তাদের সঙ্গে মিশতে শুরু করেছে, স্থানীয় লোকেরা আরবদের দেখছে, করেছে। তারা এখন আরবদের যথেষ্ট সম্মান করে এবং নিজেদের প্রাণের চেয়েও তাদের বেশি ভালোবাসে । এখন মার্কিন ও ফরাসিরা আফগানিস্তানের এখানে কি ওহাবি আছে? ওহাবি বলতে তারা আরবদের বোঝায় । কারণ আফগানিস্তানে আরবরাই মার্কিন ও ফরাসিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে বদর যুদ্ধের ঘটনায় ফিরে যাই । হাকিম বিন হিযাম উতবাকে বললো, আপনি কুরাইশের প্রধান ও তাদের নেতা। কুরাইশে আপনার অনুগত লোকের সংখ্যা অনেক। শেষ পর্যন্ত যা কল্যাণকর হবে, তা তাদেরকে বুঝিয়ে বলতে আপনার কি কোনো আগ্রহ নেই? উতবা জিজ্ঞেস করলো, হাকিম, সেই কাজটা কী? হাকিম বললো, আপনি লোকদেরকে বুঝিয়ে-সুঝিয়ে ফিরিয়ে নিয়ে যান। আর আপনার সঙ্গে মৈত্রীচুক্তিদ্ধ আমর বিন আল-হাযরামির বিষয়টিও আপনিই দেখুন । আবদুল্লাহ বিন যাহাশ রা.-এর একটি অভিযানের ফলে আমর বিন আল-হাযরামি নিহত হয়েছিলো । উতবা বললো, আমি তা করেছি। আমিই তার রক্তপণ দেবো। তুমি যা বলেছো, সে ছিলো আমার সঙ্গে মৈত্রীচুক্তিবদ্ধঃ সুতরাং তার রক্তপণ দেয়ার দায়িত্ব আমার। আর তার সম্পদের ব্যাপারটি মনে করো ইবনুল হানাযালিয়্যাই দেখা-শোনা করে। ইবনুল হানযালিয়্যা মানে আবু জাহ্ল। তার মায়ের নাম ছিলো হানযালিয়্যা । উতবা বলে, আমি আশঙ্কা করি, লোকদের আর কেউ নয়, আবু জাহ্লই গণ্ুগোল বীধাবে। উতবা বিন রবিয়া ভাষণ দিতে দাঁড়িয়ে গেলো। সে কুরাইশ সম্প্রদায়কে লক্ষ্য করে বললো, “হে কুরাইশ সম্প্রদায়, তোমরা মুহাম্মদ ও তার সঙ্গীদের মোকাবিলা করে ভালো কিছু করতে পারবে না। তোমরা যদি মুহাম্মদকে হত্যা করো, তবে যে-লোকেরা তার দিকে তাকাতে ঘৃণাবোধ করতো, তারাই তার চেহারার দিকে তাকিয়ে থাকবে । কারণ তারা তাদের চাচাতো ভাই বা মামাতো ভাই বা তাদের গোত্রের একজনকে হত্যা করেছে। সুতরাং তোমরা ফিরে যাও আর গোটা আরব ও মুহাম্মদের মধ্যে রাস্তা খুলে দাও। তারা যদি মুহাম্মদকে হত্যা করে তবে তাই তো তোমরা চেয়েছো। তোমাদের উদ্দেশ্য পূরণ হবে। আর যদি অন্য কিছু ঘটে তবে সে তোমাদের দেখবে এবং তোমরা যা চাও তা তার থেকে আদায় করতে পারবে না।' হাকিম বিন হিযাম আবু জাহ্লের কাছে যায় এবং উতবা বিন রবিয়ার বক্তব্যের বিষয়ে বলে । উতবার এমন বক্তব্যের কথা শুনেই আবু জাহ্ল বলে সিরাত থেকে শিক্ষা । ৫৩
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।