Dr Abdullah Azzam (rah) Book Collection in Bengali — seerat theke shikkha
/ ১৫৯
📝 লেখা 📖 পিডিএফ

ওঠে, “আল্লাহর কসম, মুহাম্মদ ও তার সঙ্গীদের দেখে উতবার ফুসফুস ফুলে উঠেছে। অসম্ভব, আমরা কিছুতেই ফিরে যাবো না। আল্লাহ আমাদের মধ্যে আর মুহাম্মদের মধ্যে ফয়সালা করার আগে আমরা মক্কায় ফিরবো না।”' সঙ্গে সঙ্গে সে আমর বিন আল-হাযরামির ভাই আমির বিন আল-গাযরামিকে ডেকে বললো, “তুমি যাও, তুমি গিয়ে তোমার ভাইয়ের প্রতিশোধ দাবি করো। তুমি তোমার ভাইয়ের মৃত্যু ও মৈত্রীচুক্তির কথা ঘোষণা করো ।' এই কথা শোনামাত্রই আমির বিন আল-হাযরামি উঠে গেলো এবং আর্তনাদ করে বলতে লাগলো, হায়, আমার ভাই আমর! হায়, আমার ভাই আমর! তার এই আর্তনাদ শুনে লোকদের ভেতর ক্রোধের আগুন জুলে ওঠে । তারা উতবার বিরোধিতা শুরু করে। উতবা বিন রবিয়ার সব পরিকল্পনা বিনষ্ট হয়। কুরাইশের যোদ্ধা বাহিনী কঠিন হয়ে ওঠে । তারপর কী ঘটে? আগামীকাল ইনশাআল্লাহ নবুওয়তের পবিত্র দস্তরখানে আমরা মিলিত হবো। এই আলোচনার মাধ্যমে আল্লাহপাক অবশ্যই আমাদের উপকৃত করবেন। তিনি আমাদের খুবই নিকটে আছেন; তিনি সবকিছু শোনেন এবং সাড়া দেন। আপনাদের ওপর আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। ৫৪ । সিরাত থেকে শিক্ষা

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।