম (জ্ঞানের পিতা); রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বিরোধিতার কারণে তার নাম হয় আবু জাহ্ল (মুর্খতার পিতা)। ৫৬। সিরাত থেকে শিক্ষা
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।